-
আঙ্কারার ইউ-টার্ন: ‘ইরাক থেকে সৈন্য সরাব না’
জানুয়ারি ১২, ২০১৭ ০৫:১৫তুরস্ক বলেছে, দেশটি এই মুহূর্তে ইরাক থেকে সৈন্য প্রত্যাহার করবে না; এমনকি সৈন্য প্রত্যাহার নিয়ে কোনো আলাপও করতে রাজি নয় আঙ্কারা। তুর্কি প্রতিরক্ষামন্ত্রী ফিকরি ইশিক আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইরাক থেকে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশকে নির্মূল না করা পর্যন্ত সেনা প্রত্যাহার নিয়ে বাগদাদের সঙ্গে কোনো আলোচনা করবে না আঙ্কারা।
-
মসুলে দায়েশের বোমা হামলা কমেছে: ইরাকি কমান্ডার
জানুয়ারি ১১, ২০১৭ ২৩:৫০ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরে উগ্র তাকফিরি সন্ত্রাসীদের বোমা হামলার ঘটনা বহুলাংশে কমে গেছে। এর মাধ্যমে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে,সন্ত্রাসীরা উল্লেখযোগ্য রকমের দুর্বল হয়ে পড়েছে।
-
সেনা প্রত্যাহার না হলে তুরস্কের সঙ্গে সম্পর্কের উন্নয়ন নয়: ইরাক
জানুয়ারি ১০, ২০১৭ ২২:১৬ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি বলেছেন, মসুল থেকে সেনা প্রত্যাহার না করা পর্যন্ত তুরস্কের সঙ্গে সম্পর্কের উন্নয়ন ঘটবে না বাগদাদ।
-
ইরাকের মসুলের মুক্ত অঞ্চলের পানি সরবরাহ লাইন কেটে দিল দায়েশ
জানুয়ারি ১০, ২০১৭ ১৩:৩০ইরাকের নিনেভা প্রদেশের প্রধান শহর মসুলের মুক্ত অঞ্চলের পানির সরবরাহ লাইন কেটে দিয়েছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএসআইএল। ইরাকের আল-সুমারিয়া নিউজ নিনেভা প্রদেশের পদস্থ সরকারি কর্মকর্তা হিসাম উদ্দিন আল-ইবারের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে।
-
মসুলে দায়েশ বিরোধী অভিযান চূড়ান্ত পর্যায়ে রয়েছে: আল-আবাদি
জানুয়ারি ০৯, ২০১৭ ১২:৫৪ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি বলেছেন, দেশটির উত্তরপশ্চিমাঞ্চল প্রদেশ নিনেভাতে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ বিরোধী অভিযান চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
-
আকস্মিক ঘোষণা: ইরাক থেকে সেনা ফিরিয়ে নেবে তুরস্ক
জানুয়ারি ০৭, ২০১৭ ২২:০১ইরাকের ভূখণ্ডে মোতায়েন সেনা ফিরিয়ে নিতে সম্মত হয়েছে তুরস্ক সরকার। ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি জানিয়েছেন, এ বিষয়ে তুরস্কের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে তার প্রশাসন।
-
সিরিয় সীমান্তের কাছে ৭ গ্রাম মুক্ত করল ইরাকি বাহিনী
জানুয়ারি ০৬, ২০১৭ ১৪:২০ইরাকের সেনাবাহিনী সিরিয়া সীমান্তের কাছাকাছি সাতটি গ্রাম দায়েশের দখল থেকে মুক্ত করেছে। ইরাকি বাহিনীর এ সাফল্যের খবর আজ (শুক্রবার) প্রকাশ করা হয়েছে।
-
সন্ত্রাসীদের মোকাবেলায় চার দেশের জোটে শামিল হতে সবার প্রতি ইরাকের আহ্বান
জানুয়ারি ০৪, ২০১৭ ১৬:০৯ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল এবাদি বলেছেন, সন্ত্রাসবাদ মোকাবেলায় ইরাক, সিরিয়া, রাশিয়া ও ইরানের মধ্যে সমন্বয় ও সহযোগিতা সবার জন্যই কল্যাণকর এবং এ ধারা অব্যাহত থাকবে। তিনি বলেন, এ অঞ্চলের সব দেশকে আমাদের কাতারে যোগ দেয়ার আমন্ত্রণ জানাচ্ছি। কারণ সন্ত্রাসীদের নির্মূল করার জন্য ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই।
-
ইরাকে দায়েশের বধ্যভূমি থেকে ৮০টি দেহাবশেষ উদ্ধার
জানুয়ারি ০৪, ২০১৭ ১২:৫৬ইরাকের ফরেনসিক বিশেষজ্ঞরা তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের একটি বধ্যভূমি থেকে প্রায় ৮০টি দেহাবশেষ উদ্ধার করেছেন। দেশটির উত্তর-মধ্যাঞ্চলীয় প্রদেশ সালাউদ্দিনে ২০১৪ সালের জুনে এ হত্যাকাণ্ড চালিয়েছিল দায়েশ।
-
২০১৬ সালে ইরাকে সহিংসতায় মারা গেছে ৭০০০
জানুয়ারি ০৩, ২০১৭ ২২:০৪উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের সহিংসতায় ২০১৬ সালে ইরাকে অন্তত ৬,৮৭৮ জন নিহত হয়েছে। জাতিসংঘের সহযোগী মিশন এই তথ্য দিয়েছে। এছাড়া, ২০১৬ সালে ইরাকে সহিংসতায় আহত হয়েছে ১২,৩৮৮ জন বেসামরিক নাগরিক।