-
'মিয়ানমারে অস্থিরতা ও সংঘাত রোহিঙ্গাদের প্রত্যাবাসনকে দুরূহ করে তুলেছে'
সেপ্টেম্বর ২৪, ২০২২ ১৫:২৩মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তচ্যুত রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসঙ্ঘ (ইউএন) এবং বিশ্ব নেতৃবৃন্দকে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সতর্ক করে দিয়ে বলেছেন, সমস্যা অব্যাহত থাকলে, তা এই অঞ্চল এবং এর বাইরেও স্থিতিশীলতা ও নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে।
-
মিয়ানমারের স্কুলে হেলিকপ্টার থেকে সেনাবাহিনীর গুলি; ১১ শিশু নিহত
সেপ্টেম্বর ২০, ২০২২ ১৫:০৩মিয়ানমারের উত্তরের সাগাইং অঞ্চলে একটি স্কুলে সেনাবাহিনীর হামলায় অন্তত ১১ শিশু নিহত হয়েছে। এছাড়া আরো ১৫ টি শিশু এখনো নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।
-
আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরি করে ফায়দা লুটতে চায় মিয়ানমার: অভিযোগ বাংলাদেশের
সেপ্টেম্বর ২০, ২০২২ ১৪:০১বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ফিরিয়ে না নিয়ে আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরি করে ফায়দা লুটতে চায় মিয়ানমার। তবে তাদের এই উসকানিতে বাংলাদেশ পা দেবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম।
-
এবার ইয়াঙ্গুনে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতকে তলব করল মিয়ানমার
সেপ্টেম্বর ২০, ২০২২ ০৮:০৯ইয়াঙ্গুনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মনজুরুল করিম খান চৌধুরীকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেছে মিয়ানমার সরকার। বান্দরবান সীমান্তে সাম্প্রতিক গোলাগুলির প্রেক্ষাপটে গতকাল (রোববার) তাকে ডেকে নিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেন মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক উ জাউ ফিউ উইন।
-
বান্দরবানের ঘুমধুম সীমান্তে ফের গোলাগুলি: বিভিন্ন মহলের প্রতিক্রিয়া
সেপ্টেম্বর ১৮, ২০২২ ১৩:০৯বাংলাদেশের পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে আজও গোলাগুলি চলছে। রোববার দুপুর ১২টার দিকেও দু’দফায় গুলির শব্দ শোনা গেছে। শুক্রবার রাতে ৩টি মর্টারশেল বিস্ফোরণে কয়েকজন হতাহত হওয়ার পর থেকে চরম আতঙ্ক বিরাজ করছে সীমান্ত এলাকায়।
-
মিয়ানমারের ছোড়া মর্টারশেলে নিহত ১, বান্দরবান সীমান্তে আতঙ্ক
সেপ্টেম্বর ১৭, ২০২২ ১৩:২৩বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি সীমান্তে তুমব্রু এলাকায় গতরাতে মিয়ানমারের ছোড়া মর্টারশেল বিস্ফোরণে এক রোহিঙ্গা নাগরিকের মৃত্যু ও পাঁচজন আহত হওয়ার ঘটনায় সীমান্ত অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
-
মিয়ানমার কথা না শুনলে আমরা জাতিসংঘের কাছে অভিযোগ দেব: স্বরাষ্ট্রমন্ত্রী
সেপ্টেম্বর ১৭, ২০২২ ১০:৪৮বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আমরা কোনো ধরনের যুদ্ধ চাই না, শান্তিপূর্ণ সমাধান চাই। মিয়ানমারের সংঘাত যাতে আমাদের দেশে না আসে, সীমান্তে সেই ধরনের ব্যবস্থা নিতে বলেছি। তারা (মিয়ানমার) যদি কথা না শোনে তাহলে আমরা জাতিসংঘের কাছে অভিযোগ দেব।’
-
বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের ছোড়া মর্টারশেল বিস্ফোরণে নিহত ১
সেপ্টেম্বর ১৬, ২০২২ ১৮:১৮মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেল বিস্ফোরণে মো. ইকবাল (১৭) নামে এক রোহিঙ্গা কিশোর নিহত ও পাঁচ জন আহত হয়েছেন। এছাড়া, তমব্রু হেডম্যান পাড়ার ৩৫ নম্বর পিলারের কাছে মিয়ানমারের ভেতরে মাইন বিস্ফোরণে আহত হন এক বাংলাদেশি।
-
বান্দরবান সীমান্তে আবারো গোলাগুলি, আতঙ্কে স্থানীয়রা
সেপ্টেম্বর ০৬, ২০২২ ১৪:৫৫বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে আবারও ভারী গোলাবারুদের আওয়াজে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
-
মিয়ানমার থেকে ফের গোলা বর্ষণ: বেড়েছে নতুন করে উত্তেজনা
সেপ্টেম্বর ০৩, ২০২২ ১৪:৩০মিয়ানমার সামরিক সরকার বাংলাদেশ সীমান্তের কাছে আবারও সহিংসতা শুরু করেছে । সীমান্তের ওপার থেকে প্রাপ্ত খবরে জানা যায়, বাংলাদেশ সংলগ্ন রাখাইন রাজ্যের মংডুতে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র আরাকান আর্মি (এএ) কর্তৃক পুলিশ ফাঁড়ি দখল এবং ১৯ পুলিশ কর্মকর্তা হত্যার পাল্টা ব্যবস্থা হিসেবে সীমান্ত এলাকায় বিমান হামলা শুরু করেছে মিয়ানমার জান্তা।