-
তিনটি দ্বীপই ইরানের আবহমান ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ: কানয়ানি
সেপ্টেম্বর ০৯, ২০২২ ১৪:৪৯ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জোর দিয়ে বলেছেন: তিনটি ইরানি দ্বীপ আবু মুসা, তুম্বে বোজোর্গ এবং তুম্বে কুচাক ইরানের আবহমান ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ।
-
আফগানিস্তানে শক্তিশালী বোমা হামলার তীব্র নিন্দা জানাল ইরান
সেপ্টেম্বর ০৩, ২০২২ ০২:২৮আফগানিস্তানের হেরাত প্রদেশের একটি সুন্নি মসজিদে ভয়াবহ বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। গতকাল (শুক্রবার) জুমার নামাজের আগে চালানো ওই বোমা হামলায় একজন তালেবানপন্থি আলেমসহ ১৮ জন নিরীহ বেসামরিক মানুষ নিহত হয়েছে।
-
পরমাণু সমঝোতা: দ্বিতীয়বারের মতো ইইউকে জবাব দিল ইরান
সেপ্টেম্বর ০২, ২০২২ ০২:০৭পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র প্রস্তাবিত খসড়া চুক্তির ব্যাপারে ইরান দ্বিতীয়বারের মতো তার জবাব দিয়েছে। এর আগে ইইউ’র প্রস্তাবিত খসড়া একবার ইরান পর্যালোচনা করে দেয়ার পর আমেরিকা তার জবাব দেয়। ইইউর পক্ষ থেকে সেই জবাব আবার ইরানের সামনে তুলে ধরা হয় এবং বৃহস্পতিবার রাতে তেহরান দ্বিতীয়বারের মতো ওই খসড়ার ব্যাপারে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরল।
-
পর্যালোচনা শেষ হলেই আমেরিকাকে জবাব দেয়া হবে: ইরান
আগস্ট ২৯, ২০২২ ০২:৫৩পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের ব্যাপারে আমেরিকার প্রস্তাবনা পর্যালোচনা শেষ হওয়া মাত্র তেহরান তার জবাব তুলে ধরবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি। তিনি বলেছেন, প্রতিটি বিষয় পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করার পর বিশেষজ্ঞ দল একটি উপসংহারে পৌঁছালেই আমেরিকাকে জবাব দেয়া হবে।
-
জবাব দিয়েছে আমেরিকা; সতর্কতার সঙ্গে পর্যালোচনা করছে ইরান
আগস্ট ২৫, ২০২২ ০২:৩৮ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সম্ভাব্য চুক্তির ব্যাপারে ইউরোপের তৈরি খসড়া প্রস্তাব সম্পর্কে ইরান যে দৃষ্টিভঙ্গি তুলে ধরেছিল আমেরিকা তার জবাব দিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, অমীমাংসিত বিষয়গুলোতে আমেরিকার জবাব ইউরোপের মাধ্যমে ইরানের হাতে পৌঁছেছে।
-
ইসরাইলি হামলায় ফিলিস্তিনি নিহত; তীব্র নিন্দা জানাল ইরান
আগস্ট ১৮, ২০২২ ০৩:৫২ফিলিস্তিনি জনগণের ওপর দমন অভিযান জোরদার করায় ইহুদিবাদী ইসরাইলের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানআনি আজ (বৃহস্পতিবার) সকালে এক টুইটার বার্তায় ওই নিন্দা জানান।
-
ইয়েমেনে অস্ত্র চোরাচালানের দাবি প্রত্যাখ্যান করল ইরান
আগস্ট ১৬, ২০২২ ০১:৫৫ইরান চোরাচালানোর মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে অস্ত্র পাঠাচ্ছে বলে একটি আরব গণমাধ্যম যে দাবি করেছে তা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি ওই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, ইয়েমেন সংকটের প্রকৃত কারণ থেকে বিশ্ব জনমতকে বিভ্রান্ত করার অশুভ উদ্দেশ্যে এই প্রচারণা চালানো হয়েছে।
-
ইতিহাস থেকে আমেরিকার অনেক কিছু শেখার ছিল: ইরান
আগস্ট ১৪, ২০২২ ০১:২৭ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান তার দেশের জনগণের সঙ্গে কথা বলার সময় বলপ্রয়োগের ভাষা ব্যবহারের ক্ষেত্রে আমেরিকাকে সতর্ক করে দিয়েছেন। ইরান সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে হত্যা করার পরিকল্পনা করেছিল বলে আমেরিকা যে কল্পকাহিনী প্রচার করেছে সে সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়েই দৃশ্যত এ সতর্কবাণী উচ্চারণ করেছেন আব্দুল্লাহিয়ান।
-
হৈ চৈ করে নিজেকে পবিত্র করতে পারবে না আমেরিকা: ইরান
আগস্ট ১২, ২০২২ ১০:৫৬একজন ইরানি নাগরিক সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে হত্যা করার পরিকল্পনা করেছিলেন বলে আমেরিকা যে গল্প সাজিয়েছে তাকে আমেরিকার পক্ষ থেকে নিজের কদর্য ভাবমূর্তিকে পবিত্র করার অপচেষ্টা বলে বর্ণনা করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, একটি আন্তর্জাতিক অপরাধের দায়বোধ থেকে রক্ষা পাওয়ার লক্ষ্যে মার্কিন সরকার একটি মুখেরোচক চিত্রনাট্য তৈরি করেছে।
-
গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলার তীব্র নিন্দা জানাল ইরান
আগস্ট ০৬, ২০২২ ০২:২৭প্রতিশোধ নেয়ার অধিকার সংরক্ষণ করে ফিলিস্তিনিরা: মুখপাত্র অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্ণবাদী ইসরাইল সরকারের পাশবিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরান বলেছে, তেল আবিবের এই সন্ত্রাসী হামলার প্রতিশোধ নেয়ার অধিকার ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলো সংরক্ষণ করে।