-
আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে: মির্জা ফখরুলের আশাবাদ
জুলাই ০৭, ২০২৫ ১২:৩৬বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা প্রকাশ করেছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতেই অন্তর্বর্তী সরকার নির্বাচনের আয়োজন করবে। তিনি বলেন, ‘আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ–জাতি গণতন্ত্রে ফিরে যাবে। জনগণের যে গণতন্ত্রের অধিকার, সেটা প্রতিষ্ঠিত হবে। যেটাকে আমরা বলি রাইট ট্র্যাক, দেশ সেখানে উঠবে বলে মনে করি।’
-
আইনের মাধ্যমে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের প্রস্তাবে একমত বিএনপি
জুলাই ০৩, ২০২৫ ১১:৫৬আইনের মাধ্যমে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের প্রস্তাবে একমত পোষণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
-
'কাদের জন্য নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে, অন্য কোনো চিন্তা আছে নাকি?'
জুন ০৮, ২০২৫ ১৩:২৩বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘কাদের জন্য নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে? কাদের জন্য এ সুবিধা সৃষ্টি করা হচ্ছে? এতে লাভবান কারা হচ্ছে? তাহলে আগামী নির্বাচনও কি যারা আছে, তারা প্রভাবিত করে তাদের দিকে নিয়ে যাবে বা তাদের মতো করে নির্বাচন করবে? প্রশ্নগুলো উঠে আসছে।’
-
ডিসেম্বরেই নির্বাচন হওয়া সম্ভব, জাতির জন্য সেটাই সবচেয়ে উপযোগী: মির্জা ফখরুল
জুন ০৭, ২০২৫ ১০:৫৯বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচনের জন্য ‘এপ্রিল মাস কোনোভাবেই উপযোগী নয়’। তিনি বলেছেন, ডিসেম্বরেই নির্বাচন হওয়া সম্ভব এবং সেটাই জাতির জন্য সবচেয়ে উপযোগী হবে।
-
ডিসেম্বরে নির্বাচন হলে বিএনপি দুই-তৃতীয়াংশ ভোটে জয়ী হবে: খন্দকার মোশাররফ
জুন ০১, ২০২৫ ১২:৫০বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘বিএনপিই দেশের একমাত্র জনপ্রিয় দল এবং সরকারে থাকা অনেকেই স্বীকার করেন যে ডিসেম্বরে নির্বাচন হলে বিএনপি দুই-তৃতীয়াংশ ভোটে জয়ী হবে।’
-
ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে: আমির খসরু
মে ৩১, ২০২৫ ১১:৩১বাংলাদেশে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচন হতে হবে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
-
প্রধান উপদেষ্টা কেন বিএনপির দোষারোপ করলেন তা বোধগম্য নয়: সালাহউদ্দিন
মে ৩০, ২০২৫ ১২:২১বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচন নিয়ে বিএনপিকে কেন দোষারোপ করলেন তা বোধগম্য নয় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
-
নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা না আসায় হতাশ বিএনপি
মে ২৭, ২০২৫ ১৫:১৬প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের নেতাদের বৈঠকের পরও সরকারের পক্ষ থেকে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা না আসায় হতাশা প্রকাশ করেছে বিএনপি। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ডিসেম্বরের মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে দলটি।
-
আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাইলেন তারেক রহমান
মে ২৫, ২০২৫ ১৫:৩৯বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অধীনে অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন দেখার প্রত্যাশার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, গতকাল (শনিবার) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠক হয়েছে। বৈঠকে প্রধান উপদেষ্টাকে বিএনপি আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা পুনর্ব্যক্ত করেছে।
-
আজ ড. ইউনূসের সঙ্গে বসছে বিএনপি-জামায়াত; দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে নাহিদের আহ্বান
মে ২৪, ২০২৫ ০৭:৩০বাংলাদেশের দুই প্রভাবশালী দল বিএনপি ও জামায়াতে ইসলামীর সাথে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস।