-
মিয়ানমারের নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ এবং লাশ উদ্ধার
জুন ০৮, ২০১৭ ০৯:৪৫মিয়ানমারের ১২২ আরোহীসহ নিখোঁজ সামরিক বিমানের ধ্বংসাবশেষ এবং ১০টি লাশ উদ্ধার করা হয়েছে। বিক্ষিপ্ত ধ্বংসাবশেষ আন্দামান সাগরে পাওয়া গেছে বলে দেশটির সামরিক বাহিনী ফেসবুকে দেয়া বিবৃতিতে জানিয়েছে।
-
১১৬ আরোহীসহ মিয়ানমারের সামরিক বিমান নিখোঁজ
জুন ০৭, ২০১৭ ১৫:২৬মিয়ানমারের একটি সামরিক বিমান আজ(বুধবার) ১১৬ জন আরোহীসহ নিখোঁজ হয়েছে। দেশটির সামরিক প্রধান এবং বিমান বন্দরের সূত্র থেকে জানানো হয়েছে, দক্ষিণাঞ্চলীয় নগরী মেইক এবং ইয়াঙ্গুনের মধ্যবর্তী এলাকায় বিমানটি নিখোঁজ হয়ে যায়।
-
মিয়ানমারের শান্তি প্রক্রিয়ায় সাহায্যের প্রস্তাব দিল চীন
মে ১৬, ২০১৭ ১৫:১৮চীন সীমান্তে তৎপর জাতিগত গেরিলা গোষ্ঠীগুলোর সঙ্গে মিয়ানমার সরকারের দ্বন্দ্ব নিরসনে সাহায্য করতে চায় বেইজিং। আজ (মঙ্গলবার) মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সুচি-কে এমন প্রস্তাব দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
-
রাখাইনে ত্রাণ সরবরাহের অনুমতি দিন: মিয়ানমারের প্রতি ইইউ
মে ১৫, ২০১৭ ১৬:৫৭ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার ক্রিসটস স্টাইলানাইডস রাখাইন প্রদেশে ত্রাণ সরবরাহের অনুমতি দিতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। সরকারের নিষেধাজ্ঞার কারণে ব্যাপক সংকট সত্ত্বেও সেখানে ত্রাণ সাহায্য পাঠানো যাচ্ছে না। তিনি আরও বলেছেন, রাখাইনে অন্তত ১৬ হাজার মানুষ এখনও আশ্রয়হীন অবস্থায় রয়েছে।
-
৩ শরণার্থী শিবির বন্ধ করে দেবে মিয়ানমার কর্তৃপক্ষ
এপ্রিল ১১, ২০১৭ ১২:৫১মিয়ানমারের কর্তৃপক্ষ দেশটির গোলযোগপূর্ণ রাখাইন প্রদেশের তিনটি শরণার্থী শিবির বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। নির্যাতিত এবং বাস্তুভিটাহারা রোহিঙ্গা মুসলমানরাই মূলত এসব শিবিরে ঠাঁই নিতো। এ ছাড়া কোনো কোনো শিবিরে উগ্রবাদী বৌদ্ধরাও ছিল।
-
রোহিঙ্গাদের ওপর জাতিগত শুদ্ধি অভিযানের কথা অস্বীকার করলেন সু চি
এপ্রিল ০৬, ২০১৭ ০২:৪১মিয়ানমারের ফার্স্ট স্টেট কাউন্সেলর ও পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চি তার দেশের রাখাইন প্রদেশে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর ওপর জাতিগত শুদ্ধি অভিযান চালানোর কথা অস্বীকার করেছেন। বিবিসিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে রাখাইন প্রদেশে ‘কিছু সমস্যা’ আছে বলে স্বীকার করলেও রোহিঙ্গা মুসলমানদের ওপর পরিকল্পিত হত্যাকাণ্ডের কথা অস্বীকার করেন তিনি।
-
মিয়ানমারের গোলযোগপূর্ণ সীমান্তের কাছে সামরিক মহড়া চালাল চীন
মার্চ ২৮, ২০১৭ ২০:২৬মিয়ানমারের গোলযোগপূর্ণ সীমান্তের কাছে সামরিক মহড়া চালিয়েছে চীনের গণমুক্তি ফৌজ বা পিএলএ। মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠীগুলোর গেরিলাদের কয়েক সপ্তাহব্যাপী সংঘর্ষের পর এ মহড়া চালানো হলো।
-
রোহিঙ্গাদের ওপর হত্যাকাণ্ডের প্রতি সমর্থন জানালেন মিয়ানমারের সেনাপ্রধান
মার্চ ২৮, ২০১৭ ১২:৫৫মিয়ানমারের সেনাবাহিনীর প্রধান সেদেশের রাখাইন রাজ্যের রোহিঙ্গা মুসলমানদের ওপর চলমান সেনাবাহিনীর হত্যাকাণ্ডের প্রতি সমর্থন জানিয়েছেন।
-
রোহিঙ্গাদের বিরুদ্ধে চালানো গণহত্যা ও গণধর্ষণের তদন্ত করবে জাতিসংঘ
মার্চ ২৪, ২০১৭ ১৪:০৬মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ এবং নির্যাতন তদন্তে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠাতে আজ (শুক্রবার) সম্মত হয়েছে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক শীর্ষ সংস্থা।
-
রোহিঙ্গাদের মিয়ানমার ত্যাগের কারণ জানে না তদন্ত কমিশন!
মার্চ ১৯, ২০১৭ ১৮:৪০নির্যাতনের মুখে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের খোঁজখবর নিতে বাংলাদেশের কক্সবাজারে গেছে মিয়ানমারের ১১ সদস্যের একটি প্রতিনিধিদল। বলা হচ্ছে এটি একটি তদন্ত কমিশন। কমিশন রোহিঙ্গা মুসলমানদের কাছে জানতে চাচ্ছে তারা কেন মিয়ানমার ছেড়ে বাংলাদেশে পাড়ি জমিয়েছে।