-
খাশোগি হত্যা: সিনেটকে ব্রিফ করবেন সিআইএ প্রধান
ডিসেম্বর ০৪, ২০১৮ ১৮:১৫সৌদি আরবের প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ড নিয়ে মার্কিন সিনেটকে ব্রিফ করবেন আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রধান গিনা হাসপেল। মার্কিন সিনেটের অনেক সদস্য বিশ্বাস করেন, সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের নির্দেশে খাশোগি হত্যার ঘটনা ঘটেছে।
-
সৌদি যুবরাজকে 'প্যাক ম্যান' বলেছিলেন খাশোগি; কি বোঝাতে চেয়েছিলেন তিনি?
ডিসেম্বর ০৩, ২০১৮ ১৫:৩৯সৌদি সাংবাদিক জামাল খাশোগি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানকে 'প্যাক ম্যান' বলে মনে করতেন। কানাডায় বসবাসকারী সৌদি আরব থেকে নির্বাসিত অধিকারকর্মী ওমর আব্দুল আজিজকে পাঠানো বার্তায় তিনি বিন সালমানকে 'পশু' ও 'প্যাক ম্যান' বলে উল্লেখ করেন। 'প্যাক ম্যান' হচ্ছে ভিডিও গেমের একটি চরিত্র, যে তার পথের সবকিছুকে খেয়ে ফেলে। তার পথে অবস্থানকারী সমর্থকদেরও খেতে দ্বিধা করে না 'প্যাক ম্যান'।
-
খাশোগি বিষয়ে সিনেটরদের ব্রিফিংয়ে হ্যাসপেলকে বাধা দিচ্ছে হোয়াইট হাউজ!
নভেম্বর ২৮, ২০১৮ ১৩:৫১তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত সৌদি আরবের কনস্যুলেটে নিহত সৌদি সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ড বিষয়ে মার্কিন সিনেটরদের সামনে ব্রিফিং করতে সিআইএ'র প্রধান গিনা হ্যাসপেলকে হোয়াইট হাউজ বাধা দিচ্ছে।
-
বৈঠকের জন্য সৌদি যুবরাজের অনুরোধ; এর্দোগান বললেন দেখা যাক
নভেম্বর ২৭, ২০১৮ ১৯:৪০তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগানের সঙ্গে বৈঠকে বসতে চান সৌদি আরবের যুবরাজ মুহাম্মাদ বিন সালমান। এর্দোগানকে ফোন করে তিনি বৈঠকে বসার জন্য অনুরোধ করেছেন। আর্জেন্টিনায় অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনের ফাকেই এর্দোগানের মুখোমুখি হতে চান বিন সালমান। এসব তথ্য দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু।
-
বিশ্বের সব স্বৈরশাসককে ‘ছাড়পত্র’ দিচ্ছেন ট্রাম্প: মার্কিন সিনেটর
নভেম্বর ২৬, ২০১৮ ১৪:৩১আমেরিকার স্বতন্ত্র সিনেটর অ্যাঙ্গাস কিং বলেছেন, সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের ওপর সম্ভাব্য পরিণতিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপেক্ষা করতে পারবেন না।
-
খাশোগি হত্যা তদন্তে সহযোগিতা করছে না সৌদি: তুরস্ক
নভেম্বর ২৩, ২০১৮ ১৪:০২তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি রাজতন্ত্র বিরোধী সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের বিষয়টি এড়িয়ে যাওয়ার যে চেষ্টা করছেন তা গ্রহণযোগ্য নয়। তিনি আজ (শুক্রবার) নিউজ চ্যানেল 'সিএনএন-টার্কি' এর সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
-
যুবরাজকে অপসারণের আহ্বান ‘রেড লাইন’: সৌদি পররাষ্ট্রমন্ত্রী
নভেম্বর ২২, ২০১৮ ১৩:০৫সৌদি আরবের যুবরাজ মুহাম্মদ বিন সালমানকে অপসারণের আহ্বানকে ‘রেড লাইন’ বলে উল্লেখ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের। গত সোমবার বার্তা সংস্থা রয়টার্স পরিবেশিত এ সংক্রান্ত একটি খবরকে তিনি হাস্যকর বলেও মন্তব্য করেন।
-
সৌদির সঙ্গে ট্রাম্প-কুশনারের সম্পর্ক তদন্ত করুন: কংগ্রেসকে সম্পাদক
নভেম্বর ২২, ২০১৮ ১১:৪২সৌদি আরবের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার জামাই জারেড কুশনারের কী সম্পর্ক রয়েছে তা তদন্ত করে দেখার জন্য মার্কিন কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন ওয়াশিংটন পোস্টের আন্তর্জাতিক মতামত বিভাগের সম্পাদক কারেন আতিয়াহ।
-
খাশোগির হত্যা বিষয়ে ট্রাম্পের বক্তব্য হাস্যকর ও কৌতুক: তুরস্ক
নভেম্বর ২১, ২০১৮ ১৬:৫৬সৌদির প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনা সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যকে হাস্যকর হিসেবে অভিহিত করেছে তুরস্ক। একইসঙ্গে আঙ্কারা বলেছেন, খাশোগির হত্যাকাণ্ডের ব্যাপারে সত্যকে আড়াল করার চেষ্টা করছে ওয়াশিংটন।
-
খাশোগি হত্যা: যুবরাজ জানলেও সৌদির পাশে থাকবে আমেরিকা
নভেম্বর ২১, ২০১৮ ১৫:২১প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনা সম্পর্কে সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান যদি জেনেও থাকেন তাহলেও আমেরিকা শক্তভাবে রিয়াদের পাশে থাকবে।