-
‘রেডিও তেহরান আমার অক্সিজেন’
ডিসেম্বর ২৪, ২০২১ ১৬:০৩প্রিয় মহোদয়, প্রথমে আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। আশা রাখি সবাই কুশলে আছেন। রেডিও তেহরানের ‘রংধনু আসর’, ‘আদর্শ মানুষ গড়ার কৌশল’, ‘গল্প ও প্রবাদের গল্প’, ‘আসমাউল হুসনা’, ‘কুরআনের আলো’ প্রভৃতি মূল্যবোধ ও নৈতিকতায় সমৃদ্ধ অনুষ্ঠান আমার জীবনে অনেক প্রভাব ফেলেছে। আমার ব্যক্তি এবং পারিবারিক জীবনকে আলোকিত করছে।
-
‘চিঠিপত্রের আসর প্রিয়জন, কেড়েছে সবার মন’
ডিসেম্বর ২৩, ২০২১ ০৮:৪৩জনাব, সালাম ও শুভেচ্ছা জানবেন। আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। কিছু দিন হলো- দু বেলা পরীক্ষা আরম্ভ চলছে। তাই সারাদিন পরিশ্রম ও ব্যস্ততা শেষে বাড়ি ফিরে আবার চিঠি লেখার মানসিকতা থাকে না। এ কারণে কয়েকদিন হলো চিঠি লেখায় ছন্দপতন ঘটেছে। পরীক্ষা শেষে আবারও স্বাভাবিক ছন্দে ফিরে আসব।
-
রেডিও তেহরানের সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান আলাপন সম্পর্কে মতামত
ডিসেম্বর ২১, ২০২১ ১৩:২২প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে ১৭ ডিসেম্বর, শুক্রবার প্রচারিত অনুষ্ঠানগুলো হল বিশ্বসংবাদ. দৃষ্টিপাত, হজরত ফাতিমা (সা.আ.)'র শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা, কথাবার্তা ও সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান আলাপন। ওইদিনের প্রচারিত প্রতিটি অনুষ্ঠানই খুব খুব ভালো লেগেছে। তন্মধ্যে আলাপন বিশেষভাবে আমাদের মনোযোগ আকর্ষণ করেছে।
-
যে কারণে রেডিও তেহরান আমার ভালো লাগে...
ডিসেম্বর ১৯, ২০২১ ০৮:৪০সুপ্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানবেন। আশা করি, সকলেই ভালো আছেন। আপনাদের ভালো থাকাটাই আমার কাম্য।
-
‘স্বাস্থ্যকথা অনুষ্ঠানটি রেডিও তেহরানের একটি সদর্থক পদক্ষেপ’
ডিসেম্বর ১৮, ২০২১ ০৭:৫৭মহাশয়, কথাই বলে স্বাস্থ্যই সম্পদ। ভারতীয় সংস্কৃত শাস্ত্রে বলে ‘শরীরম্ অদ্যম আলু’- দেহ হবে সুস্থ, সবল। শরীর যদি হয় রুগ্ন তাহলে পৃথিবীর রূপ রস গন্ধ কর সবই হয়ে যায় বিবর্ণ বিস্বাদ। কোনো যন্ত্রকে সচল রাখতে তার প্রতি আমাদের যত্নবান হতে হয়, মানব শরীর ও ও যন্ত্রস্বরূপ। তাই তাকে সুস্থ ও সচল রাখতে আমাদেরও হতে হবে বিশেষ যত্নবান।
-
‘রেডিও তেহরান থেকে ইরান-ইরাক যুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারছি’
ডিসেম্বর ১৭, ২০২১ ০৮:১৪আসসালামু আলাইকুম। ভালোবাসা ও শুভেচ্ছা নেবেন। রেডিও তেহরানের বাংলা বিভাগের বর্তমান প্রচারিত সকল অনুষ্ঠান দারুণ উপভোগ করছি। সপ্তাহজুড়ে নিয়মিত সবগুলো পর্ব শোনার চেষ্টা করি। কোনো কারণে সময় মতো শুনতে না পারলে পরে ইউটিউব বা ফেসবুক লাইভের অনুষ্ঠান থেকে শুনে নিই।
-
‘রেডিও তেহরান মানেই যেন মরুভূমিতে প্রশান্তির এক টুকরো মরুদ্যান’
ডিসেম্বর ১৪, ২০২১ ০৯:৫৯সুপ্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। জীবনের প্রয়োজনে কত কত বন্দরে নোঙর ভিড়ালাম! কিন্তু নাহ! স্বার্থ আর দেনা-পাওনার দাঁড়িপাল্লায় সর্বত্রই মাপা হয় জীবনের হালচাল। তাইতো কুটকৌশল ও চাতুরতায় ভরা পৃথিবীতে হাঁপিয়ে ওঠা জীবন স্বস্তি খুঁজে পেতে অকৃত্রিম বন্ধু রেডিও তেহরানের উঠানেই আবারো ফিরে এলো।
-
ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে ড. মোমেনের মন্তব্যের প্রেক্ষিতে কিছু কথা
ডিসেম্বর ১২, ২০২১ ০৮:৫৬মহাশয়, ৬ ডিসেম্বর পার্সটুডেতে প্রকাশিত "ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক রক্তের: বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী" শীর্ষক পোস্টের প্রেক্ষিতে আমার এই পত্রের অবতারণা।
-
রেডিও তেহরানের অনুষ্ঠান ও শ্রবণমান নিয়ে কিছু কথা
ডিসেম্বর ০৯, ২০২১ ১৬:১৯আদাব, আমি রেডিও তেহরান আজকাল অনিয়মিত শুনি। নতুন ফ্রিকোয়েন্সিতে অনুষ্ঠান শোনা যায় না। লাইভ অনুষ্ঠান সম্প্রচারের সময় ব্যস্ত থাকায় সাধারণত আমার সুবিধাজনক সময়ে আর্কাইভ থেকে অনুষ্ঠান শুনি। তবে ৩ ডিসেম্বরের অনুষ্ঠান আর্কাইভ শোনার চেষ্টা করলাম কিন্তু শোনা গেল না।
-
‘ইসরাইলকে যারা প্রশ্রয় দেবে, তারা একদিন ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে’
ডিসেম্বর ০৮, ২০২১ ০৮:২৫প্রিয় মহোদয়,আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে আজকের (০৭/১২/২০২১, মঙ্গলবার) প্রচারিত অনুষ্ঠানগুলোর মধ্যে বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, দর্পন, কথাবার্তা এবং গল্প ও প্রবাদের গল্প খুবই ভালো লেগেছে। বিশেষতঃ দর্পন আমাদের হৃদয় কেড়ে নিয়েছে। দর্পন মূলতঃ চলতি রাজনৈতিক ঘটনাবলী নিয়ে বিশ্লেষণমূলক অনুষ্ঠান। একটি বিষয়ের বিশদ আলোচনা, বিষয়ের গভীরে প্রবেশ করা- এসব কারণে দর্পন আমাদের অতি প্রিয়।