-
তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেন বৈঠক শেষ; ফলাফল শূন্য
মার্চ ১০, ২০২২ ১৭:২১তুরস্কের মধ্যস্থতায় আজ (বৃহস্পতিবার) রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে প্রথম দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে যুদ্ধবিরতি ঘোষণার বিষয়ে কোনা ইঙ্গিত পাওয়া যায়নি।
-
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: হতাশ জেলেনস্কি বললেন, আর ন্যাটোর সদস্য হতে চাই না!
মার্চ ১০, ২০২২ ১৪:১৭সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১০ মার্চ বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
-
ভিয়েনায় অচিরেই পাশ্চাত্যের সঙ্গে ইরানের একটি চুক্তি সই হতে পারে: রাশিয়া
মার্চ ১০, ২০২২ ০৮:৩২অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা একটি ফলদায়ক সমাপ্তির দিকে যাচ্ছে বলে খবর দিয়েছেন ওই আলোচনায় অংশগ্রহণকারী রুশ প্রতিনিধিদলের প্রধান মিখাইল উলিয়ানোভ। তিনি বলেছেন, আমরা একটি চুক্তির খুব কাছাকাছি রয়েছি এবং আগামী কয়েকদিনের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হতে পারে। তিনি বুধবার ভিয়েনায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরো বলেন, দু’একদিনের মধ্যে চুক্তির খসড়া চূড়ান্ত হয়ে যেতে পারে বলে তিনি আশা করছেন।
-
পুতিন ইউক্রেনে কৌশলগত পরাজয়ের সম্মুখীন হবেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
মার্চ ১০, ২০২২ ০৭:২৮রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবেন না বলে সতর্ক করে দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি দাবি করেছেন, পুতিন ইউক্রেনে কৌশলগত পরাজয়ের সম্মুখীন হবেন।
-
ইউক্রেনে রাসায়নিক হামলা চালাতে পারে রাশিয়া: আমেরিকার হুঁশিয়ারি
মার্চ ১০, ২০২২ ০৭:১৫রাশিয়া ইউক্রেনে রাসায়নিক হামলা চালাতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা। হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি বলেছেন, রাশিয়া একটি মিথ্যা প্রচারণা চালিয়ে ইউক্রেনের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে।
-
‘যত দ্রুত সম্ভব’ কিয়েভে যুদ্ধবিমান পাঠান: ন্যাটোকে জেলেনস্কি
মার্চ ১০, ২০২২ ০৬:৪০কিয়েভের কাছে ‘অবিলম্বে’ যুদ্ধবিমান পাঠানোর জন্য মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বুধবার রাতে পশ্চিমা দেশগুলোকে উদ্দেশ করে এক বক্তব্যে বলেন, “আপনারা যত শিগগির সম্ভব আমাদেরকে যুদ্ধবিমান দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিন।”
-
ইউক্রেনের বেশিরভাগ বিমান ঘাঁটি ধ্বংস হয়ে গেছে: রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়
মার্চ ১০, ২০২২ ০৫:৫৭রাশিয়ার বিমান হামলায় ইউক্রেন বিমান বাহিনীর বেশিরভাগ ঘাঁটি ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ওই মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে বলেছে, গত কয়েকদিনের বিমান হামলায় ইউক্রেনের শতকরা ৯০ ভাগ বিমান ঘাঁটি ধ্বংস হয়ে গেছে। এসব ঘাটিতে ইউক্রেনের যুদ্ধবিমান ও আকাশ যুদ্ধের অন্যান্য সামরিক সরঞ্জাম মোতায়েন ছিল।
-
ইউক্রেন ও আমেরিকা মিলে জীবাণু অস্ত্র বানাচ্ছিল: রাশিয়া
মার্চ ০৯, ২০২২ ১৭:০১রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, আমেরিকার সহযোগিতায় জীবাণু অস্ত্র তৈরি করছিল ইউক্রেন। তিনি আজ (বুধবার) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন।
-
রাশিয়ার সামরিক ভারী যান এখন ইউক্রেনে
মার্চ ০৯, ২০২২ ১৫:৪৪রাশিয়ার সামরিক ভারী যান এখন ইউক্রেনের মধ্যে মহড়া চালাচ্ছে। যদিও ব্রিটেন বলেছে, রুশ বাহিনী কিয়েভে উল্লেখযোগ্য অগ্রগতি করতে সক্ষম হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, খারকভ, চেরনিহিভ, সুমি এবং মারিউপোল শহরগুলি এখনও রুশ বাহিনীর দ্বারা অবরুদ্ধ হয়ে আছে।
-
ইউক্রেনে জীবাণু অস্ত্র গবেষণাকেন্দ্রের কথা স্বীকার করল আমেরিকা
মার্চ ০৯, ২০২২ ১৫:৩২আমেরিকা স্বীকার করেছে যে, ইউক্রেনে জীবাণু আস্ত্রের গবেষণাকেন্দ্র রয়েছে। একইসঙ্গে ওয়াশিংটন উদ্বেগ প্রকাশ করেছে যে, এসব কেন্দ্র রাশিয়ার সামরিক বাহিনীর হাতে চলে যেতে পারে।