• যে ফলই আসুক আমরা তা মেনে নেব: আওয়ামী লীগ

    যে ফলই আসুক আমরা তা মেনে নেব: আওয়ামী লীগ

    ডিসেম্বর ২৯, ২০১৮ ১১:১৫

    বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেছেন, "আমরা তো অবশ্যই আশাবাদী যে, বাংলার জনগণ আমাদের ভোট দেবেন। তারা আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এরপরও যদি জনগণ আমাদের ভোট না দেয় এবং যে ফলই আসুক আমরা তা মেনে নেব।" 

  • কারাগার থেকে আওয়ামী দুঃশাসনবিরোধী বার্তা দিয়েছেন খালেদা জিয়া: রিজভী

    কারাগার থেকে আওয়ামী দুঃশাসনবিরোধী বার্তা দিয়েছেন খালেদা জিয়া: রিজভী

    ডিসেম্বর ২৯, ২০১৮ ০৯:৫১

    বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কারাগার থেকে সাধারণ ভোটার, ধানের শীষের সমর্থক ও নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী দুঃশাসনবিরোধী বার্তা দিয়েছেন বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

  • সশস্ত্র বাহিনীকে কাজ করতে সুযোগ না দেয়া সরকারের কৌশল: বিএনপি

    সশস্ত্র বাহিনীকে কাজ করতে সুযোগ না দেয়া সরকারের কৌশল: বিএনপি

    ডিসেম্বর ২৮, ২০১৮ ২২:০৪

    বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তি-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সশস্ত্র বাহিনীকে তাদের দায়িত্ব পালন করতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেছে বিএনপি। আজ (শুক্রবার) রাত ৮টার দিকে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ অভিযোগ করেন। 

  • বিএনপি ক্ষমতায় এলে দেশ আইয়ামে জাহিলিয়াতে নিপতিত হবে: নানক

    বিএনপি ক্ষমতায় এলে দেশ আইয়ামে জাহিলিয়াতে নিপতিত হবে: নানক

    ডিসেম্বর ২৮, ২০১৮ ২১:৩৩

    বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, “বিএনপি-জামায়াত-ঐক্যফ্রন্ট অন্ধকারের শক্তি। এরা ক্ষমতায় এলে দেশ আইয়ামে জাহিলিয়াতে নিপতিত হবে। বিএনপি- জামায়াত অপশক্তি নির্বাচিত হলে দেশ দুর্নীতি-দুর্বৃত্তায়ন, জঙ্গি-সন্ত্রাস ও লুটপাটের রাজত্ব কায়েম হবে।"

  • পুলিশের আচরণ পক্ষপাতমূলক নয়: আছাদুজ্জামান

    পুলিশের আচরণ পক্ষপাতমূলক নয়: আছাদুজ্জামান

    ডিসেম্বর ২৮, ২০১৮ ১৭:৩৫

    ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, পুলিশের আচরণ পক্ষপাতমূলক নয়। পুলিশ যা কিছু করছে নিরপেক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে করছে। অনুরাগ-বিরাগের বশবর্তী হয়ে নয়।

  • চলছে ভোটের ক্ষণ গণনা; নির্বাচন সুষ্ঠু হবে আশা বিভিন্ন মহলের

    চলছে ভোটের ক্ষণ গণনা; নির্বাচন সুষ্ঠু হবে আশা বিভিন্ন মহলের

    ডিসেম্বর ২৮, ২০১৮ ১৪:৪৯

    বাংলাদেশের আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শেষে এখন চলছে ভোটের ক্ষণ গণনা। এরইমধ্যে সব প্রস্তুতি শেষ করে এনেছে নির্বাচন কমিশন।

  • নির্বাচনে স্বাধীনতার স্বপক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে: ওবায়দুল কাদের

    নির্বাচনে স্বাধীনতার স্বপক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে: ওবায়দুল কাদের

    ডিসেম্বর ২৮, ২০১৮ ১৩:৩২

    আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে স্বাধীনতার স্বপক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

  • ভোট হবে উৎসবমুখর, আতঙ্কের কিছু নেই: সিইসি

    ভোট হবে উৎসবমুখর, আতঙ্কের কিছু নেই: সিইসি

    ডিসেম্বর ২৮, ২০১৮ ১০:৩৩

    বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, এবারের নির্বাচনে ব্যাপকসংখ্যক ও সর্বাধিক প্রার্থী অংশগ্রহণ করেছে। উৎসবমুখর ভোট হবে এটাই আশা। নির্বাচন নিয়ে আতঙ্কের কিছু নেই।

  • নাশকতাকারীদের ট্রেনিং সেন্টার তো আওয়ামী লীগেই বিদ্যমান: রিজভী

    নাশকতাকারীদের ট্রেনিং সেন্টার তো আওয়ামী লীগেই বিদ্যমান: রিজভী

    ডিসেম্বর ২৮, ২০১৮ ০৯:৪৫

    বাংলাদেশের আসন্ন নির্বাচনে পরাজয় বুঝতে পেরে বিএনপি ভোটের আগে নাশকতা করতে পারে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মন্তব্য করেছেন তার প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। 

  • নির্বাচন পর্যবেক্ষণ করবেন ১৮৮ বিদেশি পর্যবেক্ষক ও ৫৬ সাংবাদিক

    নির্বাচন পর্যবেক্ষণ করবেন ১৮৮ বিদেশি পর্যবেক্ষক ও ৫৬ সাংবাদিক

    ডিসেম্বর ২৮, ২০১৮ ০৯:১৯

    ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য নিবন্ধিত হয়েছেন ৯টি আন্তর্জাতিক সংস্থা এবং ১২টি বিদেশি মিশনের ১৮৮ জন বিদেশি পর্যবেক্ষক ও বিভিন্ন দেশের ৫৬ জন সাংবাদিক। গতকাল (বৃহস্পতিবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।