-
সৌদি রাজপরিবারে করোনা সংক্রমণের প্রকৃত সংখ্যা অনেক বেশি
এপ্রিল ১৯, ২০২০ ১৯:১৪সৌদি আরবের রাজ পরিবারের সদস্যদের মধ্যে করোনা সংক্রমণের সংখ্যা প্রথম প্রকাশিত পরিসংখ্যানের চেয়েও অনেক বেশি। এর আগে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে প্রথম এ পরিসংখ্যান প্রকাশ করা হয়েছিল এবং এতে সৌদি রাজ পরিবারের আড়াইশ’ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন বলেে উল্লেখ করা হয়েছিল।
-
করোনায় বিশ্বব্যাপী মৃত্যু ১ লাখ ৬২ হাজার
এপ্রিল ১৯, ২০২০ ১৭:২৫বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসরে সংক্রমণে মৃত্যুর সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে গেছে। সর্বশেষ তথ্য থেকে জানা যাচ্ছে যে, এ পর্যন্ত করোনাভাইরাসের সংক্রমণে মারা গেছে এক লাখ ৬২ হাজার ৫৫ জন। আর আক্রান্ত হয়েছে মোট ২৩ লাখ ৬২ হাজার ১৮৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছে ছয় লাখ ৭ হাজার ৪৬২ জন।
-
করোনা প্রতিরোধে ইরান জনগণের ওপর স্ক্রিনিং কার্যক্রম জোরদার করেছে
এপ্রিল ১৯, ২০২০ ১৩:৪০করোনাভাইরাসের মহামারী মোকাবেলার জন্য ইসলামি প্রজাতন্ত্র ইরানের জনসাধারণের উপর স্ক্রিনিং কার্যক্রম জোরদার করা হয়েছে। ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি আজ (রোববার) একথা জানিয়েছেন। স্ক্রিনিং কার্যক্রমের মাধ্যমে ইরানের জনগণের ভেতরে আরো কী পরিমাণ করোনা সংক্রমণ আছে তা পরিষ্কার হবে।
-
সেনাবাহিনী দিবসে ইরানের সেনাবাহিনীর ভিন্নমাত্রার ‘স্বাস্থ্য-কুচকাওয়াজ’
এপ্রিল ১৯, ২০২০ ১৩:১৩ইরানের সেনাবাহিনী দিবসে হয়ে গেল 'স্বাস্থ্য-কুচকাওয়াজ। এ দিবস উপলক্ষে এবারে কোনও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় নি। চলমান করোনার প্রকোপে দিনকালে এ ধরণের কুচকাওয়াজের কোনও অবকাশই ছিল না।
-
করোনা সংক্রমণের চতুর্থ ধাপে বাংলাদেশ: পিপিই সংকট নিয়ে উদ্বেগ
এপ্রিল ১৯, ২০২০ ১২:৫১বাংলাদেশে কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের ২৫ শতাংশ এবং নার্সদের ৬০ শতাংশ এখনও পিপিই (পারসোনাল প্রোটেকটিভ ইকুপমেন্ট) পাননি। আর যেসব স্বাস্থ্যকর্মী পিপিই পেয়েছেন তারাও সেগুলোর কার্যকারিতা নিয়ে ‘সন্দিহান’।
-
করোনায় বাংলাদেশে আরও ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩১২
এপ্রিল ১৯, ২০২০ ১০:৫৫বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৯১ জন। নতুন করে শনাক্ত হয়েছেন ৩১২ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪৫৬ জনে।
-
লাশ বহনের ব্যাগ রেখে ট্রাম্প হোটেলের সামনে বিক্ষোভ
এপ্রিল ১৯, ২০২০ ০৯:৪০লাশ বহনের প্রতীকী ব্যাগ রেখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন হোটেলের সামনে বিক্ষোভ করেছে জনগণ। করোনাভাইরাসের মহামারী মোকাবেলায় ট্রাম্পের ব্যর্থতার প্রতিবাদ জানাতে নিউইয়র্ক শহরে গতকাল (শনিবার) ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের সামনে এ বিক্ষোভ হয়।
-
ভারতে করোনায় মৃত্যু ৫০০ ছাড়াল, আক্রান্ত ১৫,৭১২: মাঠে নেমেছে সশস্ত্র পুলিশ
এপ্রিল ১৯, ২০২০ ০৯:৩১ভারতে করোনাভাইরাসে এ পর্যন্ত ৫০৭ জনের মৃত্যু হয়েছে। সেইসাথে সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭১২ জন। গত ২৪ ঘণ্টার মধ্যে করোনার ১ হাজার ৩৩৪ টি নয়া সংক্রমণ এবং ২৭ জন মারা গেছে। এছাড়া ২ হাজার ২৩১ জন সুস্থ হয়েছে।
-
করোনায় আক্রান্তের দিক থেকে মুসলিম দেশগুলোর মধ্যে শীর্ষে তুরস্ক
এপ্রিল ১৯, ২০২০ ০৯:০৬তুরস্কে প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) গত ২৪ ঘণ্টায় আরও তিন হাজার ৭৮৩ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ৩২৯ জন যা মধ্যপ্রাচ্য তথা মুসলিম দেশগুলোর মধ্যে সর্বাধিক।
-
করোনাভাইরাসে ইউরোপেই মৃত্যুর সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেল
এপ্রিল ১৯, ২০২০ ০৮:২৪প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারীতে ইউরোপ মহাদেশে এক লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসের মহামারীতে ইউরোপই এখন পৃথিবীর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মহাদেশ।