-
আফগানিস্তানে মার্কিন বিমান হামলা বেড়েছে ৩ গুণ
মে ৩০, ২০১৭ ১৩:২৩মার্কিন বিমান বাহিনী গত বছর থেকে আফগানিস্তানে বিমান হামলার তিনগুণ বাড়িয়েছে। আফগানিস্তানে মার্কিন এবং ন্যাটো বাহিনীর মুখপাত্র এ তথ্য দিয়েছেন।
-
সৌদি-মার্কিন অস্ত্র চুক্তির তীব্র সমালোচনা করেছে জার্মানি; তবে পিছিয়ে নেই তারাও
মে ৩০, ২০১৭ ১০:৫৯জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জিগমার গ্যাবরিয়্যেল সৌদি আরবের সঙ্গে আমেরিকার নজিরবিহীন অস্ত্র চুক্তিকে মারাত্মক ভুল বলে মন্তব্য করেছেন। তিনি বার্লিনে এক সংবাদ সম্মেলনে অস্ত্র চুক্তির তীব্র সমালোচনা করে বলেছেন, বিশ্বের অস্ত্রের ওপর নিয়ন্ত্রণ, পর্যবেক্ষণ ও এমনকি প্রয়োজনে নিরস্ত্র করা সবচেয়ে বেশি জরুরি হয়ে দাঁড়িয়েছে।
-
সৌদি-মার্কিন অস্ত্র চুক্তি কেন ইসরাইলের জন্য লাভজনক?
মে ২৯, ২০১৭ ১৪:৫৬সৌদি আরব ও আমেরিকার অস্ত্র চুক্তি তেল আবিবের জন্যও লাভজনক বলে জানিয়েছে ইহুদিবাদী ইসরাইলের অর্থনীতি বিষয়ক বিখ্যাত পত্রিকা 'দি মার্কার'। পত্রিকাটি লিখেছে, আমেরিকা সৌদি আরবের সঙ্গে ১১ হাজার কোটি ডলারের যে অস্ত্র চুক্তি করেছে তার ভাগ পাবে ইসরাইলি অস্ত্র কোম্পানিগুলোও।
-
ট্রাম্পের ইরান বিরোধী বক্তব্য অবিশ্বাস্য এবং অগ্রহণযোগ্য: বাহরাম কাসেমি
মে ২৯, ২০১৭ ১৩:৪৯ইরান সন্ত্রাসবাদের সমর্থক এবং পৃষ্ঠপোষক বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে অভিযোগ করেছেন তাকে অবিশ্বাস্য এবং অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে তেহরান। ইরান বলেছে, ট্রাম্প এমন এক দেশের জমিতে বসে ইরান বিরোধী বক্তব্য দিয়েছেন যে দেশটি সন্ত্রাস এবং উগ্রবাদের স্বর্গভূমি এবং প্রধান পৃষ্ঠপোষক।
-
আবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উ. কোরিয়া
মে ২৯, ২০১৭ ০৫:০৩উত্তর কোরিয়া আজ (সোমবার) আরেকটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। স্কাড শ্রেণির ক্ষেপণাস্ত্রটি ৪৫০ কিলোমিটার আকাশে ওড়ার পর জাপান সাগরে গিয়ে পড়েছে।
-
যুক্তরাষ্ট্রে গুলিবর্ষণের ঘটনায় নিহত ৮: সন্দেহভাজন ব্যক্তি আটক
মে ২৯, ২০১৭ ০০:১৫মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে তিনটি আলাদা বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় পুলিশের একজন ডেপুটিসহ আট ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ৩৫ বছর বয়সি এক যুবককে আটক করেছে।
-
কোরিয় উপদ্বীপের কাছে তৃতীয় বিমানবাহী রণতরী মোতায়েন করছে আমেরিকা
মে ২৮, ২০১৭ ১৯:০১পশ্চিম প্রশান্ত মহাসাগরে তৃতীয় বিমানবাহী রণতরী ইউএসএস নিমিৎজকে মোতায়েন করা নির্দেশ দিয়েছে আমেরিকা। কোরিয় উপদ্বীপের কাছে মোতায়েন দুই মার্কিন বিমানবাহী রণতরীর সঙ্গে যোগ দেয়ার জন্য নিমিৎজকে মোতায়েন করা হবে। পিয়ংইয়ংয়ের সঙ্গে যখন টানাপড়েন তুঙ্গে তখন ওই এলাকায় মোতায়েন হচ্ছে আরো একটি মার্কিন বিমানবাহী রণতরী।
-
মঙ্গলবারে আইসিবিএমকে ভূপাতিত করার প্রথম পরীক্ষা চালাবে আমেরিকা
মে ২৭, ২০১৭ ১০:০২রকেট ছুঁড়ে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বা আইসিবিএমকে ভূপাতিত করার পরীক্ষা প্রথম বারের মতো চালানোর পরিকল্পনা করেছে আমেরিকা। মঙ্গলবারে এ পরীক্ষা চালানো হবে বলে ঘোষণা করেছে পেন্টাগন। উত্তর কোরিয়া যখন আইসিবিএম তৈরির পথে দ্রুত এগিয়ে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে তখন এ পরীক্ষা চালানোর ঘোষণা দিল ওয়াশিংটন।
-
মার্কিন গোয়েন্দা বিমানকে প্রতিহত করল চীনের ২ যুদ্ধবিমান
মে ২৭, ২০১৭ ০৬:৪৭মার্কিন গোয়েন্দা বিমান পি-৩ ওরিয়নকে প্রতিহত করেছে চীনের দুই যুদ্ধবিমান। বুধবার হংকংয়ের কাছে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। দক্ষিণ চীন সাগরে চীনের দাবীকৃত এলাকার কাছ দিয়ে মার্কিন যুদ্ধজাহাজ যাওয়ার কয়েকদিনের মধ্যেই এ ঘটনা ঘটল।
-
উ. কোরিয়া সমস্যার ‘সমাধান হয়ে যাবে’: অ্যাবেকে ট্রাম্পের আশ্বাস
মে ২৭, ২০১৭ ০২:১১মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়া সমস্যার সমাধান করে দেয়ার ব্যাপারে জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবেকে আশ্বাস দিয়েছেন।