-
তীব্রতর হলো চীন-মার্কিন বাণিজ্য যুদ্ধ; আরও পণ্যের ওপর শুল্ক আরোপ
আগস্ট ২৩, ২০১৮ ১৩:২৪আমেরিকা আজ (বৃহস্পতিবার) থেকে চীনের আরও ১ হাজার ছয়শ' কোটি ডলারের পণ্যের ওপর শুল্ক আরোপ করেছে। আমেরিকার স্থানীয় সময় মধ্যরাত থেকে এর বাস্তবায়ন শুরু হয়েছে। এর ফলে চীন থেকে আমদানিকৃত ২৭৯টি পণ্যের জন্য বাড়তি ২৫ শতাংশ শুল্ক পরিশোধ করতে হচ্ছে। এসব পণ্যের কয়েকটি হচ্ছে কেমিক্যাল, প্লাস্টিক, মোটরবাইক ও ইলেকট্রনিক স্কুটার।
-
ক্রমবর্ধমান বাণিজ্য যুদ্ধ আমেরিকার জন্য বুমেরাং হয়ে উঠছে
আগস্ট ২৩, ২০১৮ ১২:৩২আমেরিকার ক্রমবর্ধমান বাণিজ্য যুদ্ধে সংকটে পড়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। সম্প্রতি এক বৈঠকে ফেডারেল রিজার্ভের সদস্যরা বলেছেন, বিশ্ব জুড়ে বাণিজ্য যুদ্ধ মোকাবেলায় নীতি প্রণয়ন নিয়ে এ সংকট দেখা দিয়েছে।
-
ইরানি সেনা প্রত্যাহারের মার্কিন দাবির জবাব দিলেন ল্যাভরভ
আগস্ট ২৩, ২০১৮ ১১:১৯মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন সিরিয়া থেকে ইরানি সৈন্য প্রত্যাহারের যে দাবি জানিয়েছেন তার জবাব দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন, আমেরিকার সৈন্যসহ সিরিয়ায় বেআইনিভাবে উপস্থিত সব বিদেশি সেনা প্রত্যাহার করতে হবে।
-
ইরান: আরাক চুল্লিতে আমেরিকার স্থলাভিষিক্ত হয়েছে ব্রিটেন
আগস্ট ২৩, ২০১৮ ০৮:২৮ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি বলেছেন, তার দেশের ‘আরাক’ ভারী পানির চুল্লিতে কর্মরত ওয়ার্কিং গ্রুপে ব্রিটেনকে আমেরিকার স্থলাভিষিক্ত করা হয়েছে। ২০১৫ সালে পাশ্চাত্যের সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা সই হওয়ার পর ইরান, চীন ও আমেরিকাকে নিয়ে ওই ওয়ার্কিং গ্রুপ গঠিত হয়েছিল।
-
ইরানবিরোধী নীতি পরিবর্তন করুন: ট্রাম্পকে ইরাকি নেতা
আগস্ট ২২, ২০১৮ ১২:৫৩ইরানবিরোধী নীতি পরিবর্তনের জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন ইরাকের ন্যাশনাল উইজডম মুভমেন্টের প্রধান সাইয়্যেদ আম্মার হাকিম। তিনি আজ (বুধবার) ইরাকের রাজধানী বাগদাদে ঈদের নামাজের খুতবায় এ আহ্বান জানান।
-
ইরান ও আমেরিকার মধ্যে ইউরোপকে একটি বেছে নিতে হবে: বোল্টন
আগস্ট ২২, ২০১৮ ১০:১১মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান ও আমেরিকার মধ্যে ইউরোপকে যেকোনো একটি পক্ষ বেছে নিতে হবে। তেহরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আরোপ নিয়ে ইউরোপের দেশগুলোর মধ্যে অসন্তোষ দেখা দেয়ার প্রেক্ষাপটে বোল্টন একথা বললেন।
-
আদালতে নানা অপরাধের কথা স্বীকার করলেন ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী
আগস্ট ২২, ২০১৮ ০৮:৫৮মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেন ট্রাম্পের প্রচারণাবিধি লঙ্ঘনসহ কয়েকটি অপরাধের কথা স্বীকার করেছেন। এর আগে তিনি ট্রাম্পের মিথ্যাচার সম্পর্কেও বিভিন্ন তথ্য ফাঁস করেছেন।
-
আমেরিকা যুদ্ধ শুরু করলে ইসরাইলও রেহাই পাবে না: আয়াতুল্লাহ খাতামি
আগস্ট ২২, ২০১৮ ০৭:৩৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিশিষ্ট আলেম আয়াতুল্লাহ আহমাদ খাতামি বলেছেন, আমেরিকা ভালো করে জানে ইরানের সঙ্গে যুদ্ধ করলে তার মিত্র ইহুদিবাদী ইসরাইলও ক্ষতির মুখে পড়বে। আজ (বুধবার) রাজধানী তেহরানে পবিত্র ঈদুল আজহার নামাজের খুতবায় তিনি এ কথা বলেন।
-
'ইরান-ইরাক সম্পর্কে কখনোই মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব পড়বে না'
আগস্ট ২১, ২০১৮ ০৫:১২ইরানে নিযুক্ত ইরাকের রাষ্ট্রদূত রাজেহ সাবের আবুদ আল মুসাভি বলেছেন, ইরাক সব সময় ইরানের পাশে রয়েছে। মর্কিন নীতি দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলতে পারবে না। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকে তিনি এ কথা বলেছেন।
-
আমেরিকা ইরানের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাচ্ছে: জারিফ
আগস্ট ২১, ২০১৮ ০৩:৫১ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকা ইরানের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাচ্ছে। তবে আমেরিকার উচিত অতীত ভুল থেকে শিক্ষা নেয়া। তিনি গতকাল (সোমবার) ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক সংসদীয় কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।