-
ইউক্রেনকে অস্ত্রের চালান দেওয়ার অবস্থায় নেই আমেরিকা, ব্রিটেন
ডিসেম্বর ০৬, ২০২৩ ১২:৩০ক্রেমলিনের মুখপাত্র আবারও বলেছেন কিয়েভের সঙ্গে চলমান সংকট কূটনৈতিক উপায়ে সমাধানে প্রস্তুত রয়েছে মস্কো। দিমিত্রি পেসকভ বলেন: রাশিয়া কখনোই কূটনৈতিক পন্থাকে নাকচ করে নি বরং কিয়ভই ২০২২ সালের বসন্তে আলোচনার টেবিল ত্যাগ করেছে।
-
ইউরোপীয় ইউনিয়নের নিজস্ব পরমাণু অস্ত্র থাকা দরকার
ডিসেম্বর ০৪, ২০২৩ ১৫:০৯ইউরোপীয় ইউনিয়নভুক্ত সদস্য দেশগুলোর নিজস্ব পরমাণু অস্ত্র থাকা উচিত বলে মন্তব্য করেছেন জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী জোসকা ফিশার। সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করেন, আমেরিকার সঙ্গে সম্পর্ক যদি ঠাণ্ডা থাকে তাহলে এই জোট নিজের কাজে অটল থাকতে সক্ষম হবে।
-
ইউরোপে ইসলাম-বিদ্বেষ অব্যাহত: হিজাবের ওপর নিষেধাজ্ঞা
নভেম্বর ৩০, ২০২৩ ১০:৫৪পশ্চিমা বিশ্বে ইসলাম-বিদ্বেষ আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিস হিজাব নিষিদ্ধ করার পক্ষে নতুন একটি আইন পাস করেছে।
-
জাপানে মার্কিন সামরিক বিমান ওসপ্রে বিধ্বস্ত, অন্তত এক সেনা নিহত
নভেম্বর ৩০, ২০২৩ ১০:৪১জাপানের ওকিনাওয়া দ্বীপে আমেরিকার একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত একজন সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। এর আগেও ভি-২২ ওস্প্রে সিরিজের বিমান সেখানে বিধ্বস্ত হয়েছে।
-
‘শিখ নেতা গুরপাতওয়ান্ত সিং পান্নুন হত্যার পরিকল্পনা ব্যর্থ করা হয়েছে’
নভেম্বর ৩০, ২০২৩ ০৯:৪৪আমেরিকা বলেছে, নিউইয়র্কে আমেরিকান-কানাডিয়ান নাগরিক ও শিখ নেতা গুরপাতওয়ান্ত সিং পান্নুন হত্যার ভারতীয় চক্রান্ত ব্যর্থ করা হয়েছে। উত্তর ভারতে শিখদের জন্য স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে কাজ করতেন গুরপাতওয়ান্ত সিং।
-
‘উত্তর কোরিয়ার হাতে আমেরিকার স্পর্শকাতর সামরিক স্থাপনার ছবি’
নভেম্বর ২৮, ২০২৩ ১৫:০৪উত্তর কোরিয়া জানিয়েছে, গত সপ্তাহে তারা মহাকাশে যে গোয়েন্দা স্যাটেলাইট পাঠিয়েছে তা এরইমধ্যে আমেরিকার হোয়াইট হাউজ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর সামরিক স্থাপনার ছবি তুলেছে। পিয়ংইয়ং আগেই জানিয়েছে, মহাকাশে পাঠানো গোয়েন্দা স্যাটেলাইটের মাধ্যমে তারা প্রধানত দক্ষিণ কোরিয়া ও আমেরিকার সেনাদের তৎপরতা পর্যবেক্ষণ করবে।
-
কয়েকটি অঞ্চলে গণ-ড্রোন হামলা প্রতিহত করল রাশিয়া
নভেম্বর ২৬, ২০২৩ ১৬:০১রাশিয়ার সামরিক বাহিনী দেশের কয়েকটি অঞ্চলে ইউক্রেনের পক্ষ থেকে চালানো গণ-ড্রোন হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে। এসব হামলায় ইউক্রেনের সামরিক বাহিনী অন্তত ২৪টি ড্রোন এবং দুটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (রোববার) এই তথ্য দিয়েছে।
-
ইরান নয়া বিশ্বব্যবস্থার অগ্রপথিক: ব্রিগে. জেনারেল হায়দারি
নভেম্বর ২৩, ২০২৩ ১২:০১ইরানকে নয়া বিশ্বব্যবস্থার অগ্রপথিক বলে মন্তব্য করেছেন ইরানের স্থল বাহিনীর কমান্ডার। ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারি আজ আরাক শহরে শহীদ স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে ওই মন্তব্য করেন।
-
‘পশ্চিমের নেতারা মনে করেন ইউক্রেন যুদ্ধ আরো পাঁচ বছর দীর্ঘায়িত হবে’
নভেম্বর ১৫, ২০২৩ ০৮:৫২পশ্চিমা দেশগুলোর বেশিরভাগ নেতা মনে করেন, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার চলমান সংঘাত আরো পাঁচ বছরের জন্য দীর্ঘায়িত হবে। তারা মনে করছেন, রাশিয়া-ইউক্রেন কেউই এককভাবেই বিজয়ী হওয়ার মতো অবস্থায় নেই। ফলে যুদ্ধ বিলম্বিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
-
গণহত্যা ও যুদ্ধাপরাধ তদন্ত করতে আইসিসির প্রতি বিশ্ব নেতাদের আহ্বান
নভেম্বর ১৫, ২০২৩ ০৬:৩০ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যে বর্বর গণহত্যা ও যুদ্ধাপরাধ সংঘটিত করেছে তা তদন্ত করার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি’র প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্বের ৬০ জনের বেশি রাজনীতিবিদ।