-
সৌদি যুবরাজকেই খাশোগির খুনি মনে করেন মার্কিন সিনেটররা
ডিসেম্বর ০৫, ২০১৮ ১৬:১১সৌদি আরবের প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগি হত্যাকান্ডে যুবরাজ মুহাম্মাদ বিন সালমান জড়িত না থাকার সম্ভাবনা 'শূন্য' বলে মন্তব্য করেছেন কয়েক জন মার্কিন সিনেটর। সিআইএ প্রধান গিনা হাসপেলের এ সংক্রান্ত ব্রিফিং শেষে তারা এ ধরণের অভিমত ব্যক্ত করেন।
-
কাতারের আমিরকে দাওয়াত দিলেন সৌদি রাজা
ডিসেম্বর ০৫, ২০১৮ ১০:৪২পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি’র শীর্ষ সম্মেলনে অংশ নেয়ার জন্য কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানিকে লিখিত দাওয়াত দিয়েছেন সৌদি রাজা সালমান বিন আবদুল আজিজ। আগামী ৯ ডিসেম্বর সৌদি আরবের রাজধানী রিয়াদে এ সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে।
-
খাশোগি হত্যা: সিনেটকে ব্রিফ করবেন সিআইএ প্রধান
ডিসেম্বর ০৪, ২০১৮ ১৮:১৫সৌদি আরবের প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ড নিয়ে মার্কিন সিনেটকে ব্রিফ করবেন আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রধান গিনা হাসপেল। মার্কিন সিনেটের অনেক সদস্য বিশ্বাস করেন, সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের নির্দেশে খাশোগি হত্যার ঘটনা ঘটেছে।
-
সৌদি জোট ও ইয়েমেনের আনসারুল্লাহ'র মধ্যে বন্দি বিনিময় চুক্তি সই
ডিসেম্বর ০৪, ২০১৮ ০৮:০২সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি সই করেছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ। আন্তর্জাতিক রেড ক্রিসেন্টের মধ্যস্থতায় এ চুক্তি হয়েছে। ইয়েমেনের বিভিন্ন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এই চুক্তি অনুযায়ী উভয় পক্ষ ক্রমান্বয়ে পরস্পরের বন্দিদের মুক্তি দেবে। এর ফলে সব বন্দি মুক্তি পেতে কয়েক মাস সময় লাগবে।
-
সৌদি আরব নিজের ভুলের চড়া মূল্য দিচ্ছে: ইরান
ডিসেম্বর ০৩, ২০১৮ ১৮:২১ইরান বলেছে, সৌদি আরব নিজের ভুলের চড়া মূল্য দেয়া সত্ত্বেও আচরন পরিবর্তনের ব্যাপারে দেশটির মধ্যে কোনোরকম আগ্রহ দেখা যাচ্ছে না। একই সঙ্গে রিয়াদের সঙ্গে তেহরানের সম্পর্কোন্নয়নের আশা অত্যন্ত ক্ষীণ বলেও জানিয়েছে দেশটি।
-
সৌদি যুবরাজকে 'প্যাক ম্যান' বলেছিলেন খাশোগি; কি বোঝাতে চেয়েছিলেন তিনি?
ডিসেম্বর ০৩, ২০১৮ ১৫:৩৯সৌদি সাংবাদিক জামাল খাশোগি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানকে 'প্যাক ম্যান' বলে মনে করতেন। কানাডায় বসবাসকারী সৌদি আরব থেকে নির্বাসিত অধিকারকর্মী ওমর আব্দুল আজিজকে পাঠানো বার্তায় তিনি বিন সালমানকে 'পশু' ও 'প্যাক ম্যান' বলে উল্লেখ করেন। 'প্যাক ম্যান' হচ্ছে ভিডিও গেমের একটি চরিত্র, যে তার পথের সবকিছুকে খেয়ে ফেলে। তার পথে অবস্থানকারী সমর্থকদেরও খেতে দ্বিধা করে না 'প্যাক ম্যান'।
-
সামরিক অভ্যুত্থানের ভয়ে সেনা তলব করেছেন সৌদি যুবরাজ
ডিসেম্বর ০১, ২০১৮ ১৩:১৮সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান তার বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানের ভয়ে দেশের পূর্ব ও পশ্চিম এলাকা থেকে সেনা তলব করে রাজধানী রিয়াদে নিয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের নিউজ ওয়েবসাইট আল-খালিজ অনলাইন এ খবর দিয়েছে। যুবরাজ আশংকা করেছিলেন যে, রাজপরিবারের কয়েকজন প্রিন্স তাকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করতে পারেন।
-
সৌদি আরব ইরানে নাশকতা চালাতে চায়: জাতিসংঘকে তেহরান
ডিসেম্বর ০১, ২০১৮ ০৫:৩৫সৌদি সরকার ইরানের বিরুদ্ধে নাশকতামূলক তৎপরতা চালানোর পরিকল্পনা করছে বলে জাতিসংঘের কাছে অভিযোগ জানিয়েছে তেহরান। জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের চেয়ারম্যানের কাছে লেখা এক চিঠিতে ইরান এ অভিযোগ জানিয়েছে।
-
আরব সরকারগুলোকে ইসরাইলের বন্ধু করতে চান সিসি ও বিন সালমান
নভেম্বর ৩০, ২০১৮ ২০:০৯মিশরের প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল সিসি ও সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান ইহদিবাদী ইসরাইলের সঙ্গে বাণিজ্য-সম্পর্ক গড়ে তুলতে আরব সরকারগুলোকে উৎসাহ দিতে চান।
-
সৌদি যুবরাজের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আর্জেন্টিনা
নভেম্বর ২৯, ২০১৮ ১৬:২৪সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানকে বিচারের সম্মুখীন করার আবেদন আমলে নিয়েছেন আর্জেন্টিনার ফেডারেল প্রসিকিউটর রামিও গঞ্জালেস। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এইচআরডাব্লিউ এ তথ্য জানিয়েছে। সংস্থাটি আরও বলেছে, আর্জেন্টিনার ওই প্রসিকিউটর অভিযোগটি আমলে নিয়ে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের কথা বলেছেন।