• মসুলে রাসায়নিক বোমার উপাদান মজুদ করছে দায়েশ

    মসুলে রাসায়নিক বোমার উপাদান মজুদ করছে দায়েশ

    নভেম্বর ১১, ২০১৬ ১৫:৫১

    জাতিসংঘের এক কর্মকর্তা বলেছেন, তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ মসুলে রাসায়নিক বোমা তৈরিতে ব্যবহৃত সালফার এবং অ্যামোনিয়ার মজুদ গড়ে তুলছে। সম্ভবত রাসায়নিক বোমা হিসেবে ব্যবহারের লক্ষ্য নিয়ে এ মজুদ গড়ে তোলা হচ্ছে। ইরাকি বাহিনী যখন এ নগরী মুক্ত করার অভিযান চালাচ্ছে তখনি রাসায়নিক উপাদান মজুদের ঘটনা ঘটছে।

  • মসুল অভিযানে ৬২ দায়েশ সন্ত্রাসী নিহত: ভয়াবহ লড়াই চলছে

    মসুল অভিযানে ৬২ দায়েশ সন্ত্রাসী নিহত: ভয়াবহ লড়াই চলছে

    নভেম্বর ০৯, ২০১৬ ১৪:৪৭

    ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরের আশপাশে সরকারি সেনা ও তাদের সহযোগী স্বেচ্ছাসেবী বাহিনীর সঙ্গে সংঘর্ষে আরো অন্তত ৬২ উগ্র দায়েশ সন্ত্রাসী নিহত হয়েছে। আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আস-সুমারিয়া আজ (বুধবার) জানিয়েছে, ইরাকের বিমান বাহিনী মসুলের দক্ষিণে আলবু সাইফ এলাকায় হামলা চালালে ৪০ সন্ত্রাসী নিহত হয়। এ অভিযানে মার্কিন জোট ইরাকি বাহিনীকে সহায়তা করে বলে খবরে দাবি করা হয়েছে।

  • মসুলের যুদ্ধে ইরাকি বাহিনী নামিয়েছে রোবট নিয়ন্ত্রিত সাঁজোয়া যান

    মসুলের যুদ্ধে ইরাকি বাহিনী নামিয়েছে রোবট নিয়ন্ত্রিত সাঁজোয়া যান

    নভেম্বর ০৯, ২০১৬ ০৭:৫৪

    ইরাকের সেনাবাহিনী তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে রোবট নিয়ন্ত্রিত সাঁজোয়া যান নামিয়েছে। ট্যাংকের মতো দেখতে ‘আলরোবত’ নামের সাঁজোয়া যানকে মসুলে মোতায়েন করা হয়েছে। এই যান আকারে গলফ খেলায় ব্যবহৃত গাড়ির প্রায় সমান বলে উল্লেখ করা হয়েছে।

  • মসুলের কাছে গণকবর খুঁজে পেল ইরাকি সেনাবাহিনী

    মসুলের কাছে গণকবর খুঁজে পেল ইরাকি সেনাবাহিনী

    নভেম্বর ০৮, ২০১৬ ১৩:৪৭

    ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরের কাছে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের কাছ থেকে পুনরুদ্ধার হওয়া এলাকায় একটি গণকবর খুঁজে পেয়েছে ইরাকি সেনাবাহিনী। সেখানে প্রায় ১০০ ব্যক্তির মস্তক বিচ্ছিন্ন দেহ এবং কঙ্কাল পাওয়া গেছে।

  • দায়েশ-বিরোধী লড়াইয়ে পিছু হটবে না সেনাবাহিনী: ইরাকি প্রধানমন্ত্রী

    দায়েশ-বিরোধী লড়াইয়ে পিছু হটবে না সেনাবাহিনী: ইরাকি প্রধানমন্ত্রী

    নভেম্বর ০৬, ২০১৬ ১২:৫০

    ইরাকে তৎপর তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে শিগগিরি নির্মূল করা হবে বলে আবারো দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি। সন্ত্রাসীদের কাছ থেকে মসুল উদ্ধার অভিযানে ইরাকি সেনা এবং স্বেচ্ছাসেবী বাহিনী যখন সাফল্যের ধারা অব্যাহত রয়েছে তখন তিনি মন্তব্য করেন।

  • ‘দায়েশের প্রধান সরবরাহ রুট বিচ্ছিন্ন করার কাছাকাছি ইরাক’

    ‘দায়েশের প্রধান সরবরাহ রুট বিচ্ছিন্ন করার কাছাকাছি ইরাক’

    নভেম্বর ০৩, ২০১৬ ২১:৪৫

    ইরাকের মসুল শহরের বাইরে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের ব্যবহৃত পশ্চিমাঞ্চলীয় রসদ সরবরাহের পথ বিচ্ছিন্ন করার কাছাকাছি রয়েছে দেশটির সামরিক  বাহিনী।

  • ইরাকে গত মাসে হতাহত ৩,১৫০; বাদ যায় নি সেনা-পুলিশ কেউ

    ইরাকে গত মাসে হতাহত ৩,১৫০; বাদ যায় নি সেনা-পুলিশ কেউ

    নভেম্বর ০২, ২০১৬ ১৩:৫৪

    চলতি বছরের অক্টোবর মাসে ইরাকে সন্ত্রাস, সহিংসতা ও সশস্ত্র সংঘাতে মোট ১,৭৯২ জন নাগরিক নিহত এবং ১,৩৫৮ জন আহত হয়েছে। ইরাক বিষয়ক জাতিসংঘ সহায়তা মিশন (উনামি) হতাহতের এ সংখ্যা প্রকাশ করেছে।

  • মসুল অভিযানে আরো অন্তত ১০০ সন্ত্রাসী নিহত

    মসুল অভিযানে আরো অন্তত ১০০ সন্ত্রাসী নিহত

    নভেম্বর ০২, ২০১৬ ১০:১২

    ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল মুক্ত করার অভিযানে নতুন করে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের অন্তত ১০০ সদস্য নিহত হয়েছে। এ অভিযানে ইরাকের সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবী বাহিনীকে সহায়তা দেয় ইরাকি বিমান বাহিনী।

  • যেকোনো আগ্রাসনের জবাব দেয়া হবে: তুরস্ককে ইরাক

    যেকোনো আগ্রাসনের জবাব দেয়া হবে: তুরস্ককে ইরাক

    নভেম্বর ০১, ২০১৬ ২২:১০

    ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি বলেছেন, তার দেশের ভেতরে তুরস্কের সামরিক আগ্রাসনের ঝুঁকি এখনো রয়ে গেছে এবং কোনো ধরনের আগ্রাসন চালালে ইরাক তার জবাব দেবে।

  • মসুলে অগ্রাভিযান চলছে; টিভি ভবন দখলে নিল সেনাবাহিনী

    মসুলে অগ্রাভিযান চলছে; টিভি ভবন দখলে নিল সেনাবাহিনী

    নভেম্বর ০১, ২০১৬ ১৭:৫৫

    সন্ত্রাস বিরোধী ইরাকি সেনাবাহিনীর বিশেষ বাহিনী তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের কাছ থেকে মসুলের উপকণ্ঠে একটি গ্রাম এবং টেলিভিশন ভবন পুনরুদ্ধার করেছে বলে খবর পাওয়া গেছে।