-
গাজা উপত্যকায় ২০০ থেকে ২৫০ ইসরাইলি বন্দি রয়েছে: হামাস
অক্টোবর ১৭, ২০২৩ ০৬:৫১ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেছেন, ফিলিস্তিনের প্রতিরোধ ফ্রন্টগুলোর হাতে ২০০ থেকে ২৫০ জন ইসরাইলি বন্দি রয়েছে। এর মধ্যে শুধু আল-কাসসামের হাতে রয়েছে ২০০ বন্দি।
-
হামাসের অভিযানে ইসরাইল চরমভাবে অপমানিত হয়েছে: আইআরজিসি
অক্টোবর ১৭, ২০২৩ ০৬:৪৮ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, হামাসের ‘আল-আকসা তুফান’ অভিযানে ইসরাইল শুধু পরাজিত হয়নি চরমভাবে অপমানিত হয়েছে। তিনি আরো বলেছেন, অন্য কারো সাহায্য ছাড়া হামাস একাই ইহুদিবাদীদের চরম পরাজয়ের স্বাদ আস্বাদন করিয়েছে।
-
যেকোনো মুহূর্তে আগাম হামলা চালাতে পারে প্রতিরোধ ফ্রন্ট: ইরান
অক্টোবর ১৭, ২০২৩ ০৬:৪৫ইরান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, গাজায় ইসরাইলি পাশবিকতা অব্যাহত থাকলে এবং কোনো রাজনৈতিক সমাধান সম্ভব না হলে মধ্যপ্রাচ্যের প্রতিরোধ ফ্রন্টের পক্ষ থেকে ইসরাইলের বিরুদ্ধে আগাম হামলা হতে পারে।
-
গাজায় ইসরাইলি সেনাদের দাফন করা হবে: হামাসের হুঁশিয়ারি
অক্টোবর ১৭, ২০২৩ ০৬:৪১ইসরাইলি সেনারা ফিলিস্তিনি জনগণের ওপর আগ্রাসন অব্যাহত রাখলে এবং গাজায় পা রাখলে ওই উপত্যকায় তাদের দাফন করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
-
গাজায় ইসরাইলি অপরাধযজ্ঞ চলতে থাকলে যেকোন কিছুই সম্ভব
অক্টোবর ১৬, ২০২৩ ১৫:৫৫ইসলামি প্রজাতন্ত্র ইরান আবারো হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যদি ইহুদিবাদী ইসরাইলের ঘৃণ্য অপরাধযজ্ঞ চলতে থাকে তাহলে সেখানে যেকোনো কিছুই ঘটে যেতে পারে।
-
ট্যাংক বিধ্বংসী আরপিজি উন্মোচন করল আল-কাসসাম ব্রিগেড
অক্টোবর ১৬, ২০২৩ ১২:০৫ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক বাহিনী আল-কাসসাম ব্রিগেড ‘আল-ইয়াসিন’ নামে ট্যাংক বিধ্বংসী একটি ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে।
-
গাজা দখল করা হবে ইসরাইলের জন্য ‘বড় ভুল’: মার্কিন প্রেসিডেন্ট
অক্টোবর ১৬, ২০২৩ ০৮:২৪ফিলিস্তিনের গাজা দখলের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, 'গাজা দখল করাটা হবে ইসরাইলের জন্য একটি বড় ভুল'। গাজা উপত্যকায় স্থল অভিযান চালানোর পরিণতির বিষয়ে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করার পর মার্কিন প্রেসিডেন্ট এই মন্তব্য করলেন।
-
রকেটের শব্দ শুনে পালালেন ইসরাইলের সেডরোট শহরের ডেপুটি মেয়র
অক্টোবর ১৬, ২০২৩ ০৭:৩৩তেল আবিবে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূত ও সাংবাদিকদের ব্রিফিং করার সময় গাজা থেকে ছুটে আসা রকেটের শব্দ শুনে পালালেন ইসরাইলের সেডরোট শহরের ডেপুটি মেয়র ইলাদ কালিমি।
-
ইসরাইলি হামলা বন্ধ না হলে যুদ্ধ ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে: ইরান
অক্টোবর ১৬, ২০২৩ ০৫:৪৭ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ফিলিস্তিনি জনগণের ওপর ইহুদিবাদী ইসরাইল তার পাশবিক হামলা অব্যাহত রাখলে যুদ্ধের পরিধি ব্যাপকভাবে বিস্তৃত হবে। তিনি ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের চলমান অপরাধযজ্ঞকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীর বর্বরতার সঙ্গে তুলনা করেছেন।
-
ভারতের বিভিন্ন শহরে ইসরাইলবিরোধী মিছিল ও বিক্ষোভ-সমাবেশ
অক্টোবর ১৫, ২০২৩ ০৯:২৮ফিলিস্তিনে ইহুদিবাদী ইসরাইলের হামলার প্রতিবাদে ভারতের বিভিন্ন শহরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অব্যাহত রয়েছে।