• নেইমারের দুর্দান্ত নৈপুণ্যে পেরুর বিপক্ষে সহজ জয় পেল ব্রাজিল

    নেইমারের দুর্দান্ত নৈপুণ্যে পেরুর বিপক্ষে সহজ জয় পেল ব্রাজিল

    সেপ্টেম্বর ১০, ২০২১ ০৬:১৩

    বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে নেইমার ও এভারটন রিবেইরোর গোলে পেরুকে আবার হারিয়েছে ব্রাজিল। এর ফলে টানা অষ্টম জয়ে লাতিন আমেরিকা থেকে সবার আগে চূড়ান্ত পর্বে জায়গা নিশ্চিত করার পথে আরেক ধাপ এগিয়ে গেল তিতের দল।

  • বলিভিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা: পেলেকে ছাড়িয়ে গেলেন মেসি

    বলিভিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা: পেলেকে ছাড়িয়ে গেলেন মেসি

    সেপ্টেম্বর ১০, ২০২১ ০৫:৪১

    লিওনেল মেসির হ্যাটট্রিকের সুবাদে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বলিভিয়াকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। দুর্দান্ত জয়ের ম্যাচে অসামান্য এক কীর্তি গড়েছেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার মেসি। কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে লাতিন আমেরিকার সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি।

  • কোয়ারেন্টিন নিয়ে নজিরবিহীন ঘটনার পর ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ স্থগিত

    কোয়ারেন্টিন নিয়ে নজিরবিহীন ঘটনার পর ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ স্থগিত

    সেপ্টেম্বর ০৬, ২০২১ ০৫:০৩

    ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা আর্জেন্টিনার চার খেলোয়াড়ের বিরুদ্ধে কোয়ারেন্টিনের নিয়ম ভাঙার অভিযোগে ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তাদের আপত্তির মুখে মাঝপথেই বন্ধ হয়ে গেছে ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যকার লড়াই। পরে লাতিন আমেরিকার ফুটবলের নিয়ন্তা সংস্থা কনমেবল এক টুইটে জানিয়েছে, ম্যাচ রেফারি স্থগিত করে দিয়েছে ফিফা আয়োজিত বিশ্বকাপ বাছাই পর্বের এই ম্যাচ। 

  • ভেনিজুয়েলার বিপক্ষে সহজ জয় আর্জেন্টিনার, চিলিকে হারাল ব্রাজিল

    ভেনিজুয়েলার বিপক্ষে সহজ জয় আর্জেন্টিনার, চিলিকে হারাল ব্রাজিল

    সেপ্টেম্বর ০৩, ২০২১ ০৭:০৫

    লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ষষ্ঠ ম্যাচে ভেনিজুয়েলার বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা। এর মধ্য দিয়ে টানা ২১ ম্যাচে অপরাজিত থাকলো কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নরা। সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের জয়ের নায়ক লাউতারো মার্টিনেজ, জোয়াকুইন কোরেয়া ও আনহেল কোরেয়া।

  • অলিম্পিক ফুটবল: স্পেনকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সোনা জিতল ব্রাজিল

    অলিম্পিক ফুটবল: স্পেনকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সোনা জিতল ব্রাজিল

    আগস্ট ০৭, ২০২১ ১৬:৫৫

    স্পেনকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো অলিম্পিক ফুটবলের সোনা জিতেছে ব্রাজিল।  নির্ধারিত সময়ের খেলা ১-১ গোল ড্র হলে গড়ায় অতিরিক্ত সময়ে। ১০৯তম মিনিটে বদলি খেলোয়াড় ম্যালকমের গোল জয় পায় সেলেকাওরা। এ ইভেন্টে জাপানকে হারিয়ে ব্রোঞ্জ পেয়েছে মেক্সিকো।

  • টোকিও অলিম্পিক: ব্রাজিলের জয়ের দিন আর্জেন্টিনার হার

    টোকিও অলিম্পিক: ব্রাজিলের জয়ের দিন আর্জেন্টিনার হার

    জুলাই ২৩, ২০২১ ০৫:১৬

    টোকিও অলিম্পিকের আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই শুরু হয়েছে ফুটবলসহ বেশ কিছু ইভেন্ট। ফুটবলে জার্মানির বিপক্ষে ব্রাজিল ৪–২ গোলে জয় পেলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরেছে দুইবারের স্বর্ণজয়ী আর্জেন্টিনা।

  • কোপা আমেরিকা ও ইউরোর সেরা একাদশ ঘোষণা: দি মারিয়া ও রোনালদো বাদ

    কোপা আমেরিকা ও ইউরোর সেরা একাদশ ঘোষণা: দি মারিয়া ও রোনালদো বাদ

    জুলাই ১৩, ২০২১ ২০:৪৯

    কোপা আমেরিকা ও ইউরো কাপের সেরা একাদশ ঘোষণা করা হয়েছে। তবে ইউরোর সেরা একাদশে জায়গা হয়নি গোল্ডেন বুট জয়ী পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর। জায়গা হয়নি দারুণ ডিফেন্স সামলানো ইতালির বিশ্বকাপজয়ী অধিনায়ক জর্জো কিয়েল্লিনিরও। অন্যদিকে কোপার একাদশে স্থান পাননি ফাইনালে ব্যবধান গড়ে দেওয়া আর্জেন্টিনার আনহেল দি মারিয়ার।

  • ইউরো ২০২০: ইংল্যান্ডের স্বপ্ন চূর্ণ করে চ্যাম্পিয়ন ইতালি

    ইউরো ২০২০: ইংল্যান্ডের স্বপ্ন চূর্ণ করে চ্যাম্পিয়ন ইতালি

    জুলাই ১২, ২০২১ ০০:২৩

    স্বাগতিক ইংল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে ৫৩ বছর পর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে ইতালি। ইতালি এই নিয়ে দ্বিতীয়বার ইউরোর শিরোপা ঘরে তুলল।  এর আগে ১৯৬৮ সালে চ্যাম্পিয়ন হয় তারা।

  • ব্রাজিলকে হারিয়ে ২৮ বছর পর কোপা আমেরিকা জিতল আর্জেন্টিনা

    ব্রাজিলকে হারিয়ে ২৮ বছর পর কোপা আমেরিকা জিতল আর্জেন্টিনা

    জুলাই ১১, ২০২১ ০৩:৫৭

    ডি মারিয়ার একমাত্র গোলে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা। এর মাধ্যমে শিরোপার জন্য আর্জেন্টিনার দীর্ঘ ২৮ বছরের প্রতীক্ষার অবসান ঘটল। সেই সঙ্গে কোপায় সবচেয়ে বেশি (১৫টি) শিরোপা জেতার রেকর্ডে উরুগুয়ের সঙ্গী হলো আর্জেন্টিনা।

  • ইউরো ২০২০: ডেনমার্কের অগ্রযাত্রা থামিয়ে স্বপ্নের ফাইনালে ইংল্যান্ড

    ইউরো ২০২০: ডেনমার্কের অগ্রযাত্রা থামিয়ে স্বপ্নের ফাইনালে ইংল্যান্ড

    জুলাই ০৮, ২০২১ ০৬:০১

    ডেনমার্ককে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে ইংল্যান্ড। নির্ধারিত ৯০ মিনিটে খেলা ১-১ গোলে ড্র থাকার পর অতিরিক্ত সময়ে পেনাল্টির কল্যাণে পাওয়া গোলে ম্যাচ জিতেছে ইংলিশরা। দারুণ এ জয়ে ১৯৬৬ বিশ্বকাপ জয়ের ৫৫ বছর পর মেজর কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠল তারা।