-
দেশের মানুষের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ : রিজভী
জুলাই ০৮, ২০১৬ ১৩:২৭বাংলাদেশের সরকার দেশের মানুষের জানমালের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়ম যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
-
খুব দ্রুত অভিযান চালালে হয়ত অনেক জীবন রক্ষা পেত: গুলশান প্রসঙ্গে রিজভী
জুলাই ০৬, ২০১৬ ০৯:৫৯বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, “ঈদের প্রাক্কালে আমাদের প্রত্যেকেরই প্রত্যাশা ছিল-একটি শান্তিপূর্ণ পরিবেশে উৎসবমূখর ঈদ উদযাপন। সারা রমজান মাসটি কেটেছে ভয়ে, আশংকায় আর গা ছমছম করা সাবধানে। কারণ গোটা মাসই রক্তঝরা সংঘাত-সংঘর্ষে কেটেছে। বছরব্যাপী বিভিন্ন সম্প্রদায়ের ধর্মগুরু, ভিন্ন মতাবলম্বী ব্লগার, বিদেশি নাগরিকসহ নানা মতের মানুষকে হত্যার ধারাবাহিকতায় গুলশানের হলি আর্টিজান রেষ্টুরেন্টে সন্ত্রাসী হামলায় দেশে দেখা গেল উগ্রবাদের এক নতুন বীভৎস রূপ।”
-
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাক বিএনপির, প্রতিক্রিয়া বিভিন্ন মহলের
জুলাই ০৫, ২০১৬ ১৪:৪০সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে জাতীয় ঐক্য গঠনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ডাকে সাড়া দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
-
জঙ্গিরা সরকারেরই সৃষ্টি, নৈরাজ্য তাদের টিকে থাকার গ্যারান্টি: রিজভী
জুন ৩০, ২০১৬ ১২:৫৮জঙ্গিরা সরকারেরই সৃষ্টি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জঙ্গিদের অপতৎপরতার বৈশিষ্ট্যে প্রমাণিত হয়, জঙ্গিরা সরকারেরই সৃষ্টি। বিএনপিসহ বিরোধী দলকে জঙ্গিবাদের সঙ্গে জড়ানোর জন্য সরকারই জঙ্গি সৃষ্টি করে দেশব্যাপী খুনোখুনি করাচ্ছে।
-
সরকার আগুন নিয়ে খেলছে: জঙ্গিবাদ প্রসঙ্গে মির্জা ফখরুল
জুন ২৫, ২০১৬ ১১:০৭বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের উদ্দেশে বলেছেন, জানালা-দরজা খুলে দিন, গণতন্ত্রের কাছে জঙ্গিবাদ এমনিতেই পরাজিত হবে।
-
অবিরাম ক্রসফায়ারের মাধ্যমে সরকার জনগণের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দিয়েছে: রিজভী
জুন ২৪, ২০১৬ ০৯:৩৭বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, “সরকার বিএনপি’র নির্বাচিত জনপ্রতিনিধিদের গ্রেফতার করে জেলে ঢুকাচ্ছে অপরদিকে সরকারি দলের নেতা হওয়ার সুবাদে পলাতক আসামি হয়েও সর্বত্র বিচরণ করছে। এটা শুধুমাত্র ভোটার বিহীন অবৈধ ও অগণতান্ত্রিক সরকার আছে বলেই সম্ভব হচ্ছে।”
-
‘লুটপাটের অর্থনীতি টিকিয়ে রাখতে জনগণের রক্ত চুষে নেয়া হচ্ছে’
জুন ২৩, ২০১৬ ১৩:১২জনগণের দৃষ্টি অন্যত্র সরিয়ে সরকার নীরবে দেশবিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এজন্য জঙ্গি উৎপাটনের নামে পাইকারি হারে বিচারবর্হিভূত হত্যার বিভীষিকার ডামাডোল সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
-
বন্দুকযুদ্ধের নামে পুলিশের বক্তব্য জনগণ বিশ্বাস করে না: রিজভী
জুন ২২, ২০১৬ ১৬:৩৭বিএনপি অভিযোগ করেছে, “সত্যকে চেপে রেখে প্রকৃত অপরাধীকে আড়াল করে ক্ষমতাসীনদের রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যেই পুলিশ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটাচ্ছে।“
-
জনগণের ক্ষোভ আড়াল করতেই তারেককে নিয়ে প্রধানমন্ত্রীর কুৎসা: ফখরুল
জুন ১৯, ২০১৬ ১২:৩৪বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন তার কড়া সমালোচনা করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
-
ফয়জুল্লাহকে ক্রসফায়ার: ঘটনা আড়াল করতেই ‘বন্দুকযুদ্ধ’: রিজভী
জুন ১৮, ২০১৬ ১১:৩৪জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের আসল ঘটনা আড়াল করতেই মাদারীপুরের কলেজ শিক্ষক রিপন চক্রবর্তী হত্যাচেষ্টা মামলায় রিমান্ডে থাকা গোলাম ফাইজুল্লাহ ফাহিমকে ক্রসফায়ারে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।