• ওকিনাওয়ায় মার্কিন বিমান ঘাঁটি সরিয়ে নেয়ার প্রক্রিয়ায় অ্যাবের স্থগিতাদেশ

    ওকিনাওয়ায় মার্কিন বিমান ঘাঁটি সরিয়ে নেয়ার প্রক্রিয়ায় অ্যাবের স্থগিতাদেশ

    মার্চ ০৪, ২০১৬ ১৭:৩৭

    ৪ মার্চ (রেডিও তেহরান): জাপানের প্রধানমন্ত্রী শিনযো অ্যাবে বলেছেন, তিনি ওকিনাওয়া দ্বীপে অবস্থিত মার্কিন সেনাঘাঁটি সরিয়ে নেয়ার প্রক্রিয়া স্থগিত করার নির্দেশ দেবেন। দ্বীপটিতে মার্কিন সেনা উপস্থিতির বিরুদ্ধে স্থানীয় অধিবাসীদের তীব্র প্রতিবাদের মুখে এ ব্যবস্থা নিতে যাচ্ছেন তিনি।