-
ফিলিপাইনকে এবারে অস্ত্র এবং অর্থ যোগাবে চীন
ডিসেম্বর ২১, ২০১৬ ০৬:১৬চীন ফিলিপাইনকে সহজ শর্তে অর্থ এবং অস্ত্র সরবরাহ করার প্রস্তাব দিয়েছে। এতে ফিলিপাইনকে ১ কোটি ৪০ লাখ ডলারের অস্ত্র সরবরাহ করার প্রস্তাব দেয়া হয়েছে। এ ছাড়া, দেশটিকে সহজ শর্তে ৫০ কোটি ডলারের ঋণের প্রস্তাবও দিয়েছে। দেশ দুইটির মধ্যে সম্পর্ক ক্রমেই ঘনিষ্ঠ হয়ে ওঠার পরিপ্রেক্ষিতে এ সব প্রস্তাব দেয়া হয়।
-
বিদায় আমেরিকা: হুমকি দিলেন ফিলিপাইনের প্রেসিডেন্ট
ডিসেম্বর ১৮, ২০১৬ ০৭:৫৩ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে আমেরিকাকে বিদায় জানানোর এবং মার্কিন সেনাদের সে দেশে যৌথ মহড়ায় অংশগ্রহণ সংক্রান্ত চুক্তি বাতিল করার হুমকি দিয়েছেন।
-
নিজ হাতে বহু মানুষকে হত্যার কথা স্বীকার করলেন ফিলিপাইনের প্রেসিডেন্ট!
ডিসেম্বর ১৪, ২০১৬ ১৩:৫৭ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুর্তেতে বলেছেন, তিনি বহু অপরাধীকে নিজ হাতে হত্যা করেছেন। অপরাধীদেরকে কিভাবে হত্যা করতে হয় পুলিশকে তা শেখাতেই তিনি এ কাজ করেছেন বলে দাবি করেন দুতের্তে। মাদক বিরোধী পরিকল্পনা প্রণয়ন বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন। গার্ডিয়ান পত্রিকা এ খবর দিয়েছে।
-
একটি কিনুন আরেকটি ফ্রি নিন: ফিলিপাইনকে পুতিন
নভেম্বর ২৪, ২০১৬ ০৪:৫৮ফিলিপাইনের কাছে সব ধরনের সমরাস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছে রাশিয়া। মার্কিন সরকার ফিলিপাইনের কাছে পরিকল্পিত অ্যাসাল্ট রাইফেল বিক্রির পরিকল্পনা স্থগিত করে দেয়ার পর মস্কোর কাছ থেকে এ প্রস্তাব পেয়েছে ম্যানিলা।
-
রাশিয়ার পর ফিলিপাইনও ছাড়ছে আন্তর্জাতিক অপরাধ আদালত
নভেম্বর ১৭, ২০১৬ ১৩:১৯ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে বলেছেন, তার দেশ সম্ভবত রাশিয়ার পথ অনুসরণ করতে পারে এবং আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি থেকে নিজেকে প্রত্যাহার করে নিতে পারে। একই সঙ্গে তিনি মানবাধিকার রক্ষা ও বিভিন্ন দেশে মার্কিন নেতৃত্বাধীন যুদ্ধ ঠেকাতে জাতিসংঘ ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন।
-
‘সীমিত পরিসরে আমেরিকার সঙ্গে যৌথ মহড়া অব্যাহত রাখবে ফিলিপাইন’
নভেম্বর ১০, ২০১৬ ০৭:৫৯ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী ডেলফিন লরেনজানা বলেছেন, আমেরিকার সঙ্গে যৌথ সামরিক মহড়া চালানোর অনুমতি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। অবশ্য সীমিত পরিসরে এ মহড়া চালাতে হবে এবং কল্পিত শত্রুর বিরুদ্ধে হামলা চালানোর কোনো অনুশীলন মহড়ায় করা যাবে না বলে তিনি জানিয়েছেন।
-
সামরিক চুক্তির কথা ভুলে যান: আমেরিকাকে ফিলিপাইন
অক্টোবর ২৬, ২০১৬ ০৯:৫৭ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে বলেছেন, তিনি তার দেশে কোনো বিদেশি সেনা দেখতে চান না। সেই সঙ্গে তিনি বলেছেন, আমেরিকার উচিত ম্যানিলার সঙ্গে সামরিক চুক্তির কথা ভুলে যাওয়া।
-
কেন আমেরিকার সঙ্গে বন্ধুত্ব ছিন্ন করে চীনের দিকে মুখ ফেরালো ফিলিপাইন?
অক্টোবর ২১, ২০১৬ ১৫:২৮চীন সফর শেষে দেশে ফিরেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। তার চীন সফরকালে দুই দেশের মধ্যে কৃষি, শিল্প, বাণিজ্য ও নিরাপত্তাসহ দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে ১৩টি সমঝোতা-পত্রে সই করেছেন।
-
মার্কিন সেনা উপস্থিতির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ফিলিপাইনের জনগণ
অক্টোবর ১৯, ২০১৬ ১৪:২৯ফিলিপাইনে মার্কিন সেনা উপস্থিতির বিরুদ্ধে বিক্ষোভে ফুঁসে উঠেছে ফিলিপাইনের জনগণ। আজ (বুধবার) হাজার হাজার মানুষ মার্কিন সেনা সরিয়ে নেয়ার দাবিতে রাজধানী ম্যানিলায় আমেরিকার দূতাবাসের সামনে বিক্ষোভ শুরু করলে তাদের ওপর পুলিশ গাড়ি তুলে দেয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছে।
-
ফিলিপাইনের মাদক বিরোধী লড়াইয়ের প্রতি সমর্থন জানাল চীন
অক্টোবর ১৪, ২০১৬ ২০:০০চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ফিলিপাইনের মাদক বিরোধী লড়াইকে সমর্থন করছে তার দেশ। মাদক বিরোধী লড়াইয়ে দক্ষিণ এশিয়ার দেশটিকে চীন সহযোগিতা করবে বলেও ঘোষণা করেন তিনি।