-
লিবিয়ায় ঘূর্ণিঝড় ও বন্যায় মৃতের সংখ্যা ১১ হাজার ৩০০ ছাড়িয়েছে
সেপ্টেম্বর ১৭, ২০২৩ ১৫:৫০লিবিয়ায় ঘূর্ণিঝড় ও বন্যার এক সপ্তাহ পর মৃতের সংখ্যা ১১ হাজার ৩০০ ছাড়িয়েছে। নিখোঁজ আছেন আরও ১০ হাজার ১০০ জন। নিখোঁজ ব্যক্তিদের অধিকাংশই প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
-
দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি; ক্ষতি হ্রাসে নতুন উদ্ভাবনে ব্যস্ত গবেষকরা
মে ১৫, ২০২৩ ১৪:৩৭বঙ্গীয় ভূ-স্থলের এই দেশে বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, টর্নেডো, খরা মানুষের নিত্যসঙ্গী। প্রায় প্রতিবছরই বন্যা, জলোচ্ছ্বাস, খরা, মৌসুমি ঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটছেই। বস্তুত ভৌগোলিক গঠন ও বঙ্গোপসাগর তীরবর্তী অবস্থানের কারণে বাংলাদেশ দুর্যোগপ্রবণ দেশ। প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশে এ পর্যন্ত বিপুল প্রাণের ক্ষয়, ফসলের ক্ষতি, সম্পদহানি হয়েছে।
-
ঘূর্ণিঝড় মোখায় মিয়ানমারে নিহত ৩, কক্সবাজারে ২৫২২টি ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত
মে ১৪, ২০২৩ ১৫:৪৭মিয়ানমারে ঘূর্ণিঝড় মোখার আঘাতে বাড়ির ছাদ ধসে পড়ে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। ঘূর্ণিঝড় মোখার কেন্দ্রটি রোববার বিকেলে মিয়ানমারের রাখাইন রাজ্যের সিত্তওয়ে শহরের কাছে ঘণ্টায় ২০৯ কিলোমিটার গতিতে আছড়ে পড়ে।
-
মোখা আঘাত হেনেছে মিয়ানমার উপকূলে, তাণ্ডবে বিপর্যস্ত টেকনাফ ও সেন্টমার্টিন
মে ১৪, ২০২৩ ১৫:১৭বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যের সিত্তওয়ে উপকূলে আঘাত হেনেছে অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা। স্থানীয় সময় রবিবার দুপুর ১টা ৩০-এর দিকে উপকূলে উঠে আসে শক্তিশালী ঘূর্ণিঝড়টি। এর প্রভাবে বাংলাদেশের প্রবালদ্বীপ সেন্টমার্টিনে তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় মোখা। ঝড় শুরু হয়ে টেকনাফের আশেপাশের অঞ্চলেও। তবে বাংলাদেশের কোথাও বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।
-
‘মোখা’র ক্ষয়ক্ষতি মোকাবেলায় সতর্ক বাংলাদেশ সরকার; প্রস্তুতি পর্যাপ্ত
মে ১৩, ২০২৩ ১৫:১৭বঙ্গোপসাগরে আরও শক্তিশালী হয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা। এটি ক্রমশ উত্তরপূর্ব উপকুলীয় এলাকার দিকে অগ্রসর হচ্ছে। এরই মধ্যে ঘূর্ণিঝড়ে অগ্রভাগের প্রভাবে কক্সবাজারে বৃষ্টিপাত হচ্ছে। ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবেলায় কক্সবাজার, চট্টগ্রাম, ভোলা, কুয়াকাটাসহ উপকূলীয় এলাকায় সতর্কতা তৎপরতা জোরদার করেছে স্থানীয় প্রশাসন। মানুষজনকে সরিয়ে নেয়া হচ্ছে আশ্রয় কেন্দ্রে।
-
ঘনিয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা: কক্সবাজার সমুদ্রবন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত
মে ১৩, ২০২৩ ১০:১৭পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হওয়ায় বাংলাদেশের কক্সবাজার সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত এবং মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
-
হারিকেন নিকোলের আঘাতে পাঁচ জনের মৃত্যু, রেখে গেছে নজিরবিহীন ধ্বংস
নভেম্বর ১২, ২০২২ ১৪:৪৮আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের পূর্ব উপকূলে হারিকনে নিকোলের তাণ্ডবে অন্তত পাঁচ জন নিহত হয়েছে। এছাড়া এই হারিকেন রেখে গেছে নজিরবিহীন ধ্বংসযজ্ঞের চিহ্ন।
-
বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে আসামের দিকে অগ্রসর হচ্ছে সিত্রাং
অক্টোবর ২৫, ২০২২ ০৯:১৬বাংলাদেশে ১৫ ঘণ্টা অবস্থানের পর স্থল নিম্নচাপ আকারে ময়মনসিংহ অঞ্চলের উপর দিয়ে ভারতের আসামের দিকে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় সিত্রাং।
-
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বাংলাদেশের ১৫ জেলায় নিহত ৩৫
অক্টোবর ২৫, ২০২২ ০৯:০১ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে নৌকাডুবি, দেয়াল চাপা ও গাছ উপড়ে ১০ জেলায় ১৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চট্টগ্রামের মিরসরাইয়ে বালু তোলার ড্রেজার ডুবে আট শ্রমিক, ভোলায় চারজন, কুমিল্লার নাঙ্গলকোটে একই পরিবারের তিন জন, টাঙ্গাইলে এক পুলিশসহ তিনজন, গোপালগঞ্জে দুইজন, বরিশালে দুই জন, সিরাজগঞ্জে দুই জন, কক্সবাজারে দুইজন এবং শরীয়তপুর, গাজীপুর, পটুয়াখালী, খুলনা, বরগুনা, নড়াইল ও ঢাকায় একজন করে রয়েছেন।
-
ঘূর্ণিঝড় সিত্রাং রূপ নিচ্ছে সিভিয়ার সাইক্লোনিক স্ট্রমে; মোকাবেলায় প্রস্তুত সরকার
অক্টোবর ২৪, ২০২২ ১৩:৪৭ঘূর্ণিঝড় সিত্রাং রুপ নিচ্ছে সিভিয়ার সাইক্লোনিক স্ট্রমে। আবহাওয়ার পূর্বাভাস বিশ্লেষণ করে এমন তথ্যই মিলছে। সর্বশেষ আবহাওয়ার বিশেষ বুলেটিনে বলা হচ্ছে, সিত্রাংয়ে বাতাসের একটানা গতিবেগ ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাধারণত ট্রপিক্যাল সাইক্লোনে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬২ থেকে ৮৮ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।