-
এস-৪০০ নিয়ে অষ্টম ও নবম বিমান তুরস্কে
জুলাই ১৫, ২০১৯ ১৫:০৯রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ নিয়ে আরও দু'টি কার্গো বিমান আজ (সোমবার) তুরস্কে অবতরণ করেছে। এর আগে সাতটি বিমানে করে এই ব্যবস্থার নানা অংশ নিয়ে আসা হয়েছে।
-
সৌদি-মার্কিন যৌথ সামরিক মহড়া শুরু
জুলাই ১৫, ২০১৯ ১৪:৪৬আমেরিকার সঙ্গে যৌথ সামরিক মহড়া শুরু করেছে সৌদি আরব। সৌদি আরবের পূর্বাঞ্চলে এ মহড়া অনুষ্ঠিত হচ্ছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা 'এসপিএ' এসব তথ্য জানিয়েছে।
-
পরমাণু সমঝোতার পূর্বের অবস্থায় ফিরে যেতে পারে ইরান: মুখপাত্র
জুলাই ১৫, ২০১৯ ১৪:০৩ইরানের আণবিক শক্তিসংস্থা বা (এএইওআই)'র মুখপাত্র বেহরুজ কামালবান্দি বলেছেন, ২০১৫ সালে ইরানের পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী ইউরোপের দেশগুলো তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করলে তেহরান পরমাণু সমঝোতার পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার পরিকল্পনা করছে।
-
মার্কিন অস্ত্র বিক্রির ঘোষণা: তাইওয়ানের কাছে মহড়া চালালো চীন
জুলাই ১৪, ২০১৯ ১২:৪৮তাইওয়ানের কাছে আমেরিকা নতুন করে ২২০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করার ঘোষণা দেয়ার পর চীন দক্ষিণ-পূর্ব উপকূলে সামরিক মহড়া চালিয়েছে। এ এলাকা চীনের জন্য অত্যন্ত স্পর্শকাতর হিসেবে বিবেচিত হয় কারণ দক্ষিণ-পূর্ব উপকূলেই তাইওয়ান প্রণালীর অবস্থান।
-
আমেরিকার সঙ্গে কোনো পর্যায়েই আলোচনা হচ্ছে না: ইরান
জুলাই ১৪, ২০১৯ ১২:২৪ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো পর্যায়েই আলোচনা হচ্ছে না। তিনি আজ (রোববার) তেহরানে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
-
ইরানের বিরুদ্ধে আমেরিকার সব ব্যবস্থা ব্যর্থ হয়েছে: রুহানি
জুলাই ১৪, ২০১৯ ১১:৩৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তার দেশের বিরুদ্ধে আমেরিকা যত পদক্ষেপ নিয়েছে তার সবই ব্যর্থ হয়েছে। উত্তর খোরাসান প্রদেশের শিরভান শহরে আজ (রোববার) এক বিশাল জনসমাবেশে দেয়া বক্তৃতায় তিনি একথা বলেছেন।
-
চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ; আমেরিকাকে সতর্ক করল ইরান
জুলাই ১৩, ২০১৯ ০২:৩০চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের ব্যাপারে ওয়াশিংটন ও লন্ডনকে সতর্ক করে দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি শুক্রবার তেহরানে ওই হুঁশিয়ারি উচ্চারণ করার পাশাপাশি বেইজিং-এর ‘এক চীন’ নীতির প্রতি সমর্থন ঘোষণা করেন।
-
আইএইএ’র বৈঠকে আমেরিকার জনবিচ্ছিন্নতা প্রমাণিত হয়েছে: ইরান
জুলাই ১২, ২০১৯ ০২:৩৮ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র সাম্প্রতিক জরুরি বৈঠকে বিশ্ব অঙ্গনে আমেরিকার কোণঠাসা ও একঘরে হয়ে পড়ার বিষয়টি অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রমাণিত হয়েছে। তিনি লেবাননের আল-মায়াদিন টিভিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।
-
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র আমেরিকার ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম: মার্কিন সামরিক বাহিনী
জুলাই ১১, ২০১৯ ১৩:৫৯উত্তর কোরিয়ার সর্বশেষ আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হাউসাং-১৫ আমেরিকার মূল ভূখণ্ডের যেকোনো স্থানে আঘাত হানতে সক্ষম বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী।
-
হামলা হলে ইরান হাত গুটিয়ে বসে থাকবে না: ইরানি দূত
জুলাই ১১, ২০১৯ ১১:৫৫জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মাজিদ তাখতে রাভাঞ্চি বলেছেন, কোনো রকমের সামরিক আগ্রাসনের মুখে পড়লে তার দেশ হাত গুটিয়ে বসে থাকবে না। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি-কে তিনি পরিষ্কার করে বলেছেন, আমেরিকার পক্ষ থেকে যেকোনো রকমের আগ্রাসন হলে তেহরান জবাব দিতে দ্বিধা করবে না।