-
কুয়েতে ইরানের রাষ্ট্রদূত তলব
জুলাই ২০, ২০১৭ ১৫:১৩কুয়েত সরকার সেদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেছে। ইরানের রাষ্ট্রদূতকে ডেকে এনে তাদের কূটনীতিকের সংখ্যা কমিয়ে আনার জন্য আনুষ্ঠানিকভাবে আহবান জানানো হয়েছে।
-
ইরানি সাংস্কৃতিক কেন্দ্র বন্ধের সিদ্ধান্তে কুয়েতের; কমাচ্ছে কূটনীতিকের সংখ্যাও
জুলাই ২০, ২০১৭ ১৩:২০কুয়েতে ইরানি দূতাবাসের কূটনীতিকের সংখ্যা কমানো এবং সেখানকার কয়েকটি ইরানি কারিগরি দফতর বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়েছে কুয়েত সরকার। দেশটির আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেয়া হয়। কয়েকজন ইরানি নাগরিকের কথিত গুপ্তচরবৃত্তি চালানোর অভিযোগকে কেন্দ্র করে এ রায় দেয় আদালত।
-
সৌদি-কাতার সংকটে সামরিক সংঘাত হবে না: ব্রিটেন
জুলাই ০৯, ২০১৭ ১৫:০৯ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বলেছেন, পারস্য উপসাগরীয় অঞ্চলের চলমান রাজনৈতিক সংকটে কোনো সামরিক সংঘাতের ঘটনা ঘটবে না। সৌদি নেতৃত্বাধীন কয়েকটি আরব দেশের সঙ্গে কাতারের চলমান সংকটের প্রেক্ষাপটে তিনি এ কথা বলেছেন।
-
সৌদি-কাতার উত্তেজনার পরিণতির ব্যাপারে কুয়েতের হুঁশিয়ারি
জুন ১৩, ২০১৭ ০৬:৫৮কুয়েতের আমির দোহা ও রিয়াদের মধ্যেকার অব্যাহত উত্তেজনার ভয়াবহ পরিণতির ব্যাপারে হুঁশিয়ার করে দিয়েছেন।
-
সংকট নিরসনে কুয়েতি আমির গেছেন কাতার ও আমিরাতে
জুন ০৮, ২০১৭ ১৩:৫০কাতারের সঙ্গে সৌদি আরবের চলমান দ্বন্দ্ব নিরসনের জন্য কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আস-সাবাহ ‘ঝড়োগতির কূটনৈতিক’ উদ্যোগ শুরু করেছেন। এর অংশ হিসেবে সর্বশেষ তিনি কাতার সফর করেছেন। এর আগে তিনি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সফর করেন।
-
কুয়েতের মধ্যস্থতাকে স্বাগত জানিয়েছে কাতার
জুন ০৬, ২০১৭ ১১:৫৫সৌদি আরবের সঙ্গে চলমান সংকটের সম্ভাব্য সমাধানের বিষয়ে মধ্যস্থতা করার জন্য কুয়েতকে সুযোগ দিতে প্রস্তুত রয়েছে কাতার। কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মাদ বিন আব্দুর রহমান আলে সানি আজ (মঙ্গলবার) এ ঘোষণা দিয়েছেন।
-
উত্তেজনা আর না বাড়াতে কাতারের প্রতি কুয়েতের আহ্বান
জুন ০৬, ২০১৭ ০৮:১০আঞ্চলিক উত্তেজনা আর না বাড়ানোর জন্য কাতারের প্রতি আহ্বান জানিয়েছেন কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-জাবের আস-সাবাহ। গতকাল (সোমবার) তিনি কাতারের আমির তামিম বিন হামাদ আলে সানিকে এ আহ্বান জানান।
-
সৌদির সঙ্গে উত্তেজনার মাঝে কুয়েত সফর করলেন কাতারের আমির
জুন ০১, ২০১৭ ১২:৪২সৌদি আরবসহ আঞ্চলিক কয়েকটি আরব দেশের সঙ্গে টানটান উত্তেজনার মধ্যে কুয়েত সফর করেছেন কাতারের আমির তামিম বিন হামাদ আলে সানি। গতকাল তিনি কুয়েত সিটিতে পৌঁছালে রাজপ্রাসাদে তাকে অভ্যর্থনা জানান কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আস-সাবাহ।
-
সৌদির সঙ্গে উত্তেজনার মধ্যে কুয়েত সফরে যাচ্ছেন কাতারের আমির
মে ৩০, ২০১৭ ১৭:১৯সৌদিসহ কয়েকটি আরব দেশের সঙ্গে উত্তেজনার মাঝেই কুয়েত সফরে যাওয়ার পরিকল্পনা করেছেন কাতারের আমির তামিম বিন হামাদ আলে সানি। আগামীকাল (বুধবার) তিনি কুয়েতে যাবেন বলে কাতারের আশ-শার্ক পত্রিকা আজ খবর দিয়েছে।
-
ইরানের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়াচ্ছে কুয়েত
মে ২৮, ২০১৭ ২১:১১ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ইরাকের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর জন্য কুয়েত তার পাঁচটি গুরুত্বপূর্ণ বন্দরের ব্যবহার সহজতর করার সিদ্ধান্ত নিয়েছে। কুয়েতের একজন মন্ত্রী এ কথা জানিয়েছেন।