-
বাংলাদেশে স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধের কর্মসূচি বাতিল, সংসদের বিশেষ অধিবেশন স্থগিত
মার্চ ২১, ২০২০ ১৫:৫০করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণের প্রেক্ষাপটে বাংলাদেশে আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী ২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো ও বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বাতিল হয়েছে। এছাড়া স্বাধীনতা পদক বিতরণ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
-
আমরা করোনার চেয়ে শক্তিশালী- কাদের : আ. লীগের কথাবার্তা মশকরার শামিল- রিজভী
মার্চ ২১, ২০২০ ১৪:২৩বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, "করোনাভাইরাস এমন কোনো শত্রুশক্তি নয় যাকে পরাজিত করা যাবে না। আমরা করোনাভাইরাসের চেয়ে শক্তিশালী। জাতি হিসেবেও আমরা শক্তিশালী। কাজেই ভয়কে জয় করতে হবে। এ পরিস্থিতির মোকাবিলা করতে হবে।"
-
ইরানে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমেছে
মার্চ ২১, ২০২০ ১৩:৫৮ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ও মৃতের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১২৩ জন, আগের দিন ছিল ১৪৯ জন। একইসময় আক্রান্ত হয়েছেন ৯৬৬ জন, একদিন আগে সংখ্যাটি ছিল এক হাজার ২৩৭।
-
২/৩ সপ্তাহের মধ্যে করোনার প্রকোপ কমে আসবে: প্রেসিডেন্ট রুহানির আশাবাদ
মার্চ ২১, ২০২০ ১৩:১৪ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি তার দেশের জনগণকে জনসমাগম এড়িয়ে চলার বর্তমান ধারা আগামী দুই থেকে তিন সপ্তাহ অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বলেছেন, আশা করা যায় ততদিনে করোনাভাইরাসের প্রকোপ কমে আসবে। তিনি আজ (শনিবার) তেহরানে এক বক্তৃতায় এ আশা ব্যক্ত করেন।
-
করোনাভাইরাসের কারণে দেশে খাদ্য সংকট হবে না: শেখ হাসিনা
মার্চ ২১, ২০২০ ১২:০৭বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে আশ্বস্ত করে বলেছেন, দেশে খাদ্যপণ্যের পর্যাপ্ত মজুদ আছে, পাশাপাশি কমপক্ষে এক বছর বিদেশ থেকে আমদানির সামর্থ্যও রয়েছে। তাই করোনাভাইরাসের কারণে খাদ্য সংকট হবে না। এ অবস্থায় আতঙ্কিত হয়ে বাজারের ওপর চাপ সৃষ্টি না করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
-
করোনা বিরোধী ইরানের লড়াইয়ে প্রধান বাধা মার্কিন নিষেধাজ্ঞা: জারিফ
মার্চ ২১, ২০২০ ১২:০০ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ বলেছেন, করোনা বিরোধী লড়াইয়ের মার্কিন নিষেধাজ্ঞাই ইসলামি প্রজাতন্ত্রের জন্য প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে।
-
করোনাভাইরাস ইস্যুতে আগুন নিয়ে খেলবেন না: মমতা বন্দ্যোপাধ্যায়
মার্চ ২১, ২০২০ ১১:২২করোনাভাইরাস ইস্যুতে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে সতর্ক করে দিয়ে ‘আগুন নিয়ে খেলবেন না’ বলে মন্তব্য করেছেন। তিনি আজ (শনিবার) বেসরকারি এক টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে উদ্ভূত পরিস্থিতিতে এখনও বিভিন্ন ক্ষেত্রে লোক জমায়েত প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে ওই মন্তব্য করেন।
-
এবার চীনে করোনাভাইরাস টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু
মার্চ ২১, ২০২০ ১১:০৫চীন করোনাভাইরাসের টিকা পরীক্ষামূলকভাবে দেয়া শুরু করেছে। গতকাল (শুক্রবার) চীনা স্বেচ্ছাসেবীদেরকে কোভিড-১৯'র টিকা দেয়া হয়েছে। চীনের সামরিক বিজ্ঞানীরা এ টিকা তৈরি করেছেন বলে দেশটির সংবাদ মাধ্যম আজ (শনিবার) জানিয়েছে।
-
বাংলাদেশে করোনায় দ্বিতীয় মৃত্যু: আক্রান্ত ২৪, কোয়ারেন্টাইনে ৫০
মার্চ ২১, ২০২০ ১০:৫৪বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজন মারা গেছেন। মৃত ব্যক্তি ৭৩ বছর বয়স্ক একজন পুরুষ। এ নিয়ে দেশে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে দুই জন মারা গেছেন। এছাড়া, করোনায় আক্রান্ত হয়ে ইতালিতে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশের বাইরে তিন বাংলাদেশি মারা গেলেন।
-
৪ দেশ ছাড়া বাংলাদেশ থেকে আন্তর্জাতিক সব রুটে ফ্লাইট বাতিল
মার্চ ২১, ২০২০ ০৬:১৮আতঙ্ক সৃষ্টিকারী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভারতসহ ১০টি দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ করেছে বাংলাদেশ। দেশগুলো হচ্ছে- ভারত, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া, ওমান ও সিঙ্গাপুর। নিষেধাজ্ঞার বাইরে রয়েছে চীন, ব্রিটেন, হংকং ও থাইল্যান্ড।