-
মসজিদুল আকসার ঈদের জামাতে এক লাখ মুসল্লির অংশগ্রহণ
মে ১৩, ২০২১ ০৭:১৫অধিকৃত ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস শহরে অবস্থিত মুসলমানদের প্রথম ক্বিবলা মসজিদুল আকসায় আজ (বৃহস্পতিবার) বিশাল ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ইহুদিবাদী ইসরাইলের বর্বরোচিত দমন অভিযান অব্যাহত থাকা সত্ত্বেও এ জামাতে এ লাখের বেশি ফিলিস্তিনি মুসল্লি অংশগ্রহণ করেন।
-
তেহরানসহ সমগ্র ইরানে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
মে ১৩, ২০২১ ০৬:৫৮ইরানের রাজধানী তেহরানসহ সারাদেশে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। তেহরানের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয় তেহরান বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত চত্বরে। হাজার হাজার নারী-পুরুষ সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে এই জামাতে শরিক হন।
-
ঈদুল ফিতর উপলক্ষে মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানালেন প্রেসিডেন্ট রুহানি
মে ১৩, ২০২১ ০০:২৭ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুসলিম দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানদের কাছে পাঠানো বার্তায় গোটা মুসলিম উম্মাহকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
-
খুলনার কয়রায় হাঁটু পানিতে দাঁড়িয়ে ঈদুল ফিতরের নামাজ আদায়!
মে ২৫, ২০২০ ১২:৪৮ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের উপকূলীয় জেলা খুলনার কয়রা উপজেলায় ক্ষতিগ্রস্ত বাঁধ নিমাণের কাজে অংশ নিতে আসা শ্রমিক ও গ্রামবাসী বন্যাপ্লাবিত মাঠে পানিতে দাঁড়িয়েই ঈদুল ফিতরের নামাজ আদায় করেছে।
-
বাংলাদেশে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর, মসজিদে স্বাস্থ্যবিধি মেনে নামায আদায়
মে ২৫, ২০২০ ০৪:২৭৩০ দিন সিয়াম সাধনার পর বাংলাদেশের মুসলমানরা আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন। ঈদকে ঘিরে প্রতিবছর বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ-উচ্ছাস লেগে থাকলেও তা এবার ম্লান করে দিয়েছে মহামারী করোনাভাইরাস। করোনা সংক্রমণ বিস্তার রোধে এবার খোলা মাঠের পরিবর্তে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে মসজিদের ভেতরে শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে।
-
ভিড় এড়িয়ে চলুন, ঘরে বসেই ঈদের আনন্দ উপভোগ করুন: প্রধানমন্ত্রী
মে ২৪, ২০২০ ১৫:৫৭করোনাভাইরাস মহামারির এই সময়ে ঈদ এলেও তাতে স্বাস্থ্য বিষয়ক সতর্কতায় কোনো ঢিল না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (রোববার) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ আহ্বান জানান তিনি।
-
অসহায়দের পাশে দাঁড়ালেই ঈদ হবে অর্থবহ- ড. হাছান মাহমুদ
মে ২৪, ২০২০ ১৫:৪৭বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, করোনার ভিন্ন প্রেক্ষাপটে এবারের ঈদ উদযাপন অসহায়দের পাশে দাঁড়ানোতেই অর্থবহ হবে।
-
বাংলাদেশে করোনার কারণে ঈদ ঘিরে নেই আনন্দ উচ্ছাস, আছে সতর্কবার্তা
মে ২৪, ২০২০ ১৪:৪৩মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে জনাসমাগম এড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ অবস্থানে থেকে ঈদ উদযাপন করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
-
জম্মু-কাশ্মীর ও কেরালায় সরকারি নির্দেশিকা মেনে ঈদুল ফিতর উদযাপিত
মে ২৪, ২০২০ ১২:৩৯জম্মু-কাশ্মীর ও কেরালায় খুশির উৎসব ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে পুঞ্চের জামে মসজিদে কিছু লোক শারীরিক দূরত্ব বজায় রেখে ঈদের নামাজ পড়েছেন। করোনাজনিত লকডাউন পরিস্থিতিতে রাজ্যের মানুষজন সরকারি নির্দেশিকা অনুসরণ করছেন। ভারতের অন্যান্য রাজ্যে আগামীকাল (সোমবার) ঈদ উদযাপিত হবে।
-
তেহরানে ইমাম আলী (আ.) সামরিক বিশ্ববিদ্যালয়ে নজরকাড়া ঈদের জামাত
মে ২৪, ২০২০ ১২:০৬ইসলামি প্রজাতন্ত্র ইরানে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। করোনাভাইরাস থেকে নিরাপদ থাকতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বের বিষয়টি মেনে এবার উদযাপন করা হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান এই উৎসব।