-
এরদোগানের সাবেক নিরাপত্তা প্রধান গ্রেফতার
জানুয়ারি ১৩, ২০১৭ ১৯:৩৮তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সাবেক নিরাপত্তা প্রধান মাকসুদ কারালকে গ্রেফতার করা হয়েছে। আমেরিকায় স্বেচ্ছা-নির্বাসনে থাকা তুর্কি রাজনৈতিক ও ধর্মীয় নেতা ফতেউল্লাহ গুলেনের নেতৃত্বাধীন আন্দোলনের সঙ্গে যোগসাজশ থাকার সন্দেহে তাকে গ্রেফতার করা হয়েছে।
-
সিরিয়ায় সন্ত্রাসীদের ওপর বিমান হামলার বিষয়ে তুর্কি-রুশ সমন্বয় চুক্তি
জানুয়ারি ১৩, ২০১৭ ০৯:৩৬সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে সমন্বয়ের ভিত্তিতে বিমান হামলা চালানোর বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে রাশিয়া এবং তুরস্ক। একই সঙ্গে সিরিয়ার আকাশসীমায় যুদ্ধ অভিযান চালানোকে কেন্দ্র করে বিমান উড্ডয়ন নিরাপত্তা সংক্রান্ত সমঝোতা স্মারকে সই করেছে দেশ দুটি।
-
তুর্কি সংসদে আবার মারামারি (ভিডিও)
জানুয়ারি ১২, ২০১৭ ১৫:০৭তুরস্কের জাতীয় সংসদে আবার মারামারির ঘটনা ঘটেছে। দেশটিতে সংসদীয় পদ্ধতির সরকারের পরিবর্তে প্রেসিডেন্ট পদ্ধতির সরকার ব্যবস্থা চালুর বিষয়ে সংবিধান সংশোধনের জন্য ভোটাভুটি করতে গিয়ে এই মারামারির ঘটনা ঘটল।
-
আঙ্কারার ইউ-টার্ন: ‘ইরাক থেকে সৈন্য সরাব না’
জানুয়ারি ১২, ২০১৭ ০৫:১৫তুরস্ক বলেছে, দেশটি এই মুহূর্তে ইরাক থেকে সৈন্য প্রত্যাহার করবে না; এমনকি সৈন্য প্রত্যাহার নিয়ে কোনো আলাপও করতে রাজি নয় আঙ্কারা। তুর্কি প্রতিরক্ষামন্ত্রী ফিকরি ইশিক আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইরাক থেকে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশকে নির্মূল না করা পর্যন্ত সেনা প্রত্যাহার নিয়ে বাগদাদের সঙ্গে কোনো আলোচনা করবে না আঙ্কারা।
-
গ্রিসে রুশ কূটনীতিককে মৃত অবস্থায় উদ্ধার: হত্যা তদন্তে পুলিশ
জানুয়ারি ১০, ২০১৭ ০৮:৫৩গ্রিসে রাশিয়ার দূতাবাসের কন্স্যুলার বিভাগের প্রধান আন্দ্রে মালানিনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। গ্রিসের পুলিশ এরইমধ্যে হত্যার বিষয়ে তদন্ত শুরু করেছে।
-
ইরাক থেকে তুর্কি সেনা প্রত্যাহার ‘ইতিবাচক’ পদক্ষেপ: ইরান
জানুয়ারি ০৮, ২০১৭ ০৯:২১ইরাক থেকে তুর্কি সেনা প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইরান। তেহরান বলেছে, ইরাকের সার্বভৌমত্ব ও ভৌগলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখিয়ে তুরস্ক সেনা প্রত্যাহারের যে সিদ্ধান্ত নিয়েছে তা একটি ইতিবাচক পদক্ষেপ।
-
উত্তেজনার মাঝেই ইরাক সফরে গেলেন তুরস্কের প্রধানমন্ত্রী
জানুয়ারি ০৭, ২০১৭ ১৪:৪৫ইরাক ও তুরস্কের মধ্যে বাগযুদ্ধ চলার মধ্যেই তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বাগদাদ সফরে গেছেন। বাগদাদ সরকারের বিনা অনুমতিতে ইরাকের মসুল এলাকায় তুর্কি সেনা পাঠানোর পর থেকে তুরস্ক ও ইরাকের মধ্যে এই বাগযুদ্ধ শুরু হয়। এ ঘটনায় দু দেশের মধ্যে অনেকটা অচলাবস্থা তৈরি হয়েছে।
-
আরো ৬,০০০ ব্যক্তির চাকরি খেল তুর্কি সরকার
জানুয়ারি ০৭, ২০১৭ ০৪:৫৯তুরস্ক সরকার দেশটির আরো অন্তত ৬,০০০ পুলিশ, সরকারি চাকুরিজীবী ও শিক্ষককে বরখাস্ত করেছে। ২০১৬ সালের জুলাই মাসের ব্যর্থ সামরিক অভ্যুত্থানে কথিত জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হলো।
-
‘মার্কিন নয়, রুশ বিমান সহায়তা নিচ্ছে তুরস্ক’
জানুয়ারি ০৫, ২০১৭ ১৫:১৮আমেরিকার দুজন সেনা কর্মকর্তা জানিয়েছেন, সিরিয়ায় তুর্কি সেনাদের অভিযান চালানোর জন্য মার্কিন বিমান সহায়তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তুরস্ক সরকার। এর পরিবর্তে আংকারা রাশিয়ার কাছে বিমান সহায়তা দেয়ার আহ্বান জানিয়েছে।
-
‘তুর্কি নাইটক্লাবের হামলায় বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো জড়িত থাকতে পারে’
জানুয়ারি ০৫, ২০১৭ ১২:৫৪তুরস্কের ইস্তাম্বুল নগরীর নাইটক্লাবের হামলার সঙ্গে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো জড়িত থাকতে পারে বলে উল্লেখ করেছেন দেশটির উপ প্রধানমন্ত্রী “পেশাদারি দক্ষতার” সঙ্গে হামলা চালানো হয়েছে উল্লেখ করে এ দাবি করেন তিনি।