-
ক্ষেপণাস্ত্র হামলা ছোট্ট নমুনা; ইসরাইলের জন্য কঠিন পরিণতি অপেক্ষা করছে: হানিয়া
এপ্রিল ০৩, ২০১৯ ১২:২৭ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক দপ্তরের প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, গাজা থেকে ইসরাইলে ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনা প্রতিরোধ সংগ্রামীদের পক্ষ থেকে পাল্টা জবাবের একটি ছোট্ট নমুনা মাত্র। গত সপ্তাহে গাজা থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র ইহুদিবাদী ইসরাইলের তেল আবিবে আঘাত হানে। এতে সাত ইহুদিবাদী ইসরাইলি আহত হয়।
-
হামলার মাধ্যমে মনোবল ফিরে পাবে না ইসরাইলি সেনারা: হামাস
মার্চ ২৭, ২০১৯ ১২:৩৮ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল কানু বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে লড়াইয়ে প্রতিরোধ সংগ্রামীরা ভালো অবস্থানে রয়েছে। গাজায় একের পর এক হামলার মাধ্যমে দখলদার সেনাদের মনোবল চাঙ্গা করা যাবে না।
-
আমেরিকা কাগুজে মূর্তি: আলী শামখানি
মার্চ ০৩, ২০১৯ ১৪:৩১ইসলামি প্রজাতন্ত্র ইরানে সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, আমেরিকা পতনের দিকে এগিয়ে যাচ্ছে। ইরানের ওপর ইরাকের চাপিয়ে দেওয়া যুদ্ধের ইতিহাস সংক্রান্ত এক সেমিনারে তিনি এ কথা বলেছেন।
-
হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ের প্রস্তুতি ইসরাইলের নেই: নাসরুল্লাহ
ফেব্রুয়ারি ১৬, ২০১৯ ২২:৪৪লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইসলামি প্রতিরোধ শক্তি দিন দিন জোরদার হচ্ছে এবং এ ধারা অব্যাহত থাকবে। তিনি শনিবার ভিডিও লিঙ্কের মাধ্যমে সম্প্রচারিত এক ভাষণে এ কথা বলেছেন। হাসান নাসরুল্লাহ বলেন, গত কয়েক বছরে আমেরিকা ও ইসরাইল প্রতিরোধ শক্তির বিরুদ্ধে সম্ভাব্য সব কিছু করেছে। কিন্তু এই প্রতিরোধ শক্তিই এখন নির্ধারকের আসনে পৌঁছে গেছে।
-
হামাসের কাছে ‘জয়-পরাজয় নির্ধারণী’ ক্ষেপণাস্ত্র রয়েছে: ইসরাইলি সূত্র
নভেম্বর ১৮, ২০১৮ ০৬:০৭ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের কাছে এমন ক্ষেপণাস্ত্র রয়েছে যা ইসরাইলের সঙ্গে সম্ভাব্য যুদ্ধে ‘জয়-পরাজয় নির্ধারণ’ করতে সক্ষম। ইহুদিবাদী ইসরাইলের গোয়েন্দা বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট ওয়েবসাইট ‘ডেবকাফাইল’ এ স্বীকারোক্তি দিয়েছে।
-
বিশ্বের ৯৫ শতাংশ সেনাবাহিনীকে ছাড়িয়ে গেছে হিজবুল্লাহ: ইসরাইল
নভেম্বর ১১, ২০১৮ ১৪:২৯লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র শক্তি ন্যাটো জোটভুক্ত সব ইউরোপীয় দেশের ক্ষেপণাস্ত্র শক্তির চেয়েও বেশি বলে স্বীকার করেছে ইহুদিবাদী থিংক ট্যাংক 'জিনসা'। মার্কিন ও ইসরাইলি এই থিংকট্যাংক আরও বলেছে, ক্ষেপণাস্ত্র ও রকেটের দিক থেকে হিজবুল্লাহ'র অবস্থান এখন বিশ্বের ৯৫ শতাংশ সেনাবাহিনীকে ছাড়িয়ে গেছে।
-
গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় এক ফিলিস্তিনির শাহাদাত
অক্টোবর ১৮, ২০১৮ ০৩:৫৯অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় এক ফিলিস্তিনি শহীদ হয়েছেন। ইসরাইলি জঙ্গিবিমান গতকাল (বুধবার) গাজা উপত্যকার দক্ষিণ অংশে অবস্থিত রাফাহ শহরে ইসলামি প্রতিরোধ যোদ্ধাদের অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এ হামলায় এক ফিলিস্তিনি যুবক শহীদ হওয়া ছাড়াও অপর তিনজন আহত হন।
-
'প্রতিরোধই ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের একমাত্র হাতিয়ার'
আগস্ট ১২, ২০১৮ ১৩:২৬ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির প্রধান খালেদ আল বাত্শ বলেছেন, প্রতিরোধই দখলদার ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের একমাত্র হাতিয়ার। তিনি বলেন, প্রতিরোধ সংগ্রাম ফিলিস্তিনিদের নিজ মাতৃভূমিতে ফিরে আসার অধিকারের প্রতি সর্বাত্মক সমর্থন জানায়।
-
সিরিয়াসহ প্রতিরোধকামী শক্তিকে সহায়তা দেয়া অব্যাহত থাকবে: ইরান
মে ২৭, ২০১৮ ১১:৫০ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, তার দেশ সিরিয়ার সেনাবাহিনীর জন্য পরামর্শমূলক ভূমিকা পালন করে যাবে এবং প্রতিরোধকামী শক্তিগুলোকে সহায়তা দেয়া অব্যাহত রাখবে। তেহরানের এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করতে আমেরিকার পক্ষ থেকে দাবি জানানোর পর শামাখানির এ বক্তব্য এলো।
-
সিরিয়ায় হামলার কঠোর নিন্দা জানাল হামাস ও ইসলামিক জিহাদ
এপ্রিল ১৫, ২০১৮ ১৩:০২সিরিয়ায় আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্সের সম্মিলিত সামরিক আগ্রাসনের নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসলামিক জিহাদ। গতকাল (শনিবার) হামাস এক বিবৃতিতে বলেছে, সিরিয়ার সক্ষমতা ধ্বংস করতেই বর্বরোচিত এ আগ্রাসন চালানো হয়েছে। এর মাধ্যমে আগ্রাসীরা ইসরাইলের অস্তিত্ব রক্ষার পাশাপাশি ইহুদিবাদীদের পরিকল্পনা বাস্তবায়ন করতে চায়।