• এস-৪০০ কেনার ব্যাপারে তুরস্কের নীতি অপরিবর্তনীয়: এরদোগানের মুখপাত্র

    এস-৪০০ কেনার ব্যাপারে তুরস্কের নীতি অপরিবর্তনীয়: এরদোগানের মুখপাত্র

    ফেব্রুয়ারি ১২, ২০২১ ০৮:২২

    তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের মুখপাত্র ইব্রাহিম কালিন বলেছেন, রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার ক্ষেত্রে তার দেশের নীতি অপরিবর্তনীয়।

  • ইস্তাম্বুলের ইরানি কনস্যুলেটের কোনো কর্মী গ্রেফতার হয়নি: মন্ত্রণালয়

    ইস্তাম্বুলের ইরানি কনস্যুলেটের কোনো কর্মী গ্রেফতার হয়নি: মন্ত্রণালয়

    ফেব্রুয়ারি ১২, ২০২১ ০৭:৫৭

    তুরস্কের ইস্তাম্বুল শহরের ইরানি কনস্যুলেটের একজন কর্মীকে তুর্কি পুলিশ আটক করেছে বলে যে খবর বেরিয়েছে তা নাকচ করে দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ওই কনস্যুলেটের কোনো কর্মীকে গ্রেফতার করা হয়নি।

  • ‘এস-৪০০ ব্যবহার থেকে বিরত না থাকলে তুরস্ককে এফ-৩৫ দেবে না আমেরিকা’

    ‘এস-৪০০ ব্যবহার থেকে বিরত না থাকলে তুরস্ককে এফ-৩৫ দেবে না আমেরিকা’

    ফেব্রুয়ারি ০৮, ২০২১ ০৯:২৯

    একজন মার্কিন সামরিক কর্মকর্তা বলেছেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তুরস্কের কাছে এফ-৩৫ জঙ্গিবিমান বিক্রি স্থগিত রাখার যে সিদ্ধান্ত নিয়েছিল তা প্রত্যাহার করবে না বর্তমান জো বাইডেন প্রশাসন। তিনি বলেছেন, আমেরিকার কাছ থেকে এফ-৩৫ পেতে হলে তুরস্ককে রাশিয়ায় তৈরি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।

  • এস-৪০০: ট্রাম্পের পদাঙ্ক অনুসরণ করে তুরস্ককে হুমকি দিল বাইডেন প্রশাসন

    এস-৪০০: ট্রাম্পের পদাঙ্ক অনুসরণ করে তুরস্ককে হুমকি দিল বাইডেন প্রশাসন

    ফেব্রুয়ারি ০৭, ২০২১ ০৩:২১

    রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার ব্যাপারে আঙ্কারাকে আবার হুমকি দিল মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়।এর মাধ্যমে নয়া প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন তুরস্কের এস-৪০০ কেনার ব্যাপারে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিতে অটল থাকল।

  • আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্নে তুরস্ক-ইরানের অভিন্ন অবস্থান

    আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্নে তুরস্ক-ইরানের অভিন্ন অবস্থান

    জানুয়ারি ৩০, ২০২১ ১১:০৮

    ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং তুরস্ক বলেছে, একমাত্র পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই আঞ্চলিক স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব। এ বিষয়ে তেহরান এবং আঙ্কারার অভিন্ন অবস্থান রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।

  • ইরানের সঙ্গে ‘চমৎকার’ সম্পর্ক বজায় রাখবে কাতার: মুখপাত্র

    ইরানের সঙ্গে ‘চমৎকার’ সম্পর্ক বজায় রাখবে কাতার: মুখপাত্র

    জানুয়ারি ২৭, ২০২১ ০৪:১৯

    গণমাধ্যমে প্রকাশিত জল্পনা উড়িয়ে দিয়ে ইরানের সঙ্গে বিদ্যমান ‘চমৎকার সম্পর্ক’ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে কাতার। সম্প্রতি কোনো কোনো গণমাধ্যম দাবি করেছিল, কাতার সম্প্রতি সৌদি আরবের সঙ্গে চুক্তি স্বাক্ষর করায় তেহরানের সঙ্গে দোহার সম্পর্কের অবনতি হবে।

  • ককেশাস অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় আজারবাইজানকে সহযোগিতা করবে ইরান

    ককেশাস অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় আজারবাইজানকে সহযোগিতা করবে ইরান

    জানুয়ারি ২৬, ২০২১ ০৩:৪০

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ককেশাস অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় আজারবাইজানের সঙ্গে কাজ করতে তার দেশ প্রস্তুত রয়েছে। তিনি সোমবার বাকুতে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে সাক্ষাতে এ প্রস্তুতির কথা ঘোষণা করেন।

  • দ্বন্দ্ব নিরসনে আলোচনায় বসেছে তুরস্ক ও গ্রিস

    দ্বন্দ্ব নিরসনে আলোচনায় বসেছে তুরস্ক ও গ্রিস

    জানুয়ারি ২৫, ২০২১ ১০:৩৬

    পূর্ব ভূমধ্যসাগরে তেল ও গ্যাসের অনুসন্ধান নিয়ে সৃষ্ট দ্বন্দ্ব নিরসন এবং সমুদ্রসীমা নির্ধারণের লক্ষ্যে তুরস্ক ও গ্রিস আলোচনা শুরু করেছে।

  • তুর্কি জাহাজে জলদস্যুদের হামলা: এক নাবিক নিহত, অপহৃত ১৫ জন

    তুর্কি জাহাজে জলদস্যুদের হামলা: এক নাবিক নিহত, অপহৃত ১৫ জন

    জানুয়ারি ২৪, ২০২১ ০৯:২৩

    গিনি উপকূলে তুরস্কের একটি কার্গো জাহাজের জলদস্যুদের হামলা হয়েছে। এতে আজারবাইজানের এক নাবিক নিহত হয়েছেন এবং জাহাজ থেকে ১৫ জনকে অপহরণ করেছে জলদস্যুরা।

  • লিবিয়া থেকে সেনা প্রত্যাহারের সময়সীমা উপেক্ষা করল তুরস্ক ও রাশিয়া

    লিবিয়া থেকে সেনা প্রত্যাহারের সময়সীমা উপেক্ষা করল তুরস্ক ও রাশিয়া

    জানুয়ারি ২৪, ২০২১ ০৪:৪০

    লিবিয়ায় মোতায়েন বিদেশি সেনারা জাতিসংঘের নির্ধারিত সময়সীমা অনুযায়ী দেশটি ত্যাগ করেনি। তিন মাস আগে জাতিসংঘের মধ্যস্থতায় লিবিয়ার সংঘর্ষরত পক্ষগুলোর মধ্যে যে যুদ্ধবিরতি চুক্তি হয় তাতে বলা হয়েছিল, লিবিয়ায় মোতায়েন সব বিদেশি সেনা ২৩ জানুয়ারি শনিবারের (গতকাল) মধ্যে দেশটি ত্যাগ করবে।