• করোনা প্রতিরোধ: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশ

    করোনা প্রতিরোধ: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশ

    মার্চ ২২, ২০২০ ১২:৩৭

    বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের ঢেউ লেগেছে বাংলাদেশেও। এ ভাইরাস প্রতিরোধ ও প্রাদুর্ভাবজনিত যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় সহযোগিতা দিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সার্বক্ষণিক কর্মস্থলে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

  • করোনাবিরোধী লড়াই: তেহরানের সব বাণিজ্যকেন্দ্র বন্ধের নির্দেশ

    করোনাবিরোধী লড়াই: তেহরানের সব বাণিজ্যকেন্দ্র বন্ধের নির্দেশ

    মার্চ ২২, ২০২০ ১২:২৭

    ইরানে করোনাভাইরাস বিরোধী লড়াইয়ের অংশ হিসেবে আজ (রোববার) থেকে রাজধানী তেহরানের সব বাণিজ্যকেন্দ্র এবং চেইন স্টোর বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। তবে খাদ্যপণ্য বিক্রয়কারী এবং ওষুধের দোকান এ নির্দেশের আওতায় পড়বে না।

  • করোনা ইস্যুতে রাজনীতি করার সময় এখন নয়: তথ্যমন্ত্রী

    করোনা ইস্যুতে রাজনীতি করার সময় এখন নয়: তথ্যমন্ত্রী

    মার্চ ২২, ২০২০ ১১:০২

    বাংলাদেশের তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বলেছেন, করোনা ভাইরাস ইস্যুতে রাজনীতি করার সময় এখন নয়। সংকট মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে দাঁড়াতে হবে। পরিস্থিতি পর্যালোচনা করে সরকার সব ধরণের ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি।

  • করোনা পরীক্ষার আগেই সিলেটে আইসোলেশনে থাকা ব্রিটেনফেরত নারীর মৃত্যু

    করোনা পরীক্ষার আগেই সিলেটে আইসোলেশনে থাকা ব্রিটেনফেরত নারীর মৃত্যু

    মার্চ ২২, ২০২০ ০৭:৪৪

    প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত সন্দেহে সিলেট শহীদ শামসুদ্দীন হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন ব্রিটেনফেরত এক নারীর মৃত্যু হয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে গত ৪ মার্চ লন্ডন থেকে দেশে ফেরেন ওই নারী। সিলেট শহরেই তার বাড়ি।

  • করোনা নিয়ে ব্যস্ততার সুযোগে ইরানে হামলার পরামর্শ পম্পেওর, ট্রাম্পের ‘না’

    করোনা নিয়ে ব্যস্ততার সুযোগে ইরানে হামলার পরামর্শ পম্পেওর, ট্রাম্পের ‘না’

    মার্চ ২২, ২০২০ ০৫:৫৮

    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গত সপ্তাহে ইরানের সামরিক অবস্থানে হামলা চালানোর জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজি করানোর চেষ্টা করেছিলেন বলে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস খবর দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে দৈনিকটি লিখেছে, ট্রাম্প পম্পেওর পরামর্শ না শুনে ইরাকে কথিত ইরান-সমর্থিত আধাসামরিক বাহিনীর ঘাঁটিতে হামলা সীমিত রাখার নির্দেশ দিয়েছেন।

  • ট্রাম্প যখন চিকিৎসক তখন ম্যালেরিয়ার ওষুধ দিয়ে করোনার চিকিৎসা!

    ট্রাম্প যখন চিকিৎসক তখন ম্যালেরিয়ার ওষুধ দিয়ে করোনার চিকিৎসা!

    মার্চ ২২, ২০২০ ০৫:০৮

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নজিরবিহীন পদক্ষেপ নিয়ে নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসকের আসনে বসিয়েছেন। তিনি করোনাভাইরাসের চিকিৎসার জন্য এমন একটি প্রেসিক্রিপশন লিখেছেন যাতে ম্যালেরিয়া বিরোধী ওষুধ ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে।

  • করোনাভাইরাসের চিকিৎসায় ওষুধ উৎপাদন করতে যাচ্ছে ইরান

    করোনাভাইরাসের চিকিৎসায় ওষুধ উৎপাদন করতে যাচ্ছে ইরান

    মার্চ ২২, ২০২০ ০৩:২৮

    করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সফল চিকিৎসায় চীনে ব্যবহৃত একটি ওষুধ শিগগিরই উৎপাদন করতে যাচ্ছে ইরান। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তা আলী রাজ্জাজান এ খবর জানিয়ে বলেছেন, ওষুধটির কাঁচামাল এরইমধ্যে ইরানে এসে পৌঁছেছে এবং এগুলো কাস্টমস বিভাগ থেকে ছাড়িয়ে আনার পর দুই দিনেরও কম সময়ের মধ্যে ওষুধটির উৎপাদন শুরু করবে তেহরান।

  • ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিন: আমেরিকাকে হামাস

    ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিন: আমেরিকাকে হামাস

    মার্চ ২২, ২০২০ ০৩:০৮

    ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরো প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া ইরানের ওপর আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, এসব নিষেধাজ্ঞা নিপীড়নমুলক এবং তা প্রত্যাহার করতে হবে।

  • ‘ইরানে কেউ ওষুধ পাঠাতে সক্ষম হলে তার কাগজপত্র ওয়াশিংটনে পাঠান’

    ‘ইরানে কেউ ওষুধ পাঠাতে সক্ষম হলে তার কাগজপত্র ওয়াশিংটনে পাঠান’

    মার্চ ২২, ২০২০ ০২:৫১

    ইরানে খাদ্য ও ওষুধ আমদানির ওপর নিষেধাজ্ঞা নেই বলে আমেরিকা যে দাবি করেছে তাকে ডাহা মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে তেহরান।ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কেউ যদি ইরানে কোনো পণ্য রপ্তানি করতে সক্ষম হয় তবে সে যেন সে সংক্রান্ত ব্যাংকিং কাগজপত্র মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেয়।

  • করোনার তথ্য গোপন করে সরকার অমার্জনীয় অপরাধ করেছে: বিএনপি

    করোনার তথ্য গোপন করে সরকার অমার্জনীয় অপরাধ করেছে: বিএনপি

    মার্চ ২১, ২০২০ ২১:৪২

    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা সরকার গোপন করছে। এর একটাই উদ্দেশ্য, গোটাজাতিকে অন্ধকারে রেখে তাদের অবৈধ শাসন পাকাপোক্ত রাখতে চায়। আমরা মনে করি, সরকার অমার্জনীয় অপরাধ করেছে। এই অপরাধের জন্য তাদেরকে অবশ্যই জনগণের কাছে জবাবদিহি করতে হবে।