-
পশ্চিমা অস্ত্রের বিশাল চালান ধ্বংস করল রাশিয়া
এপ্রিল ২৭, ২০২২ ১৫:৫৭রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ব্যবহারের জন্য ইউক্রেনকে পশ্চিমা দেশগুলোর দেয়া অস্ত্রের বিশাল চালান ধ্বংস করেছে রুশ সেনারা। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (বুধবার) এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এসব অস্ত্র ধ্বংস করা হয়।
-
পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া
এপ্রিল ২৭, ২০২২ ১৫:৪৮পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া। বেঁধে দেওয়া সময়ের মধ্যে রুশ মুদ্রা রুবলে মূল্য পরিশোধ না করায় এ সিদ্ধান্ত নিয়েছে মস্কো।
-
কেউ পরমাণু যুদ্ধ চায় না: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
এপ্রিল ২৭, ২০২২ ১১:২২মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, বিশ্বের কেউ পরমাণু যুদ্ধ দেখতে চায় না। এটি এমন এক যুদ্ধ যাতে সব পক্ষ ক্ষতির মুখে পড়বে।
-
যত তাড়াতাড়ি সম্ভব ইউক্রেনে যুদ্ধবিরতি কার্যকর করুন: জাতিসংঘ মহাসচিব
এপ্রিল ২৭, ২০২২ ০৯:২৩যত তাড়াতাড়ি সম্ভব ইউক্রেনে যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। মঙ্গলবার রাশিয়র সফরে গিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকের সময় তিনি এই আহ্বান জানান। গুতেরেস বলেন, যত তাড়াতাড়ি সম্ভব ইউক্রেনে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পরিবেশ তৈরি করা দরকার।
-
‘বুচা অভিযোগ’ ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনার মোড় ঘুরিয়ে দেয়: পুতিন
এপ্রিল ২৭, ২০২২ ০৫:৫২রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তুরস্কে ইউক্রেন বিষয়ক আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছিল কিন্তু বুচা শহরে রুশ সেনাদের বিরুদ্ধে কথিত গণহত্যার অভিযোগ পরিস্থিতিকে সম্পূর্ণ পাল্টে দিয়েছে। তিনি মস্কো সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।
-
ইউক্রেনে পশ্চিমা অস্ত্রের সরবরাহ লাইন ধ্বংস করা হয়েছে: রাশিয়া
এপ্রিল ২৬, ২০২২ ১৫:২৮রাশিয়ার সেনারা ইউক্রেনের ছয়টি ট্রাকশন সাবস্টেশন ধ্বংস করেছে যা ইউক্রেনের দোনবাস অঞ্চলের জন্য পশ্চিমা অস্ত্র ও সামরিক সরঞ্জামের সরবরাহ লাইন হিসেবে ব্যবহার করা হচ্ছিল।
-
দুই বছরের মধ্যে ইউরোর বিপরীতে রাশিয়ার মুদ্রা সর্বোচ্চ শক্তিশালী অবস্থানে
এপ্রিল ২৬, ২০২২ ১৩:৪১ইউরো এবং ডলারের বিপরীতে রাশিয়ার মুদ্রা রুবল আরো শক্তিশালী হয়েছে। আজ (মঙ্গলবার) মস্কো এক্সচেঞ্জ এই তথ্য জানিয়েছে।
-
গোলান মালভূমিতে অবৈধ ইহুদি বসতি স্থাপন নিয়ে ইসরাইলকে সতর্ক করলো রাশিয়া
এপ্রিল ২৬, ২০২২ ১২:৩৭জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া আবারো সিরিয়ার মালিকানাধীন গোলান মালভূমি ইহুদিবাদী ইসরাইল কর্তৃক জোরপূর্বক দখলদারিত্বের নিন্দা জানিয়েছেন। একইসঙ্গে তিনি বলেন, কৌশলগত এই এলাকায় তেল আবিব শাসকগোষ্ঠী তার অবৈধ বসতি সম্প্রসারণের যে পরিকল্পনা করছে তাতে আঞ্চলিক স্থিতিশীলতা মারাত্মক হুমকির মুখে পড়বে।
-
পাল্টাপাল্টি পদক্ষেপ; ৪০ জার্মান কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া
এপ্রিল ২৬, ২০২২ ১২:০৮এবার জার্মানির ৪০ কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। এটি মস্কোর পক্ষ থেকে পাল্টা পদক্ষেপ। এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় ৪০ জার্মান কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দিয়েছে।
-
পরমাণু যুদ্ধ অগ্রহণযোগ্য কিন্তু এর ঝুঁকি রয়েছে: রাশিয়া
এপ্রিল ২৬, ২০২২ ০৬:৩০রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, পরমাণু যুদ্ধ অগ্রহণযোগ্য এবং গত জানুয়ারি মাসে এ বিষয়ে আমেরিকা ও অন্য পরমাণু শক্তিধর দেশগুলোকে মস্কো একমত করতেও সক্ষম হয়েছিল। কিন্তু তারপর থেকে পরিস্থিতি মারাত্মকভাবে বদলে গেছে এবং পরমাণু সংঘাত এখন বাস্তব এবং মারাত্মক ঝুঁকির কারণ হয়েছে।