• সফল নির্বাচন ইরানের নিরাপত্তা নিশ্চিত করবে: সর্বোচ্চ নেতা

    সফল নির্বাচন ইরানের নিরাপত্তা নিশ্চিত করবে: সর্বোচ্চ নেতা

    ফেব্রুয়ারি ০৬, ২০২০ ১১:৫০

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, দেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ব্যাপক ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেশের নিরাপত্তা নিশ্চিত করবে। একই সঙ্গে দেশের বিদ্যমান সঙ্কট সমাধানে এ নির্বাচন সাহায্য করবে বলেও তিনি মন্তব্য করেন ।

  • জনগণ হচ্ছে ইরানের শক্তির সত্যিকারের উৎস: রুহানি

    জনগণ হচ্ছে ইরানের শক্তির সত্যিকারের উৎস: রুহানি

    জানুয়ারি ২২, ২০২০ ১৫:৪৮

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, দেশের সবচেয়ে বড় শক্তি হচ্ছে জনগণ। জনগণের অংশগ্রহণ, প্রতিরোধ, আত্মত্যাগ এবং ঐক্যের চেয়ে বড় কোনো শক্তি আর নেই।

  • জনসনের জয়ে ট্রাম্পের উল্লাস; ৩১ জানুয়ারির মধ্যেই ইইউ ছাড়ছে ব্রিটেন

    জনসনের জয়ে ট্রাম্পের উল্লাস; ৩১ জানুয়ারির মধ্যেই ইইউ ছাড়ছে ব্রিটেন

    ডিসেম্বর ১৩, ২০১৯ ১১:৩৭

    ব্রিটেনের সংসদ নির্বাচনে কনজারভেটিভ দলের বিজয় নিশ্চিত হওয়ার পর প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, আগামী ৩১ জানুয়ারির মধ্যেই ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ থেকে বিচ্ছেদ বা ব্রেক্সিট সম্পন্ন করা হবে। ব্রিটেন তার সীমান্ত, অর্থ, বাণিজ্য, আইন ও অভিবাসন ব্যবস্থার ওপর নিয়ন্ত্রণ পুনপ্রতিষ্ঠা করবে বলে তিনি জানান।

  • ভোটগ্রহণ চলছে ব্রিটেনে: ভাগ্য নির্ধারণ হবে ব্রেক্সিটের

    ভোটগ্রহণ চলছে ব্রিটেনে: ভাগ্য নির্ধারণ হবে ব্রেক্সিটের

    ডিসেম্বর ১২, ২০১৯ ১৪:৩৩

    ব্রিটেনে গত পাঁচ বছরেরও কম সময়ের মধ্যে তৃতীয়দফা সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এ নির্বাচনের মাধ্যমে বহুল আলোচিত ব্রেক্সিটের ভাগ্য নির্ধারিত হবে। এর আগে, ২০১৭ সালের ৮ জুন এবং ২০১৫ সালের ৭ মে ভোটগ্রহণ হয়েছিল।

  • ব্রিটেনে সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে; হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

    ব্রিটেনে সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে; হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

    ডিসেম্বর ১২, ২০১৯ ১৪:১৫

    ব্রিটেনে আজ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে রাত ১০টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে আজ রাতেই ভোটগণনা শুরু হবে। আগামীকাল সকালেই ফলাফল পাওয়া যাবে।

  • সরকার গঠন হয় নি ইসরাইলে; তৃতীয় দফা নির্বাচনের প্রস্তুতি

    সরকার গঠন হয় নি ইসরাইলে; তৃতীয় দফা নির্বাচনের প্রস্তুতি

    ডিসেম্বর ১২, ২০১৯ ১২:৫৫

    ইহুদিবাদী ইসরাইলে এক বছরের মধ্যে তৃতীয়বারের মতো জাতীয় নির্বাচন হতে যাচ্ছে। এর আগে দু বার নির্বাচন হলেও কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এবং সরকার গঠনে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য না হওয়ায় তৃতীয় দফা নির্বাচন জরুরি হয়ে পড়েছে।

  • সংসদ নির্বাচনের জন্য প্রার্থী নিবন্ধন শেষ করল ইরান

    সংসদ নির্বাচনের জন্য প্রার্থী নিবন্ধন শেষ করল ইরান

    ডিসেম্বর ০৮, ২০১৯ ১১:২২

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থিতা নিবন্ধনের কাজ শেষ হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য এবার মোট ১৩ হাজার প্রার্থী নাম নিবন্ধন করেছেন যার মধ্যে ১,৬০০ নারী রয়েছেন।

  • ইরানে সংসদ নির্বাচনের প্রার্থীদের নাম নিবন্ধন শুরু

    ইরানে সংসদ নির্বাচনের প্রার্থীদের নাম নিবন্ধন শুরু

    ডিসেম্বর ০১, ২০১৯ ১২:৩৩

    ইসলামি প্রজাতন্ত্র ইরানে আজ (রোববার) থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থীদের নাম নিবন্ধন শুরু হয়েছে। আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত নাম নিবন্ধন প্রক্রিয়া চলবে।

  • সিটি নির্বাচন প্রত্যাখ্যান করে জনগণ অনাস্থা জানিয়েছে: বিএনপি

    সিটি নির্বাচন প্রত্যাখ্যান করে জনগণ অনাস্থা জানিয়েছে: বিএনপি

    মার্চ ০১, ২০১৯ ১৩:০৯

    ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন প্রত্যাখ্যান করে জনগণ ভোটের প্রতি অনাস্থা জানিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, এটা পরিষ্কার, ঢাকা উত্তর সিটি নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে। এই মেয়র উপ-নির্বাচনে জাপার যিনি প্রার্থী ছিলেন তিনি বলেছেন, প্রায় ৪০টি কেন্দ্রে তিনি গিয়েছেন, সেখানে কোনো ভোটার দেখেননি। ৫ শতাংশ ভোটও পড়েনি।

  • বিরোধীদলের নির্বাচিত সদস্যদের সংসদে যোগদানের আহ্বান জানাচ্ছি: শেখ হাসিনা

    বিরোধীদলের নির্বাচিত সদস্যদের সংসদে যোগদানের আহ্বান জানাচ্ছি: শেখ হাসিনা

    জানুয়ারি ২৫, ২০১৯ ২০:১৫

    বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এবারের নির্বাচনে আওয়ামী লীগের বিপুল বিজয় ছিল খুবই প্রত্যাশিত। নির্বাচনের আগে দেশি-বিদেশি জরিপগুলিও এ রকমই ফলাফলের ইঙ্গিত দিয়েছিল। বিপুল বিজয়ের জন্য তিনি আওয়ামী লীগের সকল নেতা-কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানান। আর সুষ্ঠুভাবে নির্বাচন শেষ করার জন্য জনগণ, নির্বাচন কমিশন, নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।