-
অর্থনৈতিক সংকটের বছরে সমাধানের অপ্রতুলতায় ভরপুর বাজেট: সিপিডি
জুন ০২, ২০২৩ ১১:১৯২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশের চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলার স্বীকৃতি ও সমাধানের উদ্যোগ অপ্রতুল বলে মনে করছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। এ ছাড়া অর্থনৈতিক সংস্কারের বিষয়গুলোও বাজেটে পরিষ্কার করা হয়নি বলে জানিয়েছেন তারা।
-
সাড়ে ১২ হাজার ডলার মাথাপিছু আয়ের স্বপ্নের বাজেট; মূল্যস্ফীতির হার ৬ শতাংশ
জুন ০১, ২০২৩ ১৩:৩৬'উন্নয়নের দীর্ঘ অগ্রযাত্রা পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে' শিরোনামে ২০২৩-২৪ অর্থবছরের জন্য বাজেট পেশ করেছেন বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। নানা সংকটের মধ্যেও স্মার্ট বাংলাদেশ ভিশন ২০৪১-এর স্বপ্ন দেখাচ্ছেন অর্থমন্ত্রী। প্রথমবারের মতো জাতীয় সংসদে বাজেটের ডিজিটাল উপস্থাপনা প্রদর্শন করা হয়।
-
বাজেট বাস্তবায়নের অনিয়ম দুর্নীতি রোধে সংস্কার জরুরি, রাজনৈতিক সদিচ্ছারও তাগিদ
মে ৩০, ২০২৩ ১৩:০৫বাংলাদেশে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট এমন এক সময় প্রণীত হচ্ছে যখন নানামুখী চ্যালেঞ্জ ও সংকটে বৈশ্বিক অর্থনীতি টালমাটাল। যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে মন্দার হাতছানি, মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, চীনের উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় ধীরগতি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে খাদ্যশস্য, সার ও জ্বালানি উৎপাদন ও সরবরাহ চেইন বাধাগ্রস্ত হওয়া এবং অবরোধ ও পাল্টা অবরোধে সার্বিকভাবে বিশ্বের সব দেশই সমস্যাসংকুল।
-
নতুন অর্থ বছরের বাজেট ভোটের না ভাতের- তা নিয়ে আলোচনা বিভিন্ন মহলে
মে ২৮, ২০২৩ ১৪:০৭আসছে পহেলা জুন ঘোষণা করা হবে বাংলাদেশের ২০২৩-২৪ অর্থবছরের জন্য জাতীয় বাজেট। আসন্ন জাতীয় নির্বাচনের আগে এটি হবে বর্তমান সরকারের শেষ বাজেট। নির্বাচন সামনে রেখে সরকার সাধারণত বাজেট নিয়ে থাকে নানা দোটানায়। এবার আরো যোগ হয়েছে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, রাশিয়া ইউক্রেন যুদ্ধের মত অবস্থা। এর সঙ্গে যোগ হয়েছে মূল্যস্ফিতি। তাই চারদিকে আলোচনা, কী হতে যাচ্ছে এ বারের বাজেটে।
-
সংকটের বছরে ভোটার তুষ্টির বাজেট: প্রস্তুতিতে নানা সীমাবদ্ধতায় বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়
মে ১৮, ২০২৩ ১৩:৫১বাংলাদেশে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট এমন এক সময় প্রণীত হচ্ছে যখন নানামুখী চ্যালেঞ্জ ও সংকটে বৈশ্বিক অর্থনীতি টালমাটাল। যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে মন্দার হাতছানি, মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, চীনের উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় ধীরগতি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে খাদ্যশস্য, সার ও জ্বালানি উৎপাদন ও সরবরাহ চেইন বাধাগ্রস্ত হওয়া এবং অবরোধ ও পাল্টা অবরোধে সার্বিকভাবে বিশ্বের সব দেশই সমস্যাসংকুল। তাছাড়া এ বছরের ডিসেম্বরে বা আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হবে দেশের জাতীয় নির্বাচন।
-
ইউক্রেনকে বাজেট সমর্থন হিসেবে আরো ৪৯০ কোটি ডলার দেবে আমেরিকা
এপ্রিল ১৬, ২০২৩ ১১:৪৫মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইউক্রেনকে বাজেট সমর্থন হিসেবে আরো ৪৯০ কোটি ডলার অর্থ সহযোগিতা দেবে। এই অর্থ আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে ইউক্রেনকে সরবরাহ করা হবে যা দেশটির নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ কিছু সেবা খাতে ব্যয় করা হবে।
-
মার্কিন ইতিহাসে সবচেয়ে বড় সামরিক বাজেট দিলেন জো বাইডেন
মার্চ ১০, ২০২৩ ১০:৪৩প্রেসিডেন্ট জো বাইডেন আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় সামরিক বাজেটের প্রস্তাব করেছেন। তিনি দাবি করেছেন, চীনের সাথে তাল মিলিয়ে চলার জন্য তিনি এই বিশাল সমারিক বাজেট প্রস্তাব করছেন। তবে বাস্তবতা হচ্ছে- পেন্টাগনের জন্য মার্কিন সরকার যে পরিমাণ সামরিক বরাদ্দ দেয়, চীন তার এক-চতুর্থাংশ ব্যয় করে।
-
বাজেটে আশার আলো নেই, গরীব বিরোধী বাজেট: মমতা বন্দ্যোপাধ্যায়
ফেব্রুয়ারি ০১, ২০২৩ ১৫:১২ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের বাজেটের তীব্র সমালোচনা করে বলেছেন, ‘এই বাজেট সুবিধাবাদী বাজেট। এতে আশার আলো নেই, অন্ধকারের অমাবস্যা আছে। সম্পূর্ণ গরীব বিরোধী বাজেট।’
-
১৩ হাজার কোটি ডলারের বাজেট পরিকল্পনা পেশ করলেন রায়িসি
জানুয়ারি ১২, ২০২৩ ০৮:২৫ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি জাতীয় সংসদে ফার্সি ১৪০২ অর্থবছরের জন্য ১৩ হাজার কোটি ডলারের বাজেট পরিকল্পনা পেশ করেছেন। আগামী ২১ মার্চ থেকে ইরানি নতুন বছর শুরু হবে।
-
ইরানের বিরুদ্ধে শত্রুদের হাইব্রিড যুদ্ধসহ সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে: রায়িসি
জানুয়ারি ১১, ২০২৩ ১২:৪১ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট বলেছেন সকল প্রকার ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টি করা সত্ত্বেও ইরান অপরাজিত রয়েছে আর শত্রুরা ব্যর্থ হয়েছে। সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেন: মাহসা আমিনির মৃত্যুর অজুহাতে ইরানের বিভিন্ন শহরে সম্প্রতি যে নৈরাজ্য সংঘটিত হয়েছে ওই ঘটনায় শত্রুরা ইরানের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানোর সুযোগ পেয়েছে। তারা ওই সুযোগে যদ্দুর সম্ভব গোলযোগ ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে জনগণকে উস্কানি দেওয়ার চেষ্টা করেছে।