-
পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র পরীক্ষার ধাক্কায় যৌথ মহড়া চালাল আমেরিকা-দ. কোরিয়া
জুলাই ০৫, ২০১৭ ০৪:২৬আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া আজ(বুধবার) যৌথ সামরিক মহড়া চালিয়েছে। মহড়ার অংশ হিসেবে জাপান সাগরের দক্ষিণ কোরিয়ার পানিসীমার মধ্যেই ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে। উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাত্র একদিন পরই আগাম কোনো ঘোষণা না দিয়ে এ মহড়া চালানো হলো।
-
দায়েশের পতনের পরও ইরাকে সেনা মোতায়েন রাখার চেষ্টা করছে আমেরিকা
জুলাই ০৪, ২০১৭ ১০:৪৯উগ্র তাকাফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের কবল থেকে ইরাকের মসুল শহর উদ্ধারের পর এখন ওই এলাকাকে পুরোপুরি সন্ত্রাস মুক্ত করার অভিযান চলছে। আর সেই সঙ্গে দায়েশ তার শেষ মুহূর্তের নিঃশ্বাস ত্যাগ করছে। দায়েশ ইরাক থেকে বিতাড়িত হওয়ার পথে থাকলেও এ পর্যায়ে আমেরিকার নতুন ষড়যন্ত্রের প্রতি সবার দৃষ্টি আকৃষ্ট হয়েছে। দায়েশ আইএসআইএল কিংবা আইএসআইএস নামেও পরিচিত।
-
রাশিয়া সফরের আগে সংলাপ: ট্রাম্পকে অসন্তুষ্টির কথা জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট
জুলাই ০৩, ২০১৭ ১৪:১৯মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোন সংলাপে নিজের অসন্তুষ্টি ও উদ্বেগের কথা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি ট্রাম্পকে বলেছেন, আমেরিকার কিছু নেতিবাচক পদক্ষেপের কারণে দু দেশের মধ্যকার সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।
-
সংলাপের মাধ্যমে কাশ্মির সংকট সমাধান করুন: আমেরিকা
জুলাই ০৩, ২০১৭ ০৭:২০পাকিস্তান ও ভারতকে সংলাপের মাধ্যমে কাশ্মির সংকট সমাধান করার আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটর ম্যাককেইন। এ ছাড়া, পাকিস্তানে সহায়তা ছাড়া আফগানিস্তান সংকট সমাধান করা সম্ভব নয় বলেও জানান তিনি।
-
মার্কিন ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার হটাতে যুদ্ধবিমান পাঠাল চীন
জুলাই ০২, ২০১৭ ২০:৪৮দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ অঞ্চল থেকে আজ (রোববার) মার্কিন গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ারকে হটিয়ে দিতে সামরিক জাহাজ এবং যুদ্ধবিমান পাঠিয়েছে চীন। এ কথা জানিয়েছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ে মুখপাত্র লু কাং।
-
মানসিক অসুস্থতার অভিযোগ: ট্রাম্পকে সরাতে কংগ্রেসে বিল
জুলাই ০২, ২০১৭ ১৪:৫৩মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার জন্য বিরোধী ডেমোক্র্যাট দল প্রতিনিধি পরিষদে একটি বিল তুলেছে। দলের সদস্য জেমি রাসকিন এ বিল এনেছেন এবং এতে তার দলের অন্তত ২৫ জন সদস্য সমর্থন দিয়েছেন।
-
আমেরিকায় উগ্র জাতীয়তাবাদ মাথাচাড়া দিয়ে উঠছে: ট্রাম্পকে ওবামা
জুলাই ০২, ২০১৭ ১৪:২৯মার্কিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা উগ্র জাতীয়তাবাদ বিস্তারের বিরুদ্ধে সতর্কবাণী উচ্চারণ করেছেন। সেই সঙ্গে প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে আসার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
-
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মার্কিন ডেস্ট্রয়ার বাতিল লোহা হিসেবে বিক্রি করে দেয়া হতে পারে
জুলাই ০২, ২০১৭ ১০:২৫মার্কিন নৌবাহিনীর দুর্ঘটনায় মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত ডেস্ট্রয়ার ইউএসএস ফিটজেরাল্ড নিয়ে গভীর সমস্যা সৃষ্টি হয়েছে। শেষ পর্যন্ত একে হয়ত পুরানো লোহা-লক্কড়ের দরে বিক্রি করে দেয়া হতে পারে বলে আশংকা করা হচ্ছে।
-
মহাশূন্যে যুদ্ধের দামামা: ‘মহাকাশ বাহিনী' বানাচ্ছে আমেরিকা
জুলাই ০২, ২০১৭ ০৭:৫০‘মহাকাশ বাহিনী’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। এ বাহিনী গঠনের জন্য ভোট দিয়েছেন মার্কিন হাউজ আর্মড সার্ভিস কমিটির সদস্যরা। দেশটির সশস্ত্র বাহিনীর ষষ্ট এ শাখা পৃথিবীর আবহ মণ্ডলের বাইরে অর্থাৎ মহাশূন্যে সামরিক তৎপরতায় নিয়োজিত থাকবে। প্রয়োজনে যুদ্ধও করবে এ বাহিনী। ১৯৪৭ সালের পর এই প্রথম মার্কিন সশস্ত্র বাহিনীর কোনো নতুন শাখা খোলা হচ্ছে।
-
অজানা কারণে ইসরাইলে নোঙ্গর করেছে মার্কিন বিমানবাহী রণতরি
জুলাই ০১, ২০১৭ ১৯:১৩ইহুদিবাদী ইসরাইলের হাইফা বন্দরের কাছে নোঙ্গর করেছে মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস জর্জ ডব্লিউ বুশ । ১৭ বছরের মধ্যে এই প্রথম কোনো মার্কিন বিমানবাহী রণতরি ইহুদিবাদী ইসরাইলে ভিড়ল।