-
আঞ্চলিক সফরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী, মরক্কোর সঙ্গে ১০ বছরের সামরিক চুক্তি সই
অক্টোবর ০৪, ২০২০ ০৯:৫৭মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার উত্তর আফ্রিকা সফরের শেষ পর্যায়ে মরক্কো সফর করেন এবং দেশটির সঙ্গে ১০ বছরের সামরিক সহযোগিতা চুক্তি সই করেছেন। এর আগে তিনি উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়া এবং আলজেরিয়া সফর করেন।
-
আলজেরিয়া: অবশেষে পদত্যাগ করলেন প্রেসিডেন্ট বুতেফলিকা
এপ্রিল ০৩, ২০১৯ ০৫:৪৯আলজেরিয়ার ৮২ বছর বয়সি প্রেসিডেন্ট আব্দুলআজিজ বুতেফলিকা শেষ পর্যন্ত প্রবল গণবিক্ষোভের জের ধরে পদত্যাগ করেছেন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন স্থানীয় সময় মঙ্গলবার রাতে ঘোষণা করেছে, বুতেফলিকা প্রেসিডেন্ট হিসেবে তার মেয়াদের সমাপ্তি ঘোষণা করার জন্য সাংবিধানিক পরিষদকে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছেন। তার এ পদত্যাগ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
-
আলজেরিয়া: মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করছেন বুতেফলিকা
এপ্রিল ০২, ২০১৯ ০৫:৩৮প্রবল সরকার বিরোধী বিক্ষোভের জের ধরে আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দুলআজিজ বুতেফলিকা বলেছেন, তিনি চলতি মাসের শেষ নাগাদ মেয়াদ শেষ হওয়ার আগেই ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আলজেরিয়া প্রেস সার্ভিস প্রেসিডেন্ট বুতেফলিকার পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতির বরাত দিয়ে গতকাল (সোমবার) এ খবর জানিয়েছে।
-
নতুন নির্বাচনের পর পদত্যাগ করবেন বুতেফলিকা
মার্চ ২১, ২০১৯ ০৯:২২নির্বাচনের পর নতুন সংবিধান অনুমোদন হলে পদত্যাগ করবেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদুল আজিজ বুতেফলিকা। তিনি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন। দেশটির উপ প্রধানমন্ত্রী রামতানে লামামরা গতকাল (বুধবার) একথা জানিয়েছেন।
-
আলজেরিয়া প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকার গঠন করবেন
মার্চ ১৪, ২০১৯ ১৭:৫০আলজেরিয়া নতুন প্রধানমন্ত্রী নূরুদ্দিন বেদুইয়ি জানিয়েছেন, কিছুদিনের মধ্যে তিনি টেকানোক্র্যাট অন্তর্বর্তী সরকার গঠন করবেন। দেশটির প্রেসিডেন্ট আবদুল আজিজ বুতেফলিকা আগামী এপ্রিল মাসে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর নূরুদ্দিন আজ (বৃহস্পতিবার) এ ঘোষণা দিলেন।
-
বিক্ষোভের মুখে পিছু হটলেন বুতেফলিকা; নির্বাচন করছেন না
মার্চ ১২, ২০১৯ ১২:২৪আলজেরিয়ার অশীতিপর প্রেসিডেন্ট আবদুল আজিজ বুতেফলিকা পঞ্চম দফা নির্বাচন করা থেকে পিছু হটেছেন। দেশটির জনগণের প্রচণ্ড বিক্ষোভের মুখে তিনি নির্বাচন করা থেকে বিরত থাকছেন।
-
ঠাণ্ডা লাগায় সৌদি যুবরাজের সঙ্গে আলজেরিয়ার প্রেসিডেন্টের বৈঠক বাতিল!
ডিসেম্বর ০৪, ২০১৮ ০৮:০৮আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দুল আজিজ বুতেফলিকার সাক্ষাত পেতে ব্যর্থ হয়েছেন সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান। আলজেরিয়ায় সৌদি যুবরাজের সফরের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদের মধ্যে পূর্বঘোষিত বৈঠক বাতিল করেন বুতেফলিকা।
-
খাশোগির শেষ কথা: ‘আমার দম বন্ধ হয়ে আসছে’
নভেম্বর ১১, ২০১৮ ০৩:১৮সৌদি রাজতন্ত্র বিরোধী হতভাগ্য সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করার মুহূর্তে অডিও রেকর্ডিং-এর তথ্য ফাঁস করেছেন তুরস্কের একজন সিনিয়র সাংবাদিক। তিনি বলেছেন, ঘাতকদের হাতে নিহত হওয়ার আগ মুহূর্তে বেঁচে থাকার তীব্র আকুতি জানিয়েছিলেন খাশোগি।
-
আলজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত; নিহত অন্তত ২৫৭
এপ্রিল ১১, ২০১৮ ১১:৪৪আলজেরিয়ায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২৫৭ জন নিহত হয়েছে। আজ (বুধবার) সকালে রাজধানী আলজিয়ার্সের বৌফারিক সামরিক বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে। আলজেরিয়ার আল-হাদাস টেলিভিশন এসব তথ্য জানিয়েছে।
-
'সিরিয়া, লিবিয়া ও ইয়েমেন ধ্বংসে ১৩ হাজার কোটি ডলার ব্যয় হয়েছে'
নভেম্বর ১২, ২০১৭ ১৪:১৯আলজেরিয়ার প্রধানমন্ত্রী আহমেদ ওয়াহিয়া বলেছেন, সিরিয়া, লিবিয়া ও ইয়েমেনকে ধ্বংস করতে কয়েকটি আরব দেশ ১৩ হাজার কোটি ডলার ব্যয় করেছে। প্রেসটিভি এ খবর দিয়েছে। তবে ধ্বংসাত্মক তৎপরতায় জড়িত আরব দেশগুলোর নাম উল্লেখ করা হয় নি।