-
নিষেধাজ্ঞার হুমকি ‘অকার্যকর তবে রাজনৈতিক দিক দিয়ে ক্ষতিকর’
জানুয়ারি ২৮, ২০২২ ০৪:১৩রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর নিষেধাজ্ঞা আরোপের যে হুমকি পশ্চিমা দেশগুলো দিয়েছে তাকে ‘অকার্যকর তবে রাজনৈতিক দিক দিয়ে ক্ষতিকর’ বলে বর্ণনা করেছে মস্কো। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এ ধরনের পদক্ষেপের কার্যকর কোনো প্রভাব থাকবে না। তিনি আরো বলেন, ব্যক্তি পুতিনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা রাজনৈতিক দিক দিয়ে ‘বেদনাদায়ক নয় বরং ধ্বংসাত্মক’।
-
দায়েশকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে আমেরিকা: সিরিয়া
জানুয়ারি ২৭, ২০২২ ১৫:৪৭সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশে সম্প্রতি যে প্রাণঘাতী সহিংসতা হয়েছে তার পেছনে রয়েছে আমেরিকা। জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার স্থায়ী প্রতিনিধি বাসাম সাব্বাগ গতকাল (বুধবার) একথা বলেছেন। তিনি সতর্ক করে বলেন, সিরিয়ায় দখলদারিত্বের বৈধতা পাওয়ার জন্য আমেরিকা দায়েশকে পুনরুজ্জীবিত করতে চাইছে।
-
‘রাশিয়ার নিরাপত্তার উদ্বেগকে আন্তরিকভাবে বিবেচনায় নিতে হবে’
জানুয়ারি ২৭, ২০২২ ১৪:৫৪ইউক্রেন ইস্যুতে যেসব পদক্ষেপের কারণে উত্তেজনা বেড়ে যাচ্ছে তা থেকে বিরত থাকার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে চীন। একইসঙ্গে বেইজিং জোর দিয়ে বলেছে, ইউরোপে নিরাপত্তার বিষয়ে মস্কো যে উদ্বেগ প্রকাশ করছে তাকেও আন্তরিকভাবে বিবেচনায় নিতে হবে।
-
দখলদার সেনা প্রত্যাহার ছাড়া সিরিয়া সংকটের সমাধান হবে না
জানুয়ারি ২৭, ২০২২ ১৪:১০ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, সিরিয়া থেকে দখলদার সেনা প্রত্যাহার করার আগ পর্যন্ত দেশটির চলমান সংকটের সমাধান হবে না। গতকাল (বুধবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাখতে রাভানচি একথা বলেছেন।
-
আমেরিকাকে তালেবানের হুঁশিয়ারি, স্বীকৃতি না দিলে মার্কিন স্বার্থ হুমকির মুখে পড়বে
জানুয়ারি ২৭, ২০২২ ১৩:২৭আফগানিস্তানে তালেবান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজ উদ্দিন হাক্কানি আমেরিকাকে সতর্ক করে দিয়ে বলেছেন, হোয়াইট হাউজ যদি তালেবানকে স্বীকৃতি না দেয় তাহলে মার্কিন স্বার্থ হুমকির মুখে পড়বে। তিনি আল জাজিরা টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে এ সতর্কবাণী উচ্চারণ করেছেন। তিনি বলেন, তালেবান আমেরিকার স্বীকৃতি পেতে ব্যর্থ হলে ওই দেশটির বিরুদ্ধে হুমকি ও নানা কর্মকাণ্ড শুরু হবে।
-
ইহুদিবাদী ইসরাইল মানবতার শত্রু
জানুয়ারি ২৭, ২০২২ ০৬:৪৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল হচ্ছে মানবতার শত্রু। তিনি বলেন, ইসরাইল এ অঞ্চলের জনগণের বিরুদ্ধে যে বর্বরতা চালাচ্ছে তা উপেক্ষা করার সুযোগ নেই।
-
‘আমেরিকাকে আফগানিস্তানের জব্দ করা অর্থ ফেরত দিতে হবে’
জানুয়ারি ২৭, ২০২২ ০৪:২২জাতিংঘের আফগানিস্তান বিষয়ক সাবেক বিশেষ প্রতিনিধি কাই আইডি বলেছেন, আমেরিকাকে অবশ্যই আফগানিস্তানের জব্দ করা অর্থ ফেরতে দিতে হবে। নরওয়ের রাজধানী অসলো সফররত তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে এক বৈঠকের পর তিনি এ মন্তব্য করেন।
-
আমেরিকার সঙ্গে ইরানের সরাসরি আলোচনার গুঞ্জন: রায়িসি'র সাফ জবাব
জানুয়ারি ২৬, ২০২২ ১৫:১৯পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের জন্য আমেরিকা ও ইরানের মধ্যে সরাসরি আলোচনার সম্ভাবনার বিষয়ে কোনো কোনো গণমাধ্যম খবর দেয়ার পর এক প্রতিক্রিয়ায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি বলেছেন, যে সমঝোতাই অর্জিত হোক না কেন তাতে ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের গ্যারান্টি থাকতে হবে।
-
নিরাপত্তার ইস্যু উপেক্ষিত হলে রাশিয়া নিজের মতো ব্যবস্থা নেবে
জানুয়ারি ২৬, ২০২২ ১৫:০২রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, নিজের নিরাপত্তার বিষয়ে যে দাবি জানিয়েছে মস্কো সে ব্যাপারে যদি গঠনমূলক কোনো জবাব না পায় তাহলে ক্রেমলিন নিজের মতো করে ব্যবস্থা নেবে।
-
মিশরের কাছে বিশাল অংকের অস্ত্র বিক্রি করছে আমেরিকা
জানুয়ারি ২৬, ২০২২ ১৩:৩৭মিশরে মানবাধিকার লঙ্ঘন নিয়ে বিরাজমান উদ্বেগের মধ্যে দেশটির কাছে ২৫০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন।