-
আমরা ইউরোপের জন্য বসে নেই: ইরান
জুন ২৪, ২০১৯ ১৩:২০ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়েদ আব্বাস মুসাভি বলেছেন, মার্কিন-ইসরাইলি পরিকল্পনা 'ডিল অব দ্য সেঞ্চুরি' ইস্যুতে বাহরাইনের মানামায় যে সম্মেলন হতে যাচ্ছে তা লজ্জাজনক। মুসলিম দেশ বাহরাইনে আগামী ২৫ ও ২৬ জুন এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আজ (সোমবার) তেহরানে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
-
ইরানের বিরুদ্ধে আর নিষেধাজ্ঞা দিলে পাল্টা ব্যবস্থা নেবে রাশিয়া
জুন ২৪, ২০১৯ ১৩:০১ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে মার্কিন সরকার নতুন করে আর কোনো নিষেধাজ্ঞা আরোপ করলে রাশিয়া ও তার মিত্ররা পাল্টা ব্যবস্থা নেবে। রাশিয়ার অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ আজ (সোমবার) একথা বলেছেন।
-
মার্কিন ড্রোন বার বার ভূপাতিত করতে সক্ষম ইরান: কমান্ডার
জুন ২৪, ২০১৯ ১২:১৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানজাদি বলেছেন, তার দেশের আকাশসীমায় অনুপ্রবেশকারী মার্কিন ড্রোন ভূপাতিত করে আমেরিকাকে দাঁতভাঙা জবাব দেয়া হয়েছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইরান বার বার এ ধরনের ড্রোন ভূপাতিত করতে সক্ষম।
-
মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বে সংকটের প্রধান কারণ আমেরিকা: প্রেসিডেন্ট রুহানি
জুন ২৪, ২০১৯ ১২:০৬ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, "মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বে সংকটের প্রধান কারণ আমেরিকা এবং এ দেশটি আন্তর্জাতিক আইনের কোনো তোয়াক্কা করছে না।"
-
ইরানি ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় মার্কিন সাইবার হামলা ব্যর্থ হয়েছে: তেহরান
জুন ২৪, ২০১৯ ১১:০৫ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, দেশের ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় আমেরিকার চালানো সাইবার হামলা ব্যর্থ হয়েছে। মার্কিন হামলায় ইরানি ক্ষেপণাস্ত্রের নিয়ন্ত্রণ ব্যবস্থায় কোনো বিঘ্ন ঘটে নি।
-
ট্রাম্পের চুক্তিকে অপমানজনক বললেন আব্বাস
জুন ২৩, ২০১৯ ১৩:২৭ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আবারো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, এ চুক্তি ফিলিস্তিনিদের জন্য অপমানজনক এবং এর মাধ্যমে তিনি ফিলিস্তিনিদের ব্ল্যাকমেইল করার চেষ্টা করছেন।
-
ইরানকে নিয়ে চরম সংকটে: কী করবে কিছুই বুঝতে পারছে না আমেরিকা
জুন ২৩, ২০১৯ ১২:১০ইরানের সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্রের আঘাতে আমেরিকার অত্যাধুনিক ড্রোন ভূপাতিত হওয়ায় তেহরানের ব্যাপারে চরম হতাশা ও দ্বিধাদ্বন্দ্বে পড়েছে ওয়াশিংটন। তারা এখন কি করবে কিছুই বুঝতে পারছে না।
-
সেনাদের জীবন বাঁচাতে দায়িত্বশীল আচরণ করুন: আমেরিকাকে ইরান
জুন ২৩, ২০১৯ ১০:৫৬ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র খাতামুল আম্বিয়া বিমানঘাঁটির কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রাশিদ আমেরিকাকে উদ্দেশ করে বলেছেন, “আপনাদের সেনাদের জীবন বাঁচাতে আপনারা মধ্যপ্রাচ্যে দায়িত্বশীল আচরণ করুন।”
-
এক আঘাতের জবাবে ইরান ১০ আঘাত করবে: সামরিক মুখপাত্র
জুন ২২, ২০১৯ ১৪:৫৪ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র আবুল ফজল শেকারচি বলেছেন, ইরানের দিকে একটি গুলি ছোড়া হলে এর আগুনে জ্বলে-পুড়ে ধ্বংস হবে আমেরিকা ও তার মিত্র দেশগুলো। তিনি বলেন, ইরানের দিকে গুলি ছোড়ার অর্থ হবে গোলা-বারুদের গুদামে আগুন দেওয়া এবং ওই আগুনে তারাই ধ্বংস হবে। তিনি আজ (শনিবার) সাংবাদিকদের এসব কথা বলেছেন।
-
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকায় এখন আত্মহত্যার হার সবচেয়ে বেশি
জুন ২২, ২০১৯ ১৪:৪২দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকায় এখন আত্মহত্যার হার সবচেয়ে বেশি বলে মার্কিন সরকারের এক গবেষণা প্রতিবেদনে জানানো হয়েছে। এর মধ্যে আদিবাসীরাই বেশি আত্মহত্যা করছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।