-
ওআইসি থেকে পাকিস্তানের বেরিয়ে আসার এখনই সময়: রাজা রব্বানি
আগস্ট ৩১, ২০১৯ ১৪:১৮পাকিস্তানের সাবেক সিনেট চেয়ারম্যান মিয়া রাজা রব্বানি বলেছেন, ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি থেকে পাকিস্তানের বেরিয়ে আসার এটাই সবচেয়ে সেরা সময়। তিনি ওআইসি-কে জাতিসংঘের চেয়েও নিকৃষ্ট সংস্থা বলে মন্তব্য করেন।
-
মার্কিন প্রতিনিধি পরিষদে উঠছে কাশ্মীর ইস্যু; স্বাগত জানাল পাকিস্তান
আগস্ট ৩১, ২০১৯ ১৩:৪০ভারত নিয়ন্ত্রিত কাশ্মির ইস্যু নিয়ে আলোচনা করবে মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটি। একে অনেক বড় ঘটনা বলে উল্লেখ করে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি মার্কিন প্রতিনিধি প্রতিনিধি পরিষদের উদ্যোগকে আজ (শনিবার) স্বাগত জানিয়েছেন।
-
কাশ্মিরের সমর্থনে পথে নেমে এসেছিল গোটা পাকিস্তান
আগস্ট ৩০, ২০১৯ ১৪:১৬গোটা পাকিস্তানে আজ (শুক্রবার) কাশ্মিরের সমর্থনে বিক্ষোভ হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের আহ্বানে গোটা পাকিস্তানব্যাপী মানুষ আজ রাস্তায় নেমে আসে এবং এ সময়ে সব শহরের যান চলাচল, সব ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল। বিক্ষোভাকারীরা কাশ্মিরের জনগণের প্রতি তাদের সংহতি ঘোষণা করেছেন।
-
কাশ্মীরে ২৩ দিনে পাথর নিক্ষেপের ঘটনা ৫৩১, আহত ৯১: সরকারি তথ্য
আগস্ট ৩০, ২০১৯ ০৮:০২কাশ্মীরে গত ২৩ দিনে ৫৩১টি পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে বলে সরকারি সূত্রে বলা হয়েছে। বিভিন্ন ঘটনায় ৯১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৭১ জন স্থানীয় মানুষ ও ২০ জন নিরাপত্তা কর্মী রয়েছেন। পাথর নিক্ষেপের ঘটনায় এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে।
-
কাশ্মীর নিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্বেগ প্রকাশ, অস্বস্তিতে ভারত
আগস্ট ৩০, ২০১৯ ০৭:৪৬ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল (বৃহস্পতিবার) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সংক্রান্ত এক বিবৃতি দেয়া হয়েছে।
-
নজরদারিতে কাশ্মীরের সাংবাদিকরা, ৫০ হাজার চাকরির পরিকল্পনা
আগস্ট ২৯, ২০১৯ ১১:২৪ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সাংবাদিকদের ওপর কঠোর বিধিনিষেধ অব্যাহত রয়েছে। কাশ্মীর উপত্যকার খবর যাতে না বেরোয় সেজন্য প্রশাসনের পক্ষ থেকে নিরন্তর প্রচেষ্টা চালানো হচ্ছে। গণমাধ্যম সূত্রে প্রকাশ, সাংবাদিকরা কোথায় কী বার্তা পাঠাচ্ছেন তার ওপর নজরদারি চালানো হচ্ছে।
-
কাশ্মিরের ‘গাজা’ হয়ে উঠছে আনচার: ঢুকতে পারে নি নিরাপত্তা বাহিনী
আগস্ট ২৯, ২০১৯ ০৯:২৩ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের সাবেক গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের কাছাকাছি আনচার এলাকাটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে জম্মু এবং কাশ্মিরের ‘গাজা’ হিসেবে পরিচিতি লাভ করেছে।
-
কাশ্মীর নিয়ে এতকিছু হয়েছে কেউ কথা বলতে পেরেছেন?: সিপিএম'কে মমতা বন্দ্যোপাধ্যায়
আগস্ট ২৮, ২০১৯ ১৪:৪২ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘(এদেশে) কথা বলার অধিকার নেই। কাশ্মীর নিয়ে এত কাণ্ড হয়েছে কেউ কথা বলতে পেরেছেন? মিডিয়াকে জিজ্ঞেস করুন কাউকে ঢুকতে দেয়? কাউকে দেখতে দিয়েছে? কাউকে রিপোর্ট করতে দিয়েছে? কাউকে কথা বলতে দিয়েছে? না। কাউকে কথা বলতে দেয়নি। বন্দুকের নল দিয়ে চেপে রেখে দিয়েছে।’
-
কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল ইস্যুতে সাংবিধানিক বৈধতা খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট
আগস্ট ২৮, ২০১৯ ১২:১৩ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেয়া ৩৭০ ধারা বাতিল ইস্যুতে সাংবিধানিক বৈধতা খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট। আগামী অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চে ওই মামলার শুনানি হবে।
-
কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়, সহিংসতায় উসকানি দিচ্ছে পাকিস্তান: রাহুল গান্ধী
আগস্ট ২৮, ২০১৯ ১০:০৭ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী বলেছেন, কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়, পাকিস্তান সেখানে সহিংসতায় উসকানি দিচ্ছে। আজ (বুধবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে রাহুল ওই মন্তব্য করেন।