-
রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিমান হামলা চালাল ইউক্রেন
মে ০১, ২০২২ ০১:০৯ইউক্রেনের একটি জঙ্গিবিমানের রাশিয়ার আকাশসীমায় অনুপ্রবেশের প্রচেষ্টা প্রতিহত করেছে মস্কো। রাশিয়ার ব্রাইয়ানস্ক অঞ্চলের গভর্নর আলেক্সান্ডার বোগোমাজ এ খবর জানিয়ে বলেছেন, শনিবার রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির আকাশসীমায় ইউক্রেনের একটি জঙ্গিবিমানের অনুপ্রবেশের প্রচেষ্টা প্রতিহত করে।
-
ইউক্রেনের সেনাদেরকে ইউরোপে প্রশিক্ষণ দিচ্ছে আমেরিকা
এপ্রিল ৩০, ২০২২ ১৪:০৫ইউক্রেনের সেনা সদস্যদেরকে ইউরোপের মাটিতে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে আমেরিকা। মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনের মুখপাত্র জন কিরবি এ তথ্য দিয়েছেন।
-
‘এককেন্দ্রিক বিশ্বব্যবস্থার মার্কিন আকাঙ্ক্ষা থেকে ইউক্রেন সংকট সৃষ্টি’
এপ্রিল ৩০, ২০২২ ১১:০৩রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, এককেন্দ্রিক বিশ্বব্যবস্থা গড়ার ব্যাপারে আমেরিকার যে আকাঙ্ক্ষা রয়েছে তার কারণেই ইউক্রেনের চলমান সঙ্কট সৃষ্টি হয়েছে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়াকে দেয়া সাক্ষাৎকারে ল্যাভরভ এই মন্তব্য করেন। তার এ সাক্ষাৎকার আজ (শনিবার) প্রকাশিত হয়েছে।
-
আমেরিকা ইউক্রেন যুদ্ধকে দীর্ঘায়িত ও রাশিয়াকে দুর্বল করতে চায়: চীন
এপ্রিল ৩০, ২০২২ ০৫:৩০আমেরিকা ইউক্রেন যুদ্ধকে দীর্ঘায়িত করার মাধ্যমে রাশিয়াকে দুর্বল করে ফেলতে চায় বলে অভিযোগ করেছে চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান শুক্রবার বেইজিং-এ সাংবাদিকদের ডেইলি ব্রিফিং-এর সময় এ অভিযোগ করেন।
-
পুতিনের সামনে মাথা নত করছে ইউরোপ! জ্বালানি কিনতে রুশ শর্ত মানল জার্মানি এবং অস্ট্রিয়া
এপ্রিল ২৯, ২০২২ ১১:৫৪সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৯ এপ্রিল শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
-
ইউক্রেনের পরমাণু স্থাপনার উপর রুশ ক্ষেপণাস্ত্র; তদন্ত করছে আইএইএ
এপ্রিল ২৯, ২০২২ ০৬:৫০ইউক্রেনের একটি পরমাণু স্থাপনার উপর দিয়ে রাশিয়ার ছোড়া একটি ক্ষেপণাস্ত্র চলে গেছে বলে জানিয়েছে কিয়েভ সরকার। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র মহাসচিব রাফায়েল গ্রোসি বলেছেন, ইউক্রেন সরকার তার সংস্থার কাছে এরকম একটি অভিযোগ লিখিতভাবে জানিয়েছে এবং অভিযোগটি তদন্ত করে দেখছে আইএইএ।
-
চার দেশ রুবলের মাধ্যমে পরিশোধ করছে গ্যাসের দাম
এপ্রিল ২৮, ২০২২ ১৫:৪৯ইউরোপের চারটি দেশ রুবলের মাধ্যমে রাশিয়াকে গ্যাসের দাম পরিশোধ করা শুরু করেছে। রাশিয়ার প্রধান গ্যাস রপ্তানিকারক কোম্পানি গজপ্রমের একটি সূত্রের বরাত দিয়ে ব্লুমবার্গ এ খবর দিয়েছে।
-
ইউরোপীয় ইউনিয়নের অভিযোগের জবাবে যা বলল রাশিয়া
এপ্রিল ২৮, ২০২২ ১৪:০৩পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করার ঘোষণা দিয়ে রাশিয়া ইউরোপকে ব্ল্যাকমেইল করছে বলে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুল ভন ডার লিয়েন যে অভিযোগ করেছেন তা নাকচ করে দিয়েছে ক্রেমলিন। বুধবার এ অভিযোগের জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউরোপীয় দেশগুলোর নিজেদের কার্যকলাপের কারণেই রুবলে গ্যাসের দাম পরিশোধ করার সিস্টেম চালু করা হয়েছে।
-
২৮৭ ব্রিটিশ এমপির ওপর নিষেধাজ্ঞা দিল রাশিয়া
এপ্রিল ২৮, ২০২২ ০৮:৩৮ব্রিটেনের ২৮৭ জন এমপির ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। এর ফলে এসব এমপি রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের প্রেক্ষাপটে সম্প্রতি ব্রিটেন রাশিয়ার বহু সংখ্যক আইনপ্রণেতার ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে তার জবাবে এই ব্যবস্থা নিল মস্কো।
-
রাশিয়া-বিরোধী যেকোনো হুমকির কঠোর জবাব দেয়া হবে: পুতিন
এপ্রিল ২৮, ২০২২ ০১:৩৯রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দৃঢ় প্রত্যয় জানিয়ে বলেছেন, তার দেশের বিরুদ্ধে যেকোনো হুমকি ও বিদেশি হস্তক্ষেপের কঠোর জবাব দেয়া হবে। তিনি বুধবার রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ দুমায় দেয়া এক ভাষণে এ সংকল্প ব্যক্ত করেন।