-
কিম জং উনকে বহনকারী ট্রেন উপকূলীয় শহরে!
এপ্রিল ২৬, ২০২০ ১৫:৪৮উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে বহনকারী একটি ট্রেন শনাক্ত করেছে মার্কিন গবেষণা প্রতিষ্ঠান থার্টিএইট নর্থ। উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলীয় ওই শহরে ট্রেনের অবস্থান সনাক্ত করা হয়েছে স্যাটেলাইট ইমেজের মাধ্যমে।
-
ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন করতে আমেরিকার আহ্বান
এপ্রিল ২৬, ২০২০ ১৩:২৮ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আরোপ করা অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে আমেরিকা। সম্প্রতি ইরান যে সামরিক উপগ্রহ উৎক্ষেপণ করেছে তার কথা উল্লেখ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও নিরাপত্তা পরিষদের প্রতি অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর আহ্বান জানান। আগামী অক্টোবর মাসে ইরানের উপর আরোপ করা অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে।
-
করোনাভাইরাস ইস্যুতে ক্ষিপ্ত ট্রাম্প; ব্রিফিং বন্ধের হুমকি
এপ্রিল ২৬, ২০২০ ১৩:১৪প্রাণঘাতী করোনাভাইরাস ইস্যুতে ক্ষুব্ধ হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের প্রশ্নবানে জর্জরিত হয়ে তিনি হোয়াইট হাউজে নিয়মিত ব্রিফিং বন্ধের হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, সাংবাদিকরা তাকে ‘শত্রুতামূলক প্রশ্ন’ করেন।
-
ইরানের মহাকাশ জয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর হতাশা প্রকাশ
এপ্রিল ২৬, ২০২০ ০১:৩৩মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানের প্রযুক্তিগত উৎকর্ষের মোকাবিলায় আমেরিকার হতাশার বিষয়টি প্রকাশ করে দিয়েছেন। পৃথিবীর কক্ষপথে ইরানের সামরিক কৃত্রিম উপগ্রহ স্থাপনের ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ হতাশা প্রকাশ করেন।
-
প্রেসিডেন্ট ট্রাম্পের নীতি ইরানকে শক্তিশালী করেছে: মার্কিন সিনেটর
এপ্রিল ২৫, ২০২০ ১৪:০৬আমেরিকার একজন প্রভাবশালী সিনেটর অভিযোগ করেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গৃহীত নীতির কারণে ইসলামি প্রজাতন্ত্র ইরান শক্তিশালী হয়েছে এবং চার বছর আগের তুলনায় মধ্যপ্রাচ্যে আমেরিকার অবস্থান দুর্বল হয়েছে।
-
আমেরিকার তৎপরতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইরান: প্রেসিডেন্ট রুহানি
এপ্রিল ২৫, ২০২০ ১৩:৩৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, আমেরিকার উস্কানি সত্ত্বেও ইরান এই অঞ্চলে কোনো সংঘাতের উদ্যোগ নেবে না। আজ (শনিবার) কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে টেলিফোন সংলাপে প্রেসিডেন্ট রুহানি একথা বলেন।
-
থিওডোর রুজভেল্ট জাহাজের ৮৪০ নৌসেনা করোনায় আক্রান্ত
এপ্রিল ২৫, ২০২০ ১০:১৮মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্টের ৮৪০ জন সেনা প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত বলে পরীক্ষায় ধরা পড়েছে। মার্কিন নৌবাহিনীর তরফে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
-
আমেরিকা-ইউরোপ কেউই ক্ষেপণাস্ত্র ইস্যুতে ইরানকে নসিহত করতে পারে না: জারিফ
এপ্রিল ২৫, ২০২০ ০৯:১৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ব্যাপারে আমেরিকা অথবা ইউরোপ কেউই বিশেষ কোনো উপদেশ দিতে পারে না।
-
ইরান থেকে দূরে থাকুন: বিশ্ববাসীর প্রতি পম্পেওর আহ্বান
এপ্রিল ২৫, ২০২০ ০২:১৪মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান-ভীতি ছড়িয়ে দেয়ার নীতির অংশ হিসেবে ইরান থেকে দূরে থাকার জন্য বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।তিনি শুক্রবার সিবিএন নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এ আহ্বান জানান।
-
ব্রিটেন ও ফ্রান্স আমেরিকার বলদর্পিতার কাছে আত্মসমর্পন করেছে: ইরান
এপ্রিল ২৫, ২০২০ ০১:১৭পৃথিবীর কক্ষপথে সামরিক উপগ্রহ ‘নুর’ স্থাপনের যে পদক্ষেপ ইরান নিয়েছে সে ব্যাপারে ব্রিটেন ও ফ্রান্সের প্রতিক্রিয়াকে আমেরিকার বলদর্পিতার কাছে ওই দুই দেশের আত্মসমর্পন বলে মন্তব্য করেছে তেহরান।