• ইরান থেকে জ্বালানি আমদানি: ইরাককে আরো সময় দিল আমেরিকা

    ইরান থেকে জ্বালানি আমদানি: ইরাককে আরো সময় দিল আমেরিকা

    মার্চ ২০, ২০১৯ ১৩:৪৯

    ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে জ্বালানি আমদানির জন্য ইরাককে আরো তিন মাস বাড়তি সময় দিয়েছে। এ নিয়ে ইরাককে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আনার ক্ষেত্রে  দু দফা ছাড় দিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

  • উগ্র সন্ত্রাসীরা পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে: জেনারেল বাকেরি

    উগ্র সন্ত্রাসীরা পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে: জেনারেল বাকেরি

    মার্চ ১৯, ২০১৯ ০৩:৩৭

    ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, উগ্র সন্ত্রাসীরা পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যে তাদের বিরুদ্ধে যুদ্ধ চলবে। সিরিয়ার রাজধানী দামেস্কে ইরান, ইরাক ও সিরিয়ার সেনাপ্রধানদের বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জেনারেল বাকেরি।

  • এটা ইরাকের সার্বভৌমত্বের লঙ্ঘন: সংসদ সদস্য

    এটা ইরাকের সার্বভৌমত্বের লঙ্ঘন: সংসদ সদস্য

    মার্চ ১৮, ২০১৯ ০৮:৪৩

    মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপ মুখপাত্র রবার্ট পালাদিনো সম্প্রতি ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশ্‌দ আশ-শাবি সম্পর্কে যে মন্তব্য করেছেন তার নিন্দা ও সমালোচনা করে ইরাকের সংসদ সদস্য আব্বাস আল-ইসমাইলি বলেছেন, মার্কিন কর্মকর্তাদের এ ধরনের মন্তব্য ইরাকের জন্য ক্ষতিকর ও সার্বভৌমত্ব লঙ্ঘনের শামিল।

  • গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে সিরিয়া গেছেন ইরানি সেনাপ্রধান

    গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে সিরিয়া গেছেন ইরানি সেনাপ্রধান

    মার্চ ১৮, ২০১৯ ০৭:০৬

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি গতকাল (রোববার) সিরিয়া সফরে গেছেন। রাজধানী দামেস্কে একটি ত্রিদেশীয় বৈঠক হবে এবং তিনি সেই বৈঠকে যোগ দেবেন। বৈঠকে আরো যোগ দেবেন ইরাক ও সিরিয়ার সেনাপ্রধান।

  • ইরানের বিরুদ্ধে ইরাকের ভূমি ব্যবহার করতে দেয়া হবে না: বাগদাদ

    ইরানের বিরুদ্ধে ইরাকের ভূমি ব্যবহার করতে দেয়া হবে না: বাগদাদ

    মার্চ ১৮, ২০১৯ ০৩:৩৬

    ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সেদেশের প্রতিবেশী দেশগুলো বিশেষ করে ইরানের বিরুদ্ধে হামলা চালানোর কাজে ইরাকের ভূমি ব্যবহার করতে দেয়া হবে না। ইরাকি পররাষ্ট্র মন্ত্রণালয়ে মুখপাত্র আহমাদ আসহাফ প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এই সংকল্প ব্যক্ত করেন।

  • ‘ইরাকি রাসায়নিক হামলার কথা ইরানিরা কখনো ভুলে যাবে না’

    ‘ইরাকি রাসায়নিক হামলার কথা ইরানিরা কখনো ভুলে যাবে না’

    মার্চ ১৭, ২০১৯ ১০:১৯

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ইরাকের হালাবজা এবং ইরানি শহর সারদাশতে সাদ্দাম সরকারের রাাসয়নিক হামলার কথা উল্লেখ করে বলেছেন, কুর্দি ভাইদের সঙ্গে ইরানি জনগণ কখনো ওই নৃশংস হামলার কথা ভুলে যাবে না। গতকাল (শনিবার) তিনি এক টুইটার পোস্টে এসব কথা বলেন।

  • ইরান-ইরাক সম্পর্ক কেউ বাধাগ্রস্ত করতে পারবে না: রুহানি

    ইরান-ইরাক সম্পর্ক কেউ বাধাগ্রস্ত করতে পারবে না: রুহানি

    মার্চ ১৭, ২০১৯ ০৯:৩৯

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, প্রতিবেশী ইরাকের সঙ্গে তার দেশের সম্পর্ক এতটাই জোরালো যে, কেউ তা বাধাগ্রস্ত করতে পারবে না।

  • প্রেসিডেন্ট রুহানির ইরাক সফরের ব্যাপারে মাইক পম্পেও’র ক্ষোভ প্রকাশ

    প্রেসিডেন্ট রুহানির ইরাক সফরের ব্যাপারে মাইক পম্পেও’র ক্ষোভ প্রকাশ

    মার্চ ১৪, ২০১৯ ০৩:৪৬

    ইরানের প্রেসিডেন্টের ইরাক সফরের ব্যাপারে মার্কিন কর্মকর্তারা একের পর এক ক্ষোভ প্রকাশ করে যাচ্ছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তেহরান-বাগদাদ সম্পর্ক শক্তিশালী হওয়ার ব্যাপারে অসন্তোষ প্রকাশ করে বুধবার বলেছেন, ইরাককে ‘তাবেদার রাষ্ট্র’ বানাতে চায় ইরান।

  • ইরান ও ইরাকের মধ্যে দূরত্ব বৃদ্ধি করার সাধ্য কোনো দেশের নেই: রুহানি

    ইরান ও ইরাকের মধ্যে দূরত্ব বৃদ্ধি করার সাধ্য কোনো দেশের নেই: রুহানি

    মার্চ ১৪, ২০১৯ ০৩:৩০

    ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, বিশ্বের কোনো দেশের পক্ষে ইরান ও ইরাকের মধ্যে দূরত্ব বৃদ্ধি করা সম্ভব নয়। তিনি ইরাকি প্রেসিডেন্টের আমন্ত্রণে বাগদাদে তিনদিনের রাষ্ট্রীয় সফর শেষে বুধবার রাতে তেহরানে ফিরে এ সংকল্প ঘোষণা করেন।

  • ইরানের প্রেসিডেন্টের ইরাক সফর: দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে নয়া অধ্যায়ের সূচনা

    ইরানের প্রেসিডেন্টের ইরাক সফর: দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে নয়া অধ্যায়ের সূচনা

    মার্চ ১৩, ২০১৯ ১৪:০৪

    ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির তিন দিনের ইরাক সফর আজ শেষ হয়েছে। ইরান ও ইরাক এক যৌথ বিবৃতিতে সব ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট রুহানির এ সফর থেকে দু'দেশের সম্পর্কের গভীরতা ফুটে উঠেছে এবং তা সহযোগিতা বিস্তারে নয়া অধ্যায়ের সূচনা করেছে।