-
করোনায় আরো ৪০ জনের মৃত্যু, ব্ল্যাক ফাঙ্গাসও দেশে চলে এসেছে: স্বাস্থ্যমন্ত্রী
মে ২৫, ২০২১ ১৩:১৬বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ৬৭৫ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এ সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ২৭৯ জন।
-
বাংলাদেশে চলমান লকডাউনের মেয়াদ আরও ৭ দিন বাড়ল
মে ২৩, ২০২১ ১৪:১৪করোনা সংক্রমণ রোধে চলমান লকডাউনের (বিধিনিষেধ) মেয়াদ আরও ৭ দিন অর্থাৎ ২৪ থেকে ৩০ মে মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ রোববার (২৩ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
-
আরও কিছুদিন দূরপাল্লা গণপরিবহণ ও সীমান্ত বন্ধ রাখার পক্ষে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী
মে ১৭, ২০২১ ১০:৩৪বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনার ভারতীয় ধরন খুব আক্রমণাত্মক। তবে, তা দেশে খুব বেশি ছড়ায়নি। দূরপাল্লার গণপরিবহণ ও সীমান্ত আরও কিছুদিন বন্ধ রাখার সুপারিশ করবে স্বাস্থ্য মন্ত্রণালয়।
-
ঈদে ঘরমুখো মানুষের ঢল ঠেকাতে সব ফেরিঘাটে বিজিবি মোতায়েন
মে ০৯, ২০২১ ১১:২৯সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঈদে ঘরমুখো বেপরোয়া মানুষের ঢল ঠেকাতে দেশের সবগুলো ফেরিঘাটে এবার আধাসামরিক বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শনিবার রাত থেকেই বিজিবি সদস্যরা ফেরিঘাটে অবস্থান নেন।
-
করোনা লকডাউনে এবারও নিরানন্দ ঈদ উৎসব
মে ০৮, ২০২১ ১১:৪৯ঈদুল ফিতর সারা বিশ্বের ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় ও জাতীয় উৎসব। ঈদুল ফিতরের এই দিনটি অশেষ তাৎপর্য ও মহিমায় অনন্য। মাসব্যাপী সিয়াম সাধনার পর শাওয়ালের বাঁকা চাঁদ নিয়ে আসে পরম আনন্দ ও খুশির ঈদ। মুসলমানেরা এই দিনটি ধর্মীয় কর্তব্যপালনসহ খুব আনন্দের সাথে পালন করে থাকে। এদিন যে সার্বজনীন আনন্দধারা প্রবাহিত হয়, তা শাশ্বত পুণ্য দ্বারা পরিপূর্ণ।
-
বাংলাদেশে বিধিনিষেধের মেয়াদ বাড়ল, ঈদের ছুটিতে কর্মক্ষেত্রে থাকা বাধ্যতামূলক
মে ০৫, ২০২১ ০৯:১৮ঈদুল ফিতরের আগে চলমান বিধিনিষেধ বা লকডাউনের মেয়াদ আরেক দফা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশের মন্ত্রিপরিষদ বিভাগ। আজ (বুধবার) জারি করা প্রজ্ঞাপনে বিধিনিষেধ ৫ মে থেকে ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।
-
বাংলাদশে ১৬ মে পর্যন্ত লকডাউন বর্ধিত, ৬ মে থেকে গণপরিবহন চলবে
মে ০৩, ২০২১ ১২:১৯বাংলাদেশে মহামারি করোনার বিস্তার ঠেকাতে চলমান লকডাউন আরেক দফা বাড়িয়ে ১৬ মে পর্যন্ত করা হয়েছে। তবে স্বাস্থ্যবিধি মেনে ৬ মে থেকে গণপরিবহন চলবে। আজ (সোমবার) দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
-
গণপরিবহন চালুসহ ৩ দফা দাবিতে ঢাকায় বিক্ষোভ
মে ০২, ২০২১ ১১:৫২স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুসহ তিন দফা দাবিতে বাংলাদেশের রাজধানীতে বিক্ষোভ করেছেন পরিবহন শ্রমিকরা। পূর্বঘোষণা অনুযায়ী আজ (রোববার) সকালে সায়েদাবাদ ও গাবতলি বাস টার্মিনালে এ বিক্ষোভ করেন তারা। এসময় শ্রমিকদের হাতে বিভিন্ন দাবি সংবলিত ব্যানার-ফেস্টুন দেখা গেছে।
-
বাংলাদেশে মে দিবস পালিত, লকডাউনে কর্মহীন মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ
মে ০১, ২০২১ ১২:৪২শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দাবিতে বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও আজ পালিত হয়েছে মহান মে দিবস। করোনা পরিস্থিতিতে বিপুল সংখ্যক চাকুরিচ্যুত শ্রমিক এবং ‘লকডাউন’-এর কবলে পড়ে কর্মহীন হয়ে পড়া অগণিত দরিদ্র মানুষদের প্রতি বিশেষ সহমর্মিতা প্রকাশ করা হয় এ দিবসটিতে।
-
লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে বাস চালুর দাবি বাংলাদেশের দুই সংগঠনের
এপ্রিল ৩০, ২০২১ ১১:২৫চলমান লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে বাস চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। এদিকে, গণপরিবহন চালুর দাবিতে রোববার সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছেন সড়ক পরিবহন শ্রমিকরা। এছাড়া মঙ্গলবার সারা দেশে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিও ঘোষণা দেন তারা।