-
আবার ভিয়েনা সংলাপ শুরু হতে যাচ্ছে বলে খবর দিল ইরান
আগস্ট ০৪, ২০২২ ০১:৩৯অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আবার ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা শুরু হতে যাচ্ছে বলে খবর দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি। তিনি বলেছেন, ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান পরমাণু আলোচক আলী বাকেরির নেতৃত্বে একটি প্রতিনিধিদল শিগগিরই ভিয়েনার উদ্দেশ্যে তেহরান ত্যাগ করবে।
-
ফ্রান্স ও ব্রিটেনের প্রতি কী আহবান জানাল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
আগস্ট ০৩, ২০২২ ১৩:৩১পরমাণু সমঝোতার বর্তমান অচলাবস্থার জন্য দায়ী আমেরিকার পাশে না দাঁড়িয়ে এই মিত্র দেশটিকে একটি শক্তিশালী ও টেকসই চুক্তি স্বাক্ষরের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানাতে ফ্রান্স ও ব্রিটেনের প্রতি আহ্বান জানিয়েছে ইরান।
-
ন্যানসি পেলোসির তাইওয়ান সফরের প্রতিক্রিয়া জানাল ইরান
আগস্ট ০৩, ২০২২ ১৩:১০বেইজিং-এর ‘এক চীন’ নীতির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে ইরান। একইসঙ্গে তেহরান বলেছে, বিশ্বের প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি সম্মান জানানোকে ইরান তার পররাষ্ট্রনীতির মৌলিক ভিত্তি মনে করে। চীনের তীব্র বিরোধিতা উপেক্ষা করে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যানসি পেলোসির তাইওয়ান সফরের প্রতিক্রিয়া জানাতে গিয়ে একথা বলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি
-
ইরান-সংশ্লিষ্ট কোম্পানিগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা; প্রতিক্রিয়া দেখাল তেহরান
আগস্ট ০২, ২০২২ ০৩:২১ইরান-সংশ্লিষ্ট বিদেশি কোম্পানিগুলোর বিরুদ্ধে নতুন করে আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি আজ (মঙ্গলবার) সকালে এক বিবৃতিতে বলেছেন, নিষেধাজ্ঞা আরোপের যে আসক্তি হোয়াইট হাউজকে পেয়ে বসেছে তা সাম্রাজ্যবাদী আমেরিকার আসল চরিত্র এবং ওয়াশিংটে ক্ষমতার পালাবদল হওয়া সত্ত্বেও আমেরিকার নিষেধাজ্ঞা আরোপের নীতিতে পরিবর্তন আসছে না।
-
ইসরাইলের সামরিক পরমাণু কর্মসূচি গোটা বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি: ইরান
জুলাই ৩০, ২০২২ ১৩:৪৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের উন্নত সামরিক পরমাণু কর্মসূচি গোটা বিশ্বের নিরাপত্তার জন্যই হুমকি। তিনি এক টুইটার বার্তায় এ কথা বলেছেন।
-
যুবরাজের দাবিতে ইরান-সৌদি পরবর্তী আলোচনা প্রকাশ্যে হবে: ইরান
জুলাই ২৪, ২০২২ ০৬:০২ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেইন বলেছেন, ইরানের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিকীকরণের পরবর্তী আলোচনা সৌদি যুবরাজের আহ্বানের পরিপ্রেক্ষিতে প্রকাশ্যে অনুষ্ঠিত হবে। এর আগে ইরাকের মধ্যস্থতায় দু’দেশের মধ্যে পাঁচ দফা আলোচনা অঘোষিতভাবে অনুষ্ঠিত হয়েছে।
-
আমেরিকাকে ইসরাইলের চেয়ে নিজের স্বার্থ রক্ষায় মনযোগী হতে হবে: ইরান
জুলাই ২১, ২০২২ ০৬:২৪ইরান বলেছে, আমেরিকা যদি ইহুদিবাদী ইসরাইলের স্বার্থের চেয়ে নিজের স্বার্থ রক্ষার প্রতি বেশি মনযোগী হয় তাহলেই ২০১৫ সালে স্বাক্ষরিত ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা সফল হতে পারে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি তেহরানে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।
-
স্টকহোমে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে তেহরানে তলব: পররাষ্ট্র মন্ত্রণালয়
জুলাই ২১, ২০২২ ০১:৪১ইরানের বিচার বিভাগের সাবেক কর্মকর্তা হামিদ নুরির বিরুদ্ধে সুইডিশ আদালতের অন্যায় রায়ের প্রতিবাদ জানাতে স্টকহোমে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তেহরানে ডেকে পাঠানো হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, ইরানি রাষ্ট্রদূতকে শলাপরামর্শের জন্য তেহরানে তলব করা হয়েছে।
-
রিয়াদ যতখানি অগ্রসর হবে তার চেয়ে বেশি সাড়া পাবে: তেহরান
জুলাই ২০, ২০২২ ১০:২৩সৌদি আরবের সঙ্গে ইরানের নতুন করে আলোচনা খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে বলে খবর দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি। তিনি বলেছেন, ইরাক এক্ষেত্রে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
-
বাইডেনের মুখে পরমাণু অস্ত্রবিরোধী বক্তব্য যুগশ্রেষ্ঠ কৌতুক: ইরান
জুলাই ১৮, ২০২২ ১৩:৪৪ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তেল আবিবের দৃষ্টি আকর্ষণ করার জন্য ইরানবিরোধী বক্তব্য দিয়েছেন।বাইডেন গত শনিবার জেদ্দায় আরব শীর্ষ নেতাদের সম্মেলনে বলেন, ইরানের পরমাণু কর্মসূচির ওপর চাপ প্রয়োগ করার জন্য তার সরকার কূটনৈতিক চাপ প্রয়োগ অব্যাহত রাখবে। তিনি আরো দাবি করেন, আমেরিকা ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করতে দেবে না।