-
ইয়েমেনি হামলার শিকার ব্রিটিশ জাহাজটি গ্রিসে নয় ইসরাইলে যাচ্ছিল
জানুয়ারি ২৮, ২০২৪ ০৬:৫৩শুক্রবার রাতে এডেন উপসাগরে ইয়েমেনি হামলার শিকার ব্রিটিশ তেল ট্যাংকারটি ইসরাইলের জন্য বিমানের জ্বালানি বহন করছিল বলে লেবাননের একটি গণমাধ্যম খবর দিয়েছে। একাধিক ওয়াকিবহাল সূত্রের বরাত দিয়ে বৈরুত-ভিত্তিক আল-মায়াদিন নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, ইয়েমেনের নৌবাহিনী যে ব্রিটিশ জাহাজে হামলা চালিয়েছে সেটি গ্রিসে নয় বরং ইসরাইলে যাচ্ছিল।
-
‘সাগরের যেকোনো স্থানে শত্রুর জাহাজ ডুবিয়ে দেয়ার ক্ষমতা আমাদের আছে’
জানুয়ারি ২৮, ২০২৪ ০৬:১৪ইয়েমেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, লোহিত সাগর, আরব সাগর ও ভূমধ্য সাগরের যেকোনো স্থানে শত্রুর যুদ্ধজাহাজ ডুবিয়ে দেয়ার ক্ষমতা তাদের রয়েছে। সানা এমন সময় এ হুঁশিয়ারি উচ্চারণ করল যখন গাজা উপত্যকায় ইসরাইলের ভয়াবহ গণহত্যার প্রতিবাদে ইয়েমেনের সশস্ত্র বাহিনী গত অক্টোবর থেকে ইসরাইলের সঙ্গে জড়িত বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে।
-
মার্কিন যুদ্ধজাহাজ ও ব্রিটিশ তেল ট্যাংকারে হুথিদের আঘাত; ট্যাংকারে আগুন
জানুয়ারি ২৭, ২০২৪ ০৬:৫১এডেন উপসাগরে একটি মার্কিন রণতরী এবং একটি ব্রিটিশ তেল ট্যাংকারে সরাসরি আঘাত হেনেছে ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সশস্ত্র বাহিনী। হামলায় মার্কিন রণতরীটির ক্ষয়ক্ষতির ধরন ঘোষণা করা না হলেও এর ফলে ব্রিটিশ তেল ট্যাংকারটিতে আগুন ধরে যায়।
-
ইসরাইলের সাথে সম্পর্কযুক্ত জাহাজে হামলা অব্যাহত থাকবে
জানুয়ারি ২৬, ২০২৪ ১৫:৩৬ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালেক আল-হুতি বলেছেন, লোহিত সাগর দিয়ে চলাচলকারী ইসরাইলের সঙ্গে সম্পর্কযুক্ত জাহাজের ওপর হামলা অব্যাহত থাকবে। তিনি সুস্পষ্ট করে বলেছেন, গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই হামলা চলবে।
-
মার্কিন যুদ্ধজাহাজে ইয়েমেনের হামলা; বাধ্য হয়ে ফিরে গেছে বাণিজ্যিক জাহাজ
জানুয়ারি ২৫, ২০২৪ ১০:৫৩ইয়েমেনের সশস্ত্র বাহিনী এডেন উপসাগর ও বাব আল-মান্দাব প্রণালিতে একাধিক মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন এ খবর জানিয়ে বলেছে, গতকাল (বুধবার) যেসব মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালানো হয়েছে সেগুলোর মধ্যে কয়েকটি ডেস্ট্রয়ার ছিল।
-
আমেরিকা কতো বড় শক্তি তা একেবারেই গৌণ বিষয়: ইয়েমেনের প্রধানমন্ত্রী
জানুয়ারি ২৪, ২০২৪ ০৬:০৮ইয়েমেনের প্রধানমন্ত্রী আব্দুল আজিজ বিন সালেহ হাবতুর অবরুদ্ধ গাজা উপত্যকার ফিলিস্তিনিদের প্রতি তার দেশের সমর্থনকে ‘ধর্মীয় দায়িত্ব’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো ইয়েমেনে আগ্রাসন চালানোর প্রচেষ্টায়ও পরাজিত হবে।
-
ইয়েমেন ইস্যুতে আমেরিকাকে কঠোর বার্তা দেওয়া হয়েছে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
জানুয়ারি ২৩, ২০২৪ ১৬:০৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, লোহিত সাগরে ইয়েমেনের বিরুদ্ধে যৌথ পদক্ষেপ গ্রহণ করে আমেরিকা ও ব্রিটেন কৌশলগত ভুল করছে। এ বিষয়ে আমেরিকাকে কঠোর হুঁশিয়ারি বার্তা দেওয়া হয়েছে।
-
পশ্চিম এশিয়া অঞ্চলে আমেরিকার নতুন আগ্রাসী নীতির নেপথ্যে
জানুয়ারি ২৩, ২০২৪ ১৫:২১ইহুদিবাদী ইসরাইলের কৌশলগত মিত্র হিসাবে আমেরিকা লোহিত সাগরে তেল আবিব সরকারের নিরাপত্তা, অর্থনৈতিক ও বাণিজ্যিক স্বার্থ বজায় রাখার জন্য ডিসেম্বরের মাঝামাঝি সময়ে গার্ডিয়ান অফ ওয়েলফেয়ার নামে পরিচিত একটি সামুদ্রিক জোট গঠনের ঘোষণা দেয়। এ জোটকে ব্রিটেন ছাড়া ইউরোপের আর কোনো দেশ স্বাগত জানায়নি। এ কথিত জোট লোহিত সাগর এবং বাব আল-মান্দাব প্রণালীতে নিরাপত্তা প্রতিষ্ঠার দাবির করে ইয়েমেনে বেশ কয়েকবার হামলা করেছে এবং এই যুদ্ধবিধ্বস্ত দেশটির বিভিন্ন পয়েন্টে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালিয়েছে।
-
ইহুদিবাদী ইসরাইলের জন্য ‘ক্ষিপ্রগামী জবাব’ অপেক্ষা করছে: ইয়েমেন
জানুয়ারি ২২, ২০২৪ ০৬:১০মধ্যপ্রাচ্যে অপরাধযজ্ঞ চালানোর কারণে ইহুদিবাদী ইসরাইলের জন্য ‘ক্ষিপ্রগামী জবাব’ অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইয়েমেন। দখলদার ইসরাইলি সেনারা সিরিয়ার রাজধানী দামেস্কে বিমান হামলা চালিয়ে পাঁচ ইরানি সামরিক উপদেষ্টাকে হত্যা করার একদিন পর গতকাল (রোববার) এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
-
ইসরাইলি জাহাজে শহীদ সোলাইমানি ও আবু মাহদির ছবি টানালো ইয়েমেনিরা
জানুয়ারি ২১, ২০২৪ ১৪:৫০গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে ইয়েমেনের সামরিক বাহিনী 'গ্যালাক্সি লিডার' নামে যে ইসরাইলি জাহাজ আটক করেছে তার ডেক থেকে একটি নতুন ভিডিও প্রকাশিত হয়েছে।