-
চীনের আপত্তি অগ্রাহ্য করে তাইওয়ানে যুদ্ধজাহাজ পাঠাল আমেরিকা
এপ্রিল ২৯, ২০১৯ ১১:১২মার্কিন সামরিক বাহিনী আবারো তাইওয়ান প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠিয়েছে। চীন এ ধরনের তৎপরতা বন্ধের জন্য আমেরিকার প্রতি বার বার আহ্বান জানানোর পরও মার্কিন বাহিনী তা অগ্রাহ্য করেছে। চীন ও আমেরিকার মধ্যে যেসব কারণে দ্বিপক্ষীয় টানাপোড়েন দেখা দিয়েছে তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজ পাঠানো তার অন্যতম।
-
ইয়েমেনে বিপর্যয় সৃষ্টির পরও সৌদি আরবের প্রতি সমর্থন দিয়েছে ব্রিটেন ও আমেরিকা
এপ্রিল ২৮, ২০১৯ ১৫:১০সৌদি আরব সংযুক্ত আরব আমিরাতের সহযোগিতায় ২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনের বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধ চালিয়ে আসছে। এই অন্যায় ও অসম যুদ্ধে আমেরিকা ও ব্রিটেন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাচ্ছে।
-
সিরিয়ার রাকায় ১,৬০০ জনের বেশি বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে মার্কিন জোট
এপ্রিল ২৮, ২০১৯ ১৩:৪৪মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাকা প্রদেশে বিমান হামলা চালিয়ে ১,৬০০ জনের বেশি বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে। এর আগে কথিত সন্ত্রাসবাদ বিরোধী পশ্চিমা জোট রাকায় বেসামরিক লোকজন হত্যার বিষয়ে যে সংখ্যার কথা স্বীকার করেছিল তার চেয়ে কয়েশ' বেশি বলে ব্রিটেন ভিত্তিক দু'টি মানবাধিকার সংস্থা জানিয়েছে।
-
আমেরিকা সামরিক লড়াইয়ে পরাজিত হয়েছে, অর্থনৈতিক নিষেধাজ্ঞাও ব্যর্থ হবে: হিজবুল্লাহ
এপ্রিল ২৮, ২০১৯ ১৩:২৭লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নির্বাহী পরিষদের উপ-প্রধান শেইখ আলী দামুশ বলেছেন, মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞাও ব্যর্থ করে দেওয়া হবে। তিনি লেবাননের নাবতিয়ে শহরে এক অনুষ্ঠানে এ কথা বলেন।
-
আমেরিকা ও বাহরাইনের কূটনীতিককে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব!
এপ্রিল ২৮, ২০১৯ ১১:২১ইরাকের অভ্যন্তরীণ বিষয়ের পাশাপাশি প্রতিবেশি ইরানের সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্কিত এবং হস্তক্ষেপমূলক মন্তব্য করায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আমেরিকা এবং বাহরাইনের কূটনীতিককে তলব করেছে।
-
মার্কিন বিমানবাহী রণতরির সাহসী ভিডিও ফুটেজ ধারণ করল আইআরজিসি
এপ্রিল ২৮, ২০১৯ ১০:৩৮ইরানের নির্মিত একটি চালকহীন বিমান পারস্য উপসাগরে মার্কিন বিমানবাহী রণতরির সাহসী ভিডিও ফুটেজ ধারণ করেছে। ক্লোজ আপে নেয়া হাই ডেফিনেশন ভিডিও ফুটেজটি প্রকাশ করেছে ইরানের তাসনিম নিউজ।
-
মধ্যপ্রাচ্যে মার্কিন সন্ত্রাসী বাহিনী ‘সেন্টকম’ মোতায়েন থাকবে: কমান্ডার
এপ্রিল ২৮, ২০১৯ ০২:৫১পশ্চিম এশিয়ায় মোতায়েন মার্কিন সন্ত্রাসী বাহিনী ‘সেন্টকম’র কমান্ডার কেনেথ ফ্রাঙ্ক ম্যাককেনজি ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের ভিত্তিহীন অভিযোগের পুনরাবৃত্তি করে বলেছেন, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বজায় থাকবে। তিনি স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে হাস্যকরভাবে ইরানকে সন্ত্রাসবাদে সমর্থনের দায়ে অভিযুক্ত করে বলেন, মধ্যপ্রাচ্যসহ বিশ্বব্যাপী অস্থিতিশীলতা সৃষ্টিতে ভূমিকা রাখছে ইরান।
-
আমেরিকার গৌরবময় অভিজ্ঞতা হলো মিথ্যা, প্রতারণা ও চুরি: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
এপ্রিল ২৮, ২০১৯ ০২:৩২মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও স্বীকার করেছেন, আমেরিকার গুপ্তচর সংস্থায় নিয়োগ পাওয়া ব্যক্তিদেরকে মিথ্যা, প্রতারণা ও চুরি করা শেখানো হয়। পম্পেও মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রধান ছিলেন।
-
আমেরিকাকে আলোচনার প্রস্তাব দেয় নি ইরান
এপ্রিল ২৭, ২০১৯ ১৪:১৭আমেরিকার সঙ্গে আলোচনার কোনো প্রস্তাব ইরানের পক্ষ থেকে দেওয়া হয় নি। এ সংক্রান্ত খবরের কোনো ভিত্তি নেই। এসব কথা বলেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি।
-
আমেরিকাকে ইরানের সঙ্গে সংঘাতে জড়ানোর চেষ্টা চলছে: জারিফ
এপ্রিল ২৭, ২০১৯ ১২:৩২ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন সরকারের কিছু যুদ্ধবাজ নেতা এবং মধ্যপ্রাচ্যে তাদের মিত্রদেশগুলো ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বাড়ানোর চেষ্টায় লিপ্ত রয়েছে।