-
ইইউ জোট থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়া সম্পর্কে যা বলল ইরান
জুন ২৫, ২০১৬ ১৬:৫৭ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার ব্রিটিশ জনগণের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ইরান। এ ফলে যুক্তরাজ্যের সঙ্গে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সম্পর্কের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে।
-
ব্রেক্সিট যেভাবে ৩য় বিশ্বযুদ্ধ ঠেকাতে পারে
জুন ২৪, ২০১৬ ২১:১০ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়ার কারণে ২৮ জাতির এ জোট ভেঙে যেতে পারে। এমনটি হলে আমেরিকার নেতৃত্বে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করা কঠিন হয়ে পড়বে। ফলে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়ার কারণে সামগ্রিকভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকানো সম্ভব হবে।
-
ব্রিটিশ জনগণের রায় ইইউ'র ভাঙনের শুরু নয়: ইইউ প্রেসিডেন্ট
জুন ২৪, ২০১৬ ১৫:২৫ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে দেয়া ব্রিটেনের রায়কে ২৮ জাতির এই সংস্থার ভাঙনের শুরু নয় বলে জোর দাবি করেছেন ইইউ প্রেসিডেন্ট জন ক্লদে জাঙ্কার।
-
ইইউ থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে রায়: পদত্যাগ করবেন ক্যামেরন
জুন ২৪, ২০১৬ ১০:১৯ব্রিটিশ জনগণ ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে রায় দেয়ার পর প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরন পদত্যাগ করার কথা ঘোষণা করেছেন। তিনি আজ (শুক্রবার) লন্ডনের ডাউনিং স্ট্রিটে সাংবাদিকদের বলেছেন, তিনি অক্টোবর নাগাদ- আগামী শরতে পদত্যাগ করবেন। সে সময় তার দল কনজারভেটিভ পার্টির সম্মেলন হওয়ার কথা রয়েছে।
-
ইইউ-তে থাকা না থাকার প্রশ্নে গণভোট চলছে ব্রিটেনে
জুন ২৩, ২০১৬ ১২:১৬ইউরোপীয় ইউনিয়নে থাকা না থাকার প্রশ্নে বহুল আলোচিত গণভোট শুরু হয়েছে ব্রিটেনে। আজকের (বৃহস্পতিবার) ভোটের মাধ্যমে ঠিক হবে- ব্রিটেন ২৮ জাতির জোট ইউরোপীয় ইউনিয়নের সদস্য থাকবে নাকি জোট থেকে বেরিয়ে যাবে।
-
ব্রিটিশ সেনাবাহিনীতে মানসিক সমস্যা ৮০ শতাংশ বেড়েছে
জুন ১৮, ২০১৬ ১৫:২০ব্রিটিশ সেনাবাহিনীতে ২০০৭ সালের পর থেকে মানসিক সমস্যা ৮০ শতাংশ বেড়েছে। সাম্প্রতিক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ২০০৭ সালের ১ এপ্রিল থেকে ৩১ মার্চ ২০১৬ পর্যন্ত সমীক্ষা চালিয়েছে।
-
‘ব্রিটিশ এমপি হত্যাকারীর সঙ্গে মার্কিন নয়া-নাৎসীবাদী গোষ্ঠীর যোগাযোগ ছিল’
জুন ১৭, ২০১৬ ১০:৪১ব্রিটিশ রাজনীতিবিদ এবং লেবার পার্টির এমপি জো কক্স’-কে হত্যার দায়ে গ্রেফতারকৃত ব্যক্তির সঙ্গে মার্কিনভিত্তিক নয়া-নাৎসীবাদী গোষ্ঠীর দীর্ঘদিনের যোগাযোগ ছিল। ঘরে বন্দুক তৈরির এবং বিস্ফোরক বানানো সংক্রান্ত বইপত্র নাৎসীবাদী গোষ্ঠীর কাছ থেকে সে কিনেছে বলে প্রমাণ পাওয়া গেছে। উগ্রবাদী গোষ্ঠীগুলোর তৎপরতার ওপর নজরদারিতে নিযুক্ত আমেরিকাভিত্তিক সংস্থা সার্দান প্রোভার্টি ল সেন্টার আজ(শুক্রবার) এ তথ্য দিয়েছে।
-
হামলায় ব্রিটিশ লেবার দলের এমপি নিহত
জুন ১৬, ২০১৬ ১৯:৪৮বর্বর হামলার পর ব্রিটিশ রাজনীতিবিদ ও লেবার দলের এমপি জো কক্স মারা গেছেন। ব্রিটিশ পুলিশ ঘটনাটি নিশ্চিত করেছে। ব্রিস্টলের একটি আসন থেকে জো কক্স এমপি নির্বাচিত হয়েছিলেন।
-
আরব দেশগুলোর সঙ্গে ইরানের বিরোধ বাধানোর চেষ্টা করছে ব্রিটেন
জুন ০১, ২০১৬ ১৩:৪৫ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড ইরানকে মধ্যপ্রাচ্যের শক্তিধর দেশ হিসেবে উল্লেখ করে বলেছেন, এ দেশটি নিজের স্বার্থ রক্ষার চেষ্টা করছে। তিনি আরবি ভাষায় সম্প্রচারিত স্কাই নিউজ টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে এ কথা বলেছেন।
-
লিবিয়া উপকূলে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ব্রিটেন
মে ২৭, ২০১৬ ১০:৩৭মানব পাচার রোধ ও অস্ত্র চোরাচালান বন্ধের নামে লিবিয়া উপকূলে যুদ্ধজাহাজ পাঠানোর পরিকল্পনা নিয়েছে ব্রিটেন। এরইমধ্যে জাহাজ পাঠানোর বিষয়ে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে বলে খবর দিচ্ছে বার্তা সংস্থাগুলো।