• ‘সিরিয়ায় ৫০টি ট্যাংক পাঠিয়েছে তুরস্ক’

    ‘সিরিয়ায় ৫০টি ট্যাংক পাঠিয়েছে তুরস্ক’

    আগস্ট ২৯, ২০১৬ ১৩:২৫

    সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্ক অন্তত ৫০টি ট্যাংক মোতায়েন করেছে বলে জানিয়েছেন  সিরিয়ার কুর্দি ডেমোক্র্যাটিক কাউন্সিল দলের উপ-প্রধান এলহাম আহমাদ। সিরিয়ার ওই অঞ্চলে তুরস্ক গত ২৪ আগস্ট থেকে সামরিক অভিযান শুরু করেছে। তুর্কি সরকার দাবি করছে, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের বিরুদ্ধে অভিযান চালাতে তারা সেখানে সেনা পাঠিয়েছে।

  • তুর্কি বাহিনীর হাতে সিরিয়ায় ৩৫ বেসামরিক ব্যক্তি নিহত

    তুর্কি বাহিনীর হাতে সিরিয়ায় ৩৫ বেসামরিক ব্যক্তি নিহত

    আগস্ট ২৮, ২০১৬ ১৪:৪২

    সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের সামরিক বাহিনীর বিমান হামলা ও গোলাবর্ষণে অন্তত ৩৫ জন নিহত এবং ৭৫ জন আহত হয়েছে। ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ খবর দিয়েছে।

  • তুরস্কের দিয়ারবাকির বিমানবন্দরে রকেট হামলা

    তুরস্কের দিয়ারবাকির বিমানবন্দরে রকেট হামলা

    আগস্ট ২৮, ২০১৬ ০৭:১৭

    তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দিয়ারবাকির বিমানবন্দরে রকেট হামলা হয়েছে। হামলার পর বিমানবন্দরের কর্মী ও যাত্রীরা নিরাপত্তার জন্য ছোটাছুটি করতে থাকেন তবে কারো হতাহত হওয়ার খবর পাওয়া যায় নি।

  • সিরিয়ায় আগ্রাসন চালাতে গিয়ে প্রথম সেনা হারাল তুরস্ক

    সিরিয়ায় আগ্রাসন চালাতে গিয়ে প্রথম সেনা হারাল তুরস্ক

    আগস্ট ২৮, ২০১৬ ০১:২৪

    সিরিয়ার উত্তরাঞ্চলীয় জারাবলুস শহরে এক রকেট হামলায় এক তুর্কি সেনা নিহত ও অপর তিনজন আহত হয়েছে। তুরস্কের সেনাসূত্র জানিয়েছে, কুর্দি ওয়াইপিজি যোদ্ধাদের নিয়ন্ত্রিত এলাকা থেকে নিক্ষিপ্ত রকেটের আঘাতে এসব তুর্কি সেনা হতাহত হয়।

  • সিরিয়ায় তুরস্কের স্থল-হামলার ফন্দি করা হয় দু'বছর আগেই: তুর্কি কর্মকর্তা

    সিরিয়ায় তুরস্কের স্থল-হামলার ফন্দি করা হয় দু'বছর আগেই: তুর্কি কর্মকর্তা

    আগস্ট ২৭, ২০১৬ ২২:২০

    তুরস্কের এরদোগান সরকার সিরিয়ার উত্তরাঞ্চলে স্থল-অভিযানের তোড়জোড় দুই বছরেরও বেশি সময় ধরে চালাচ্ছিল বলে একজন তুর্কি কর্মকর্তা জানিয়েছেন।

  • সিরিয়ায় ২ বছর অভিযান চালাবে তুরস্ক!

    সিরিয়ায় ২ বছর অভিযান চালাবে তুরস্ক!

    আগস্ট ২৬, ২০১৬ ১০:৫১

    সিরিয়ার ভেতরে দু বছর ধরে সামরিক অভিযান চালাবে তুরস্ক। দেশটির এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে। আংকারা দাবি করছে, প্রধানত উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এ অভিযান শুরু করেছে তুর্কি বাহিনী।  

  • তুরস্কের থানায় আবার বিস্ফোরণ: বহু হতাহত

    তুরস্কের থানায় আবার বিস্ফোরণ: বহু হতাহত

    আগস্ট ২৬, ২০১৬ ০৭:৪৬

    তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিরনাক প্রদেশের সিজরে শহরের পুলিশ সদরদপ্তরে আজ (শুক্রবার) বড় ধরনের বিস্ফোরণে অন্তত ১১ নিহত ও ৭০ জন আহত হয়েছে। তুরস্কের হাসপাতাল সূত্র এ খবর দিয়েছে। বিস্ফোরণে পুলিশ সদরদপ্তরের মারাত্মক ক্ষতি হয়েছে।

  • ইনজারলিক থেকে বিমান বহর সরিয়ে নেয়ার প্রস্তুতি নিচ্ছে জার্মানি

    ইনজারলিক থেকে বিমান বহর সরিয়ে নেয়ার প্রস্তুতি নিচ্ছে জার্মানি

    আগস্ট ২৫, ২০১৬ ০৮:৫৯

    তুরস্কের ইনজারলিক বিমানঘাঁটি থেকে ছয়টি টর্নেডো বিমান সরিয়ে নেয়ার প্রস্তুতি নিচ্ছে জার্মানি। জার্মানির সংসদীয় কমিটিকে যখন এ ঘাঁটিতে ঢুকতে দিতে অস্বীকৃতি জানানো হচ্ছে তখন এ খবর প্রকাশিত হলো। জার্মান সাময়িকী ডার স্পাইগেল এ খবর দিয়েছে।

  • তুর্কি সামরিক অভিযান সিরিয়ার সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন: দামেস্ক

    তুর্কি সামরিক অভিযান সিরিয়ার সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন: দামেস্ক

    আগস্ট ২৫, ২০১৬ ০৩:১৯

    সিরিয়ার অভ্যন্তরে তুর্কি বিশেষ বাহিনীর অভিযানকে দেশটির সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে দামেস্ক। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তুর্কি সেনা অভিযানের নিন্দা জানিয়ে বলেছে, দেশটির অভ্যন্তরে যেকোনো ধরনের সামরিক অভিযান হতে হবে দামেস্কের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে।

  • সিরিয়ায় ঢুকল তুরস্কের বিশেষ বাহিনী

    সিরিয়ায় ঢুকল তুরস্কের বিশেষ বাহিনী

    আগস্ট ২৪, ২০১৬ ০৮:২১

    সিরিয়ার ভেতর ঢুকেছে তুরস্কের বিশেষ বাহিনী। তুরস্কের সীমান্ত সংলগ্ন সিরিয়ার একটি নগরীতে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বিরোধী অভিযানের নামে আজ (বুধবার) এ বাহিনী দেশটিতে ঢুকেছে।