-
ব্রিটিশ স্কুলছাত্রীর দায়েশে যোগদান; পরে বিমান হামলায় নিহত
আগস্ট ১২, ২০১৬ ১৬:১০সিরিয়ায় সহিংসতায় লিপ্ত উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইল বা দায়েশে যোগ দেয়া ব্রিটেনের এক স্কুলছাত্রী বিমান হামলায় নিহত হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে এ তথ্য জানা গেছে।
-
ব্রিটেনে মারাত্মক বৈষম্যের শিকার হচ্ছেন হিজাব পরিহিত নারীরা
আগস্ট ১২, ২০১৬ ০৭:৪৪ব্রিটেনে চাকরির ক্ষেত্রে মারাত্মক বৈষম্যের শিকার হচ্ছেন হিজাব পরিহিত নারীরা। চাকরিদাতারা অধিকহারে হিজাববিহীন নারীদের চাকরির সুযোগ করে দেয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। নতুন এক তদন্ত প্রতিবেদনে এ বিষয়টি উঠে এসেছে বলে জানিয়েছে ডেইলি টেলিগ্রাফ।
-
পরমাণু সমঝোতা বাস্তবায়নে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অঙ্গীকার
আগস্ট ১০, ২০১৬ ১৩:৩১ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে ভিয়েনায় সই হওয়া পরমাণু সমঝোতা বাস্তবায়নের অঙ্গীকার করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। তার কার্যালয়ের এক মুখপাত্র গতকাল (মঙ্গলবার) এ তথ্য জানিয়েছেন।
-
পরমাণু ডুবোজাহাজের সংঘর্ষ: ব্রিটেনের কাছে ব্যাখ্যা চেয়েছে স্পেন
জুলাই ২২, ২০১৬ ১১:৩৩জিব্রালটার উপকূলে ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর পরমাণু ডুবোজাহাজ ‘এইচএমএস অ্যামবুশ’র সঙ্গে একটি বাণিজ্যিক জাহাজের সংঘর্ষের বিষয়ে জরুরি ভিত্তিতে লন্ডনের ব্যাখ্যা দাবি করেছে স্পেন।
-
উর্দি পরে প্রকাশ্য স্থানে ঘুরবেন না: বিমান সেনাদের হুঁশিয়ার করল ব্রিটেন
জুলাই ২১, ২০১৬ ১২:১৯ব্রিটেনের রাজকীয় বিমান বাহিনী বা আরএএফ’র সদস্যদের সামরিক উর্দি পরে প্রকাশ্য স্থানে ঘোরাফেরা না করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি তাদেরকে সতর্কতার সঙ্গে চলাফেরারও পরামর্শ দেয়া হয়েছে। দেশটির নরফ্লোকের আরএএফ মারহাম ঘাঁটির বাইরে দুই সন্দেহভাজন ব্যক্তি ছুরি নিয়ে এক বিমান সেনাকে অপহরণের চেষ্টা করার পর এ আহ্বান জানানো হলো।
-
ট্যাংকারের সঙ্গে সংঘর্ষের জেরে ডকে গেল ব্রিটিশ পরমাণু ডুবোজাহাজ
জুলাই ২১, ২০১৬ ০৭:২১জিব্রালটার উপকূলে তেলবাহী ট্যাংকারের সঙ্গে সংঘর্ষে ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর পরমাণু সাবমেরিন 'এইচএমএস অ্যামবুশ' ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে মেরামতের জন্য সাবমেরিনটিকে অন্য জাহাজ দিয়ে টেনে ডকইয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছে। বুধবার স্থানীয় সময় রাত দেড়টায় এ ঘটনা ঘটেছে। এ সময় পানির নীচে প্রশিক্ষণ তৎপরতা চালাচ্ছিল এইচএমএস অ্যামবুশ।
-
দায়েশকে অর্থ দেয়া বন্ধ করুন: সৌদির প্রতি ব্রিটিশ পার্লামেন্ট
জুলাই ১২, ২০১৬ ১৪:২৬উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশকে তহবিল যোগান দেয়া বন্ধ করতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছে ব্রিটিশ পার্লামেন্টের ফরেন অ্যাফেয়ার্স সিলেক্ট কমিটি।
-
ইরাক যুদ্ধ ছিল বেআইনি: ব্লেয়ারের সহকারী
জুলাই ১০, ২০১৬ ০৯:১২ব্রিটিশ সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সহকারী জন প্রেসকট বলেছেন, ২০০৩ সালে ইরাক যুদ্ধে যোগ দিয়ে ব্রিটেন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছিল। ইরাকে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসন শুরু বিষয়ে চিলকোট রিপোর্ট প্রকাশের কয়েকদিন পর জন প্রেসকট এ কথা বললেন।
-
ব্রেক্সিট নিয়ে দ্বিতীয় গণভোটের আবেদন নাকচ করল ব্রিটিশ সরকার
জুলাই ০৯, ২০১৬ ১৬:০৮ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যুক্তরাজ্যের থাকা না-থাকার প্রশ্নে দ্বিতীয়বার গণভোট আয়োজনের আবেদন আনুষ্ঠানিকভাবে নাকচ করে দিয়েছে দেশটির সরকার। ৪০ লাখের বেশি মানুষের স্বাক্ষরসংবলিত ওই আবেদন সরকারের কাছে জমা দেওয়ার পর যুক্তরাজ্যের সরকারের কাছ থেকে গতকাল এ ঘোষণা এলো।
-
মার্কিন পরিকল্পনার কারণে দায়েশের উত্থান ঘটেছে: ব্রিটেন
জুলাই ০৭, ২০১৬ ২০:৩০ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড বলেছেন, ইরাক যুদ্ধের পর দেশটি নিয়ে মার্কিন ভুল পরিকল্পনার কারণে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের উত্থান ঘটেছে। ব্রিটিশ পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক কমিটিতে শুনানির সময় হ্যামন্ড এ কথা বলেন।