• কী আলোচনা করলেন পুতিন এবং শি জিনপিং?

    কী আলোচনা করলেন পুতিন এবং শি জিনপিং?

    ডিসেম্বর ১৫, ২০২১ ১৪:৫২

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ (বুধবার) চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ভিডিও কনফারেন্স করেছেন। আমেরিকাসহ পশ্চিমা কয়েকটি দেশের সঙ্গে যখন রাশিয়া ও চীনের নানামুখী উত্তেজনা চলছে তখন দুই নেতা এই কনফারেন্স করলেন।

  • বিচারের মুখে পড়ছেন ট্রাম্পের চিফ অব স্টাফ মার্ক মিডো

    বিচারের মুখে পড়ছেন ট্রাম্পের চিফ অব স্টাফ মার্ক মিডো

    ডিসেম্বর ১৫, ২০২১ ১৩:৫৩

    সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিফ অব স্টাফ মার্ক মিডোর বিরুদ্ধে কংগ্রেস অবমাননার একটি প্রস্তাবের ওপর প্রতিনিধি পরিষদে ভোটাভুটি হয়েছে। প্রস্তাবের পক্ষে বেশি ভোট পড়ায় এখন তাকে বিচারের মুখোমুখি হতে হবে।

  • ভিয়েনায় চলছে স্বাসরুদ্ধকর আলোচনা: নিজ অবস্থানে অনড় ইরান

    ভিয়েনায় চলছে স্বাসরুদ্ধকর আলোচনা: নিজ অবস্থানে অনড় ইরান

    ডিসেম্বর ১৫, ২০২১ ১৩:৩৭

    ভিয়েনায় চার যোগ এক গ্রুপের সঙ্গে ইরানের পরমাণু আলোচনা চলার একই সময়ে ইরানের আলোচক দলের প্রধান আলী বাকেরি কানি আবারো বলেছেন, পরমাণু সমঝোতার সঙ্গে সাংঘর্ষিক সব নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। তিনি বলেন, ভিয়েনা সংলাপে আমাদের প্রধান দাবি হচ্ছে, বিগত বছরগুলোতে অবৈধভাবে যেসব নিপীড়নমূলক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তার সবগুলো প্রত্যাহার করা। তিনি বলেন, চলমান আলোচনায় বহু বিষয়ে মত পার্থক্য কমে এসেছে।

  • বিশাল সামরিক চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিল আমিরাত

    বিশাল সামরিক চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিল আমিরাত

    ডিসেম্বর ১৫, ২০২১ ০৬:৫৫

    মার্কিন কঠিন শর্তের কারণে ২,৩০০ কোটি ডলারের বিশাল সামরিক চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার জন্য আমেরিকাকে হুমকি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। জানা গেছে, আমেরিকা থেকে সর্বাধুনিক প্রযুক্তির অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাওয়ার ক্ষেত্রে আমেরিকা চীনের গোয়েন্দাবৃত্তি ঠেকানোর শর্ত দিয়েছে।

  • ইউক্রেনে ন্যাটোর অস্ত্র রাশিয়ার জন্য মারাত্মক হুমকি: পুতিনের হুঁশিয়ারি

    ইউক্রেনে ন্যাটোর অস্ত্র রাশিয়ার জন্য মারাত্মক হুমকি: পুতিনের হুঁশিয়ারি

    ডিসেম্বর ১৫, ২০২১ ০৫:৩৬

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পাশ্চাত্যের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের পক্ষ থেকে ইউক্রেনকে সমরাস্ত্র সরবরাহ রাশিয়ার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। তিনি মঙ্গলবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে এক টেলিফোনালাপে এ সতর্কবাণী উচ্চারণ করেন।

  • আমেরিকায় থাকা অর্থ আশরাফ গনির ব্যক্তিগত সম্পদ নয়: বারাদার

    আমেরিকায় থাকা অর্থ আশরাফ গনির ব্যক্তিগত সম্পদ নয়: বারাদার

    ডিসেম্বর ১৫, ২০২১ ০৪:৫৫

    আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের উপ প্রধানমন্ত্রী মোল্লা আব্দুলগনি বারাদার বলেছেন, আমেরিকা আফগানিস্তানের যে বিশাল অঙ্কের অর্থ আটকে দিয়েছে তা [সাবেক প্রেসিডেন্ট] আশরাফ গনির ব্যক্তিগত সম্পদ নয়। এগুলো আফগান জনগণের সম্পদ এবং অবিলম্বে তা এদেশের জনগণকে ফেরতে দিতে হবে।

  • ইউক্রেন পর্যন্ত ন্যাটোর উপস্থিতি বাড়ানো রাশিয়ার জন্য সরাসরি হুমকি

    ইউক্রেন পর্যন্ত ন্যাটোর উপস্থিতি বাড়ানো রাশিয়ার জন্য সরাসরি হুমকি

    ডিসেম্বর ১৪, ২০২১ ১৪:৩৭

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর উপস্থিতি ইউক্রেন পর্যন্ত বাড়ানো রাশিয়ার নিরাপত্তার জন্য সরাসরি হুমকি।

  • ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে বললেন জাতিসংঘ মহাসচিব

    ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে বললেন জাতিসংঘ মহাসচিব

    ডিসেম্বর ১৪, ২০২১ ১৩:৩৪

    জাতিসংঘ মহাসচিব অ্যান্থ্যেনিও গুতেরেস নিরাপত্তা পরিষদে গৃহীত ২২৩১ নম্বর প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে ১২তম প্রতিবেদন তুলে ধরে ভিয়েনায় চার যোগ এক গ্রুপের সঙ্গে ইরানের চলমান আলোচনাকে স্বাগত জানিয়েছেন। একইসঙ্গে তিনি ইরান বিরোধী মার্কিন একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন যাতে তেহরান অর্থনৈতিক ক্ষেত্রে সুবিধা পেতে পারে।

  • বিচারের মুখে পড়তে হবে না মার্কিন সেনাদের

    বিচারের মুখে পড়তে হবে না মার্কিন সেনাদের

    ডিসেম্বর ১৪, ২০২১ ১০:৫৬

    গত আগস্ট মাসে তালেবানের হাতে আফগানিস্তানের পতনের পর মার্কিন সেনারা ড্রোন হামলা চালিয়ে যে ১০ আফগান ব্সোমরিক নাগরিককে হত্যা করেছিল সেই ঘটনায় দোষী সেনাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হবে না।

  • মার্কিন বিমানবাহিনীর ২৭ সদস্য বরখাস্ত

    মার্কিন বিমানবাহিনীর ২৭ সদস্য বরখাস্ত

    ডিসেম্বর ১৪, ২০২১ ০৯:৫০

    মার্কিন বিমান বাহিনী জানিয়েছে, করোনাভাইরাসের টিকা দিতে অস্বীকার করার জন্য এই বাহিনীর ২৭ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। মার্কিন সামরিক বাহিনীতে টিকা দেয়ার বাধ্যতামূলক আইন অমান্য করার কারণে এই প্রথম বিমান বাহিনীর সক্রিয় দায়িত্বপালনকারী সদস্যদের বরখাস্ত করা হলো।