-
সামরিক হুমকি ব্যর্থ হওয়ায় ইয়েমেনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল আমেরিকা
ডিসেম্বর ২৯, ২০২৩ ১১:১০ইয়েমেনের বিরুদ্ধে সামরিক হুমকি কাজে লাগাতে না পেরে এবার নিষেধাজ্ঞার হাতিয়ার ব্যবহার করেছে আমেরিকা। মার্কিন সরকার ইয়েমেনের এমন কিছু প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যারা দেশটির অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখছেন বলে ওয়াশিংটন দাবি করেছে।
-
আমরা ইসরাইলের বিরুদ্ধে কঠোরতম ও নির্দয়তম আঘাত হানব: ইয়েমেন
ডিসেম্বর ২৮, ২০২৩ ০৫:৫৪ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের সমর্থিত সরকার কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকার ওপর আগ্রাসন অব্যাহত রাখলে ইয়েমেনের পক্ষ থেকে তেল আবিব ভয়ঙ্কর প্রতিক্রিয়ার সম্মুখীন হবে। ইয়েমেনের জাতীয় ঐক্যমত্যের সরকারের প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল মোহাম্মাদ আল-আতিফি গতকাল (বুধবার) এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
-
ইসরাইলগামী জাহাজে আবার হামলা চালিয়েছে ইয়েমেনের সেনাবাহিনী
ডিসেম্বর ২৭, ২০২৩ ০৫:৫৯ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের সমর্থিত সেনাবাহিনী ইসরাইলগামী একটি জাহাজে হামলা চালিয়েছে। একইসঙ্গে ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় এইলাত বন্দর লক্ষ্য করেও ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা ঘোষণা করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী।
-
ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করতে ২০ হাজার ইয়েমেনির প্রশিক্ষণ; প্রকাশ্যে কুচকাওয়াজ
ডিসেম্বর ২৫, ২০২৩ ১৫:৪৩ইয়েমেনের ২০ হাজার মানুষ ফিলিস্তিনের পক্ষে যুদ্ধের জন্য প্রস্তুতি ঘোষণা করেছেন। এ তথ্য জানিয়েছে ইয়েমেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা 'সানা'। এসব মানুষ এরিমধ্যে যুদ্ধের জন্য সামরিক প্রশিক্ষণ নিয়েছেন। তারা 'আল আকসা তুফান' নামের সামরিক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেছেন।
-
‘লোহিত সাগরকে সামরিকীকরণ জাহাজ চলাচলে বিপন্ন করে তুলবে’
ডিসেম্বর ২৫, ২০২৩ ১১:৪১ইয়েমেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে. লোহিত সাগরকে আমেরিকা যদি সামরিকীকরণের চেষ্টা চালায় এবং তাদের আগ্রাসী মনোভাব বজায় রাখে তাহলে এই অঞ্চল জ্বলন্ত যুদ্ধক্ষেত্রে পরিণত হবে।
-
লোহিত সাগরে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ নাকচ করল ইরান
ডিসেম্বর ২৪, ২০২৩ ০৬:৩৪লোহিত সাগরে ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে ইয়েমেনের হুথি যোদ্ধাদের হামলায় ইরান ‘গভীরভাবে জড়িত’ বলে যে অভিযোগ মার্কিন সরকার করেছে তা সরাসরি নাকচ করে দিয়েছে তেহরান। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি গতকাল (শনিবার) বার্তা সংস্থা মেহর-নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ওই অভিযোগ প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, হুথিরা তাদের নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী কাজ করছে।
-
‘গাজা আগ্রাসন বন্ধ না হলে ইসরাইলবিরোধী অভিযান জোরদার করা হবে’
ডিসেম্বর ২৩, ২০২৩ ১৫:৩১ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত ন্যাশনাল স্যালভেশন সরকারের প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল মোহাম্মদ নাসের আল-আতিফি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল যদি গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও সর্বাত্মক অবরোধের অবসান না ঘটায় তাহলে ইয়েমেনি সেনাবাহিনী তাদের হামলা আরো জোরদার করবে।
-
আরো জাহাজ কোম্পানি লোহিত সাগরে জাহাজ পরিচালনা বন্ধ করল
ডিসেম্বর ২২, ২০২৩ ১৫:১০বিশ্বের আরো কয়েকটি জাহাজ কোম্পানি লোহিত সাগরের রুটে জাহাজ পরিচালনা স্থগিত করার ঘোষণা দিয়েছে। লোহিত সাগরে ইসরাইল অভিমুখী যেকোন জাহাজে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী হামলা চালানোর ঘোষণা দেয় এবং সেখানে কয়েকটি জাহাজ আটক করার পর জাহাজ কোম্পানিগুলো এই পদক্ষেপ নিতে শুরু করেছে।
-
ইয়েমেনি হামলা ইসরাইলি বন্দরের কার্যক্রমকে পঙ্গু করে দিয়েছে
ডিসেম্বর ২২, ২০২৩ ১১:০০লোহিত সাগরে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর হামলার কারণে দখলদার ইসরাইলের এইলাত সমুদ্রবন্দরের কার্যক্রম অনেকটা পঙ্গু হয়ে গেছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলি সেনাদের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে ইয়েমেনের হুথি যোদ্ধারা ও সামরিক বাহিনী লোহিত সাগরে ইসরাইলি জাহাজে হামলা শুরু করে।
-
এবার মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালানোর হুমকি দিল হুথি আন্দোলন
ডিসেম্বর ২১, ২০২৩ ০৬:০৮ইয়েমেনের হুথি আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ওয়াশিংটন ও তার মিত্ররা যদি ইয়েমেনের বিরুদ্ধে হামলা চালায় তাহলে দেশটির সশস্ত্র বাহিনী লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজে আক্রমণ করতে দ্বিধা করবে না।