-
বন্দী বিনিময় চুক্তি হোক বা না হোক রাফায় অভিযান চলবে: নেতানিয়াহু
মে ০১, ২০২৪ ১১:১০ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাহ শহরে স্থল আগ্রাসন চালানোর অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, হামাসের সাথে বন্দী বিনিময় চুক্তি হোক বা না হোক ইসরাইলি সেনারা রাফাহ শহরে স্থল অভিযান চালাবে। গতকাল (মঙ্গলবার) তিনি এই হুমকি দিয়েছেন।
-
রাফায় ইসরাইলের স্থল আগ্রাসন বর্ণনাতীত বিপর্যয় ডেকে আনবে
মে ০১, ২০২৪ ০৮:০৯জাতিসংঘের মানবিক ত্রাণবিষয়ক প্রধান মার্টিন গ্রিফিত হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহরে ইহুদিবাদী ইসরাইলি সেনারা যদি স্থল আগ্রাসন চালায় তাহলে সেখানে যে করুণ পরিস্থিতি তৈরি হবে তা ভাষায় বর্ণনা করা যাবে না। কোনো মানবিক পরিকল্পনা দিয়ে এই বিপর্যয় মোকাবেলা করা যাবে না।
-
গাজা উপত্যকায় গণকবর আবিষ্কারের ঘটনায় জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ
মে ০১, ২০২৪ ০৭:১৯অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে গণকবর আবিষ্কারের ঘটনায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, “এসব গণকবর সম্পর্কে বহু অভিযোগ উত্থাপন করা হয়েছে। এরমধ্যে সবচেয়ে ভয়াবহ অভিযোগ হচ্ছে, যাদেরকে এসব কবরে মাটিচাপা দেয়া হয়েছে তাদেরকে বেআইনিভাবে হত্যা করা হয়েছে।”
-
গাজায় ইসরাইলি হামলায় আমাদের ১৮২ কর্মী নিহত হয়েছেন: আনরোয়া
মে ০১, ২০২৪ ০৬:৪৫অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের চলমান গণহত্যা অভিযানে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা আনরোয়ার ১৮২ জন কর্মী নিহত হয়েছে। সংস্থাটির কমিশনার-জেনারেল ফিলিপ লাজ্জারিনি মঙ্গলবার সামাজিক মাধ্যম এক্স-এ প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
-
‘৭২ ঘণ্টার মধ্যে বন্দী মুক্তির চুক্তি না হলে রাফায় আগ্রাসন চালাবে ইসরাইল’
এপ্রিল ৩০, ২০২৪ ১৫:৩৩ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ঘনবসতিপূর্ণ রাফাহ শহরে সর্বাত্মক আগ্রাসন চালানোর পরিকল্পনা চূড়ান্ত করেছে ইহুদিবাদী ইসরাইলের বর্বর বাহিনী। ইসরাইলের ওয়াইনেট নিউজ ওয়েবসাইট আজ (মঙ্গলবার) এ খবর দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি সেনাপ্রধান হেরজি হালেভি রাফা শহরে আগ্রাসন চালানোর ব্যাপারে পরিকল্পনায় চূড়ান্ত অনুমোদন দিয়েছেন।
-
‘গাজায় ব্রিটিশ সেনা মোতায়েন হলে তারা লক্ষ্যবস্তুতে পরিণত হবে’
এপ্রিল ২৯, ২০২৪ ১৩:৩৭ফিলিস্তিনের পপুলার ফ্রন্ট ফর দ্যা লিবারেশন অফ প্যালেস্টাইন সতর্ক করে বলেছে, যদি গাজা উপত্যকায় ব্রিটিশ সেনা মোতায়েন করা হয় তাহলে তাদেরকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে।
-
ফিলিস্তিনিদের সমর্থনে ইতালির ভিসেনজা অধিবাসীদের সাহসি পদক্ষেপ
এপ্রিল ২৭, ২০২৪ ১৪:১৪ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইতালির ভিসেনজা শহরের অধিবাসীরা তাদের শহরের রাস্তার নাম পরিবর্তন করেছে।
-
মার্কিন ও ইসরাইলি জাহাজে ইয়েমেনি বাহিনীর নতুন হামলা
এপ্রিল ২৫, ২০২৪ ১১:০৪ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী নতুন করে আমেরিকার দুটি এবং ইসরাইলের একটি জাহাজে হামলা চালিয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যে বর্বর গণহত্যা ও আগ্রাসন চালাচ্ছে তার প্রতি অকুন্ঠ সমর্থন দিয়ে আসছে মার্কিন সরকার।
-
‘গাজায় নেতানিয়াহু যা করছেন তার চেয়ে খারাপ আর কী হতে পারে?’
এপ্রিল ২৫, ২০২৪ ০৮:০১মার্কিন প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, গাজায় শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি বাধা। ফলে তার পদত্যাগ করা উচিত। আয়ারল্যান্ড সফরকালে রাষ্ট্র নিয়ন্ত্রিত একটি রেডিও চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে পেলোসি একথা বলেন।
-
‘বিচ্ছিন্ন’ হয়ে পড়ার খবর গুজব, সিনওয়ার যুদ্ধ পরিচালনা করছেন: হামাস
এপ্রিল ২৫, ২০২৪ ০৬:০৮অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের চলমান গণহত্যামূলক যুদ্ধের ফলে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার ‘জনবিচ্ছিন্ন’ হয়ে পড়েছেন বলে তেল আবিব যে দাবি করেছে তা নাকচ করে দিয়েছেন সংগঠনের একজন সিনিয়র কর্মকর্তা। তিনি বলেছেন, “সিনওয়ার গাজার টানেলের মধ্যে যোগাযোগবিহীন অবস্থায় রয়েছেন বলে যে দাবি করা হচ্ছে তার কোনো ভিত্তি নেই।”